আমার প্রিয় পোস্ট
- কুয়াশা ও শাদা কাকের বিভ্রমে একটি ওড়নার ক্যানভাস - পাপতাড়ুয়া
- প্রবেশাধিকার সংরক্ষিত - হাসান মাহবুব
- তোমায় দিলাম - মহীনের ঘোড়াগুলি - অন্ধ আগন্তুক
- হারিয়ে যাওয়া... - হাসান মাহবুব
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- কাব্যচূর্ণ (১৩, ১৪, ১৫, ১৬).................অপূর্ব সাহা - অপূর্ব সাহা
- বিচ্ছিন্ন গ্রামাচ্ছন্নতা - হাসান মাহবুব
- অপেরা মিনি ৫ বিষয়ক টিপস - নাফিসা তিশা
- কিভাবে ইন্টারনেট থেকে সব কিছু ডাউনলোড করবেন - তমসো দীপ
- সে, সে, এবং সে - হাসান মাহবুব
- কবি শামসুর রাহমানকে নিয়ে কিছু অপপ্রচার - অমি রহমান পিয়াল
- বাঙ্গালী জাতীয়তাবাদ কি ইসলাম বিরোধী চেতনা? - তাজা কলম
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- দেয়ালিক - আন্দালীব
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- সৃজনশীল লেখাকে উৎসাহদানের নিমিত্তে ইএফএলবিডি সম্মাননা-দয়া করে সবাই পড়ুন। - আজমান আন্দালিব
- মিউজিক্যাল সিনেমা, এবং মিউজিসিয়ানদের নিয়ে সিনেমা;কিছু প্রিয় নাম। - হাসান মাহবুব
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- পাখি-মন ডানা ঝাপটায় অক্ষমতার আক্রোশে - প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ
- পুনর্বার - তনুজা
- নীলাম্বর - মিলটনরহমান
- জনের নির্মম প্রতিশোধ!
- হাসান মাহবুব
- ক্রমশ - তনুজা
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের কিছু 'হাকুল্লা' ছবি - হাসান বিপুল
- প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা... - অমি রহমান পিয়াল
- প্রিয় কবিতা-১ - বটগাছ
- চূর্ণকাল - মিলটনরহমান
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- বাঁশী - তনুজা
- মডু সঙ্গীত
- নাফিস ইফতেখার
- ব্লু-রে কী ও কিভাবে কাজ করে - জোবাইর
- কোথাও হয়তো বাতাসে উড়বে তোমার নাম... - প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ
- স্বাধীনতাকে খুঁজে ফেরা...... - প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ
ডাস্টবিনে খুঁজে পাওয়া কবিতা
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৫
বস্তাপঁচা ছাইপাশ বলে সম্পাদকীয় টেবিল
থেকে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলা কিছু কবিতা;
আর কিছু রাতজাগা মানুষ।
আস্তাকুঁড় ঘেঁটে কাব্যের দানা খোঁটে,যদি
ডাস্টবিন জন্ম দিতে পারে কবিতার,
যদি মিলে যায় কোন এক অবিনশ্বর পংক্তি।
যারা জানে তারা জানে;
তারারাই জানে কবিতা লিখতে।
তারাগুলো কথা বললেই কবিতা হয়ে যায়,
শিল্পের মুরগী যখন নামের জোরে আন্ডা পাড়ে
কবিতার ফার্মে তখন প্রতিমিনিটেই ফুটতে পারে
কয়েকশ' কবিতার ছানাপোনা।
তারাগুলি যদি গালি দেয়,কাব্য হয়ে যেতেই পারে;
আস্তাকুঁড় খুঁটে যদি কবি হওয়া যেতো-
ভাবে কবি তারা-কবিতার জগতের সেইসব তারা।
শিল্পের মহাসড়কে লাঠি-বাঁশি হাতে ঐ
মহা-মহা-অতিমহাকবিদের বই।
কবিতারা তাদের,তাদেরই শুধু।
আর যারা কাব্যকে ভালবেসে ডাস্টবিনেও
ডুবোয় হাত,সেইসব স্টুপিড,
শিল্প বোঝেনা তারা -কবিতা কে ভালবাসে বলে!
বরং ট্রাফিক পুলিশ বলি শিল্পের পথে,
যদিও তারাই তারা,তারপর ও কবিতা যেহেতু
তাদের বাপ-পিতেমো'র ভিটে-মাটি,
কবি তবে হোক তারা,শুধু তাহারাই।
বাকি সব ছেঁড়া-খোঁড়া কাব্যরা চলে যাক ডাস্টবিনে,
খোরাক হোক কবিতাকে ভালোবেসে রাত জাগা মানুষের।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ
আমার ঘরে পা রেখেছেন বলে ধন্যবাদ আবার।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
তারাগুলো কথা বললেই কবিতা হয়ে যায়,
তারাগুলো কথা বললেই কবিতা হয়ে যায়,
-----------------------------------------------
অসামান্য
লেখক বলেছেন: ধন্যবাদ
প্রশংসাটা বড্ড ভারী হয়ে গেল যে!!!!!!!!!
হাসান মাহবুব বলেছেন:
দুর্দান্ত
লেখক বলেছেন: তাই কি,ভাই?????????
প্লাসাইলