আমার প্রিয় পোস্ট

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

। । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । ।

০৬ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১০:১৩

শেয়ার করুন:                   Facebook





মারা যাওয়ার আগে,শীতরাত গুলোতে
বাবা খুব কষ্ট পেতেন । পৃথিবী জুড়ে এতো হাওয়া
তবু তাঁর নি:শ্বাস আটকে যেতো । আরা বাবা ডুকরে
কেঁদে উঠতেন--'বুজি গো' 'বুজি গো' বলে ।

সেই কবে কোন কৈশোরে চলে যাওয়া
স হোদরার জন্য বাবা কাঁদতেন । যেনো সেই
'বু জি ' এসে তাঁর নি:শ্বাস ফিরিয়ে দেবেন ।

আমি তখন কিনেছি নতুন মোবাইল ফোন
সুদূর মিনাসোটা থেকে এসেছে কল,
অথবা প্রতীতি শুনাচ্ছে প্রেমের পংক্তিমালা
বিব্রত আমি । একটু থামোনা, বাবা!
মাঝরাতে কাশির দমক,বিবেকের বদ্ধ তালা ।

আমার স হোদরাকে আমি নাম ধরেই ডাকি ।
কখনো আহ্লাদে- 'সিস' ; তার জন্মদিনে কার্ডপাঠাই
সে ও মাঝে মাঝে কল ব্যাক করে ।
নিজের সংসার,স্বচ্ছলতা নিয়ে -'সিস' ভালো আছে ।
আমার ভালো লাগে । সহোদরা ভালো আছে ।
আমি তাকে -'বু জি' ডাকি না ।

আরো কোনো শীতের রাতে, মৃতু্য ঘনালে পর
জানি আমারো কষ্ট হবে বাবার মতো ।
জানি হায়, তাঁর মতো আমি কারো নাম ধরে
কেঁদে উঠবোনা । জীবন ফুরালো প্রায়
কারো জন্য আজো কান্না জমলোনা ।

ভাঙনের বেদনায় বাবা ডুঁকরে উঠতেন
আমার তো হায়, ভাঙার মতো কিছুই গড়া হলোনা ।।




ডিসেম্বর 7 , 2006
প্রথম প্রহর । ।




 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ৫১ টি মন্তব্য
  • ৮৫৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:২০
comment by: অতিথি বলেছেন: আমরা যা কিছু গড়ি না কেন তা ছোটোই হোক সবই মহান নিজের কাছে। সে হিসেবে হাসান আপনিও গড়েছেন অনেক কিছুই। যেমন এই কবিতাটি- যা ভালোবাবাস শৈশব মনে করিয়ে দেয়। বুজি ডাকটিতে আমি সবসময় মাটির গন্ধ পাই। আসলে শেষ বয়সে বা মৃত্যুর আগে মানুষ বোধ হয় শৈশবের দিনগুলিই বেশি মনে করে..কী জানি নিষ্পাপ সোনাঝরা দিন বলেই হয়তো!
খুব ভালো লাগলো অন্তর থেকে উঠে আসা এ কবিতাটি। ধন্যবাস হাসান।
২. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:২২
comment by: অতিথি বলেছেন: দুঃখিত! তাড়াতাড়ি টাইপিং-এ কিছু ভুল রয়ে গেছে।
৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:২৫
comment by: অতিথি বলেছেন: সমস্যা নেই জলিল ভাই ।
টাইপিং তো বোঝানোর জন্যই ।
আমি বোঝেছি :)

কৃতজ্ঞতা আন্তরিক মন্তব্যের জন ্য ।
৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:৫১
comment by: অতিথি বলেছেন: কঠিন কষ্ট দিলেন ... আমরা এই প্রজন্ম তো কিছুই গড়লামনা ... যাও একটু ছিল, তাও তো যাচ্ছে অতলে ...

ধন্যবাদ চমৎকার এই কবিতার জন্য ...:)
৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:৫৫
comment by: অরূপ বলেছেন: চমৎকার লিখেছেন.. চমৎকার
৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:১১
comment by: অতিথি বলেছেন: অনেক সময়ই মন খারাপ হইলে...ভালো লাগে...
৭. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:১৩
comment by: একশ এক বলেছেন: হাসান মুর্শেদ আপনাকে অনেক ধন্যবাদ ।হ্যদয় ছুয়ে গেছে , লিখে যান মাটি ও মানুষের জন্য একদিন টানেল এর সব আলো দিয়ে আমরা নতুন সমাজ গড়বো ।
৮. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৪৩
comment by: ধূপছায়া বলেছেন: ভ্রাত হাসান, অনেক কষ্ট মনে করাইয়া দিলেন।
৯. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৫৩
comment by: অতিথি বলেছেন: গদ্য থেকে নির্বাসন নে,
কবিতা তোকে ডাবছে....
১০. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:১৮
comment by: অতিথি বলেছেন: হাসান ভাই,
মাঝে মাঝে মন্তব্য করতে গিয়ে মনে হয়, যদি বলি খুব ভালো হয়েছে তখন কি পাকামো হয়ে যায় আমার মত ক্ষুদ্্র কারো? কিন্তু খুব ভালো লাগলে না বলে যে পারি না! ভালো লাগলো তো, খুব বেশি ভালো।
১১. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:২৯
comment by: অতিথি বলেছেন: মিআ রাপু খাপাং ।
১২. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৩৩
comment by: অতিথি বলেছেন: কবির পা কই?

কদমবুচি করার জন্য খুজিতেছি।

অসাধারন অভিব্যক্তি। ব্যক্তি, সময় আর প্রজন্মের।
১৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৪৪
comment by: নজমুল আলবাব বলেছেন: তোমার আব্বার কথা মনে পড়ছে। তারচেয়ে বেশি মনে পড়ছে আমার ফুপুর কথা। সবকটা দাত পড়ে গেছে তবু ছোট ভাইকে আগলে রাখতে কত ব্যস্ততা। ছোটভাইটাকেত তুমি দেখেছই সফেদ দাড়ির সেই বাচ্চালোকটা। তোমার নানা।


তোমার একটা কবিতা দিয়েছিলে 'শস্যপর্ব' তে। মনে আছে। দু- একদিনের মধ্যে 'শস্যপর্ব' পোস্ট করব। দেখ একবার।
১৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:০৪
comment by: রাগ ইমন বলেছেন: এই কবিতা পড়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে রইলাম, খানিক।এখন নয়, রাতে! গভীর রাতে!!


দেখা হবে বন্ধু!
১৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:২৫
comment by: অতিথি বলেছেন: আরিফ,
তুই , আমি-- আমরা ক'জন কেনো জানি কবিতাকে এড়িয়ে গেলাম সব সময় ।
ডুবে যাবার ভয় ছিলো ?
নাকি সবাই লিখছে, আমরা লিখবোনা-- এরকম কিছু?

১৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৪৫
comment by: অতিথি বলেছেন: আসলে নিজেকে প্রশ্ন করিনি সময় থাকতে। এখন তো অনেক দেরী হয়ে গেছে...
১৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:২৭
comment by: অতিথি বলেছেন: গতকাল ই পড়া শুরু করেছিলাম, প্রথম প্যারার পর আর পরিনি।আমার বাবার ও শ্বাসকষ্ট হয় শীতে, কখনও কখনও এটা মারাত্মক অসুস্থতার পর্যায়ে চলে যায়।তখন সে তার মা কে ডাকে,সাথে চায় আমি তার পাশে থাকি,কারন একটাই আমি নাকি তার মায়ের প্রতিরূপ,গরন, কাথায়,আচরন চলা ফেরা সব ই।

এখন ও শীত আসে, এখন ও কোন শীতে বাবা প্রচন্ড অসুস্থ হয়ে পরে তখন ও হয়ত একই ভাবে ডাকে তার মা কে, শুনতে পায় আমি বাড়ি গিয়েছি, তাকে ডাকছি....

কাল পড়ে শেষ করতে পারিনি...সব গুলো মন্তব্য প্রতিবার এসে পড়ে গিয়েছি..শুধু মন্তব্য....সারা দিন পর এখন পুরুটা শেষ করলাম।
১৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:৪৫
comment by: অতিথি বলেছেন: জি.বা, অরূপ, ভাস্কর ভাই, একশ এক, ধূপছায়া ::
কৃতজ্ঞতা , একান্ত অনুভূতিতে অংশীদারিত্বের জন্য ।

প্রজাপতি::
পাকামো ই তো :)
তবে বীক্ষন এ যে গল্প লিখেছো তোমাকে আর ক্ষুদ্্র বলে মানি কি করে বলো ?

মিয়া মোহাম্মদ সাদিক :
সাধুরে মাইর দেওনের পাপ আমারে না করিয়ে ছাড়বেন না ।
১৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৩:৩৪
comment by: অতিথি বলেছেন: অচেনা বাঙালী :
বাঙালী হলে, আপনি আমার অচেনা নয় মিয়া :)

নজমুল আলবাব:
নানাকে সালাম

রাগ ইমন :
নয়ন মুঞ্জিয়া দেখোরে মন !

