ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

হৃদয়ে বাজে নূপুর

১২ ই আগস্ট, ২০০৬ রাত ১১:০৭

                       

দেখো, শব্দ কৃপাণ কীভাবে কাটে ভাবের শরীর
দলিত মথিত করে, দক্ষ এক কুমারের হাতে
কীভাবে সুডৌল মহিমা গড়ায় নকশী হাড়ির!
কতোটুকু ঝড়ে, কী রকম ঝরে হৃদয় প্রপাতে

অমিয় প্রেমের স্রোত- এইখানে এসে দেখে যাও
তুমি লাস্যময়ী নারী; সপ্তডিঙা মধুকর মাঝে
কাঁদে একা মদন মোহন। একটিবার শুধাও
হৃদয় নীলিমা কার ছবি আঁকে সকাল ও সাঁঝে।

কালির আঁচড় দেখো, কান রাখো এই শব্দতলে
হৃদয় টংকারে বাজে ওই কার ঝংকৃত নূপুর!
অযুত নক্ষত্র আছে- তবু কেন গাঢ় অমা জ্বলে
নেই যেন ধ্রুবতারা, ইশারায় কোন্ সে সুদূর?

এইবার এসে দেখো, সু-ফসল সুদ চাষীর
বাগান বাড়িতে কোন্ ফল ধরে সুমিষ্ট মধুর।
সাহারায় ব'সে কাঁদে প্রাণ একা তৃষ্ণায় অধীর
'লাইলী' 'লাইলী' ব'লে ডাকে কোন্ বেদনা বিধূর!

নির্ঝরের শব্দ তোলে, ভাঙে লাজ- নিসর্গের ঘুম
সুদুর সাগর আর কতো দূর- মিলন প্রয়াসী
মন- কলকল নিরালায় বহে- নিশ্চুপ নিঝুম
কোথায় সে হাসি, আর সেই ভালোবাসাবাসি!?

28.06.84

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরীপুরনো কবিতা  বিভাগে ।

 

  • ১১ টি মন্তব্য
  • ২৯৮বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৩ ই আগস্ট, ২০০৬ ভোর ৫:১০
comment by: অতিথি বলেছেন: 13 নম্বর লাইনে
এইখানে এসে দেখো, সু-ফসল সুদক্ষ চাষীর....পড়তে হবে।
২. ১৩ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:০৩
comment by: কালপুরুষ বলেছেন: কঠিন কবিতা! পড়লাম। অন্যরকম স্বাদ।
৩. ১৩ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:২১
comment by: অতিথি বলেছেন: যাউকগা, আমার ভাইজানের মন্তব্যটা তো পেলাম।
ধন্যবাদ কালপুরুষ ভাই।
৪. ১৩ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৫৬
comment by: পারভিন সুলতানা বলেছেন: পাকা হাতে লেখা মনে হচ্ছে। ধন্যবাদ। লেখা চালিয়ে যান।
৫. ১৩ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:০২
comment by: অতিথি বলেছেন: অনবদ্য। আপনার কবিতার বই কিনতে হবে আমার।
৬. ১৩ ই আগস্ট, ২০০৬ সকাল ১১:৫৫
comment by: অতিথি বলেছেন: পারভিন সুলতানা,
পাকা হাতের কী না ভেবে দেখিনি! তবে বিশ্বাস করবেন কী না জানি না!-এ লেখাটি আমার 18 বছর বয়সের লেখা। মাঝে মাঝে নতুন লেখার মাঝে পুরাতন লেখা হাতরিয়ে বের করে এখানে পোস্ট করি। শুধুমাত্র নতুনের সাথে আমার পুরাতন লেখার নিজকে নিজের তুলনার জন্য।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৭. ১৩ ই আগস্ট, ২০০৬ সকাল ১১:৫৯
comment by: অতিথি বলেছেন: কৌশিক,
সবেধন নীলমণি একটি বই-দুঃখ, তোমার অভিসারে যাবো- বেরিয়েছে আমার! তারও কপি প্রকাশকের হাতে আছে কী না জানি না। তবে বাংলাবাজার গেলে খোঁজ নিতে পারেন-
ন্যাশনাল প্রকাশন
38/4, বাংলা বাজার, ঢাকা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮. ১৩ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:১৩
comment by: ঝরা পাতা বলেছেন: খুব সুন্দর একটি কবিতা।
৯. ১৩ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:১৫
comment by: অতিথি বলেছেন: ঝরাপাতাকে ধন্যবাদ।
১০. ১৪ ই আগস্ট, ২০০৬ রাত ১:১১
comment by: ফজল বলেছেন: অদ্ভুত এঁকেছেন, কিভাবে স্বপ্ন থেকে বাস্তবের দেয়ালে ঝুলে উঠে এক-একটি কবিতা...।
১১. ১৪ ই আগস্ট, ২০০৬ ভোর ৫:৪২
comment by: অতিথি বলেছেন: ধন্যবাদ ফজল-কে।

 



 


প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৪৯৭৪