কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ,
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিন্মোক্ত স্থান ও সময়সূচী অনুসারে আগামী ১৮ নভেম্বর, ২০১১ (শুক্রবার) কার্যকরী কমিটির ৩য় সভা ও ঈদ পূনঃমিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সভায় আপনাদের সকলের / আপনাদের প্রতিনিধির উপস্থিতি কামনা করছি।
উল্লেখ্য যে, উক্ত সভায় যারা উপস্থিত থাকবেন, তাদের মধ্যে সংখ্যা গরিষ্ট সদস্যের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গৃহীত হবে, তা-ই চূড়ান্ত বলে গন্য হবে।
আলোচ্যসূচী:* ফোরাম সম্পর্কিত আলোচনা।
* ফোরামের নতুন নামকরণ বিষয়ে আলোচনা।
* ফোরামের শূণ্য পদ বিষয়ে আলোচনা।
* অন্যান্য
সভার স্থানঃ আর্ক ইন্টারন্যাশনাল স্কুল
বাসা : ১১, রোড : ২৮, ধানমন্ডি : ৪
ঢাকা : ১২০৯।
তারিখঃ ১৮ নভেম্বর, ২০১১ (শুক্রবার)
সময়ঃ বিকেল ৩টা।
(স্বাক্ষরিত)
আমিনুল ইসলাম মামুন
সভাপতি-
অনলাইন রাইটার্স ফোরাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