স্বরহীন:
আপনার বাবাকে সালাম । প্রার্থনা ,যেনো ভালো থাকেন ।

****************************************

কৃতজ্ঞতা সবার কাছে , পড়া ও মন্তব্যের জন্য ।



২০. ০৯ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৩:৫৬
comment by: নীতু বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ।
২১. ০৯ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০২
comment by: অতিথি বলেছেন: ধন্যবাদ আপনাকে ও নীতু ।
২২. ০৯ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:১১
comment by: শুভ বলেছেন: হাসান,
আপনার এই লেখাটা পড়ে বুকটা ধ্বক করে উঠে!

আসলেই আমরা ক্রমশ নারকেলগাছ হয়ে যাচ্ছি- মূল গাছ থেকে শেকড় ছড়িয়ে যাচ্ছে অনেক দূরে...।
২৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:৩৫
comment by: অতিথি বলেছেন: এই মাঝরাতে কষ্ট পেলাম এই শব্দমালায় চোখ বুলিয়ে ।

সে কষ্ট ভালো লাগার , হৃদয় খু'ঁড়ে স্মৃতি জাগানোর, আর প্রিয়জন হারানোর ।

সম্মান ও শ্রদ্ধা সহ ।
২৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:২১
comment by: অতিথি বলেছেন: আমার যে বুজি ই নাই.....

আপনার তো তাও আছে।

২৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৩৫
comment by: ইয়াহইয়া ফজল বলেছেন: ভাই শুনছি আপনারে সবাই ইজ্জত দেয়। অপু ভাইয়ের সমস্যার সমাধান আপনি বলায় দ্রুত হইছে। একই সমস্যা আমারও। একটু দেখবেন!
২৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৬ রাত ২:২৪
comment by: অতিথি বলেছেন: জনাব ইয়াহইয়া ফজল:
ভাই, আপনি কি শুনেছেন আমি জানিনা । তবে আমাকে আলাদা ইজ্জত দেয়ার কিছু নেই । সাইট এডমিনদের সাথে আমার কোন ব্যক্তিগত পরিচয় বা হৃদ্যতা ও নেই ।
তবে যে কোনো সমস্যা হলে আমি নিয়মমতো তাদেরকে জানাই , যা যে কোন ব্লগারই করতে পারেন ।
আমি আপনার ব্যপারটা ও হাসিন সাহেবকে মেইল এ জানিয়েছি । আশা করি তিনি ব্যবস্থা নেবেন ।
সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজে একটা মেইল করেন ।
মেইনপেইজের বামদিকে 'কোন সমস্যা' আইকনে ক্লিক করে কাজটা করতে পারেন ।

ধন্যবাদ আপনাকে ।
ব্লগে আপনার উপস্থিতি কল্যানকর হোক ।
২৭. ২৩ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:০২
comment by: কনফুসিয়াস বলেছেন: অসহ্য রকমের ভালো!!!
২৮. ১০ ই মে, ২০০৭ সকাল ১১:৫৫
comment by: মুকুল বলেছেন: শুধু বলবো, অসম্ভব ভালো হয়েছে...
২৯. ১৯ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
comment by: হাসান মোরশেদ বলেছেন: কৃতজ্ঞতা মুকুল । অনেকদিন পরে, খুঁজে বের করে পড়ার জন্য ।

পুরনো পোষ্টগুলো খুললেই, হারিয়ে যাওয়া মন্তব্যগুলোর জন্য কষ্ট লাগে।
৩০. ২৭ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:০৫
comment by: রাশেদ বলেছেন: এইসব লেখা আর পাই না কেন?
৩১. ১৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪৬
comment by: রাজিব মোস্তাফিজ বলেছেন: মাই গুডনেস! কি লিখছেন এইটা? প্রিয় পোস্টে এড করে রাখলাম।
৩২. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৫
comment by: নগর বাউল বলেছেন: এইসব লেখা আর পাই না কেন?৫
৩৩. ০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:১১
comment by: মুকুল বলেছেন: হাসান মোরশেদ ভাই, আপনি কোথায়? আপনার লেখা পড়তে চাই।
৩৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৫
comment by: মুকুল বলেছেন: এই লেখাটা যে আমার কি পরিমান প্রিয়...
৩৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৪
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: হায়রে সামহোয়ারইন এই লেখক গুলিরে ধরে রাখতে পারলো না .... !!!!
এরা চলে যাক ... তারপরেও কোলে থাকবে কামরুর কুলাঙ্গার বরাহ নন্দন
৩৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৯
comment by: রাশেদ বলেছেন: এনার কথা ভুলে গেছিলাম কইতে। জটিল সব লেখা আছে ওনার।
৩৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০১
comment by: মুকুল বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: হায়রে সামহোয়ারইন এই লেখক গুলিরে ধরে রাখতে পারলো না .... !!!!
এরা চলে যাক ... তারপরেও কোলে থাকবে কামরুর কুলাঙ্গার বরাহ নন্দন
৩৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১১
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ক্রোনের কাছে সব কিছু তুচ্ছ রে ভাই ... সব তুচ্ছ ।। হিট চাই হিট... লেখা ধুইয়া কি মোঘলে আজম পানি খাইবো ???
৩৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৪
comment by: মুকুল বলেছেন: হাসান মোরশেদ ভাই সম্ভবত দেশে আসতেছে। উনার সাথে দেখা করার ইচ্ছা ছিলো। পারবো না বোধহয়। :(
৪০. ১৮ ই মার্চ, ২০০৮ রাত ১১:১২
comment by: কাল্‌বেলা বলেছেন:
কান্না চলে আসে..................(মুকলা, ধন্যবাদ............এটার লিঙ্ক দেয়ার জন্য)
৪১. ১৮ ই মার্চ, ২০০৮ রাত ১১:১৬
comment by: কালপুরুষ বলেছেন: আগে পড়িনি। ধন্যবাদ @মুকুল লিংকটা দেবার জন্য।
ভাললাগার মাঝেও বিষন্নতা আর কষ্টের ছোঁয়া কিভাবে মনকে নাড়া দেয় এই কবিতাটা পড়ার পর তা মনে হলো। অসম্ভব সুন্দর লিখেছেন। মুগ্ধতায় মন ভরে গেল। ধন্যবাদ আপনাকে।
৪২. ১৯ শে মার্চ, ২০০৮ সকাল ১০:১৪
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: মুকুলকে ধন্যবাদ আমার ব্লগে লিন্কটা দেবার জন্য.........
মনকে নাড়া দিলো.....বিষণ্নতা এসে ভর করলো।এত সুন্দর লিখেছেন।শুভেচ্ছা রেখে যাই।ভালো থাকবেন।
৪৩. ২০ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:০০
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: চমৎকার!!!!!!!
বেদনা ভারাক্রান্ত মনে ..................কড়া নাড়লো
৪৪. ২০ শে মার্চ, ২০০৮ রাত ৯:৪০
comment by: নিবেদীতা বলেছেন: ধন্যবাদ মুকুল লিংকটা দেবার জন্য।
৪৫. ১১ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫১
comment by: শেখ জলিল বলেছেন: কবিতাটি বারবার পড়তে ইচ্ছে করে।
...একজন আবুল হাসান যেন বারবার হেঁটে যায় এই বাংলায়....
৪৬. ১৭ ই জুন, ২০০৮ রাত ১১:০৬
comment by: মুকুল বলেছেন: এখানে দেখতেছি লিঙ্ক দেয়ার জন্য অনেকেই আমাকে ধন্যবাদ দিয়েছে। :)

হাসান মোরশেদ ভাইয়ের অনুপস্থিতে আমি সবাইরে পড়ার লাইগা থ্যাঙ্কু জানাইলাম। ;)
৪৭. ১৭ ই জুন, ২০০৮ রাত ১১:১৭
comment by: মৈথুনানন্দ বলেছেন: ব্লগের মণিমুক্তোগুলো ক্রমশ: হারিয়ে যাচ্ছে :(
৪৮. ১৭ ই জুন, ২০০৮ রাত ১১:২৩
comment by: মুকুল বলেছেন: হাসান মোরশেদ ভাইয়ের লেখা মিস করি! :(
৪৯. ১৭ ই জুন, ২০০৮ রাত ১১:২৯
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
মুকুল ভাই মাঝেমাঝেই এই পোস্টটিকে গুঁতো দেন দেখি।
বসের এই লেখা খুব ভালো লাগে নাকি?

এই মাস্টারপিসগুলো ধরে রাখার মতোন যোগ্যতা বাঁধ ভাঙার আওয়াজ এর আছে কি না, মাঝেমাঝেই সন্দেহ হয়।
৫০. ১৭ ই জুন, ২০০৮ রাত ১১:৩৫
comment by: মুকুল বলেছেন: যাযাবর ভাই, এই লেখাটা আমার অসম্ভব প্রিয়। আমি প্রায়ই পড়ি। আর দীর্ঘশ্বাস ফেলি, এমন একটা লেখা যদি আমি লিখতে পারতাম!!!

এই মানের লেখককে সামহোয়্যার ধরে রাখতে পারলো না! এটা বিশাল একটা আফসোসের বিষয় আমার কাছে।
৫১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ঠেলা

 

 



পাঁজরে দাঁড়ের শব্দ,রক্তে জল ছলছল করে
নৌকার গলুই ভেংগে উঠে আসে কৃষ্ণা প্রতিপদ
জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর
আমার অতীত নেই,ভবিষ্যত...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৬৪৪২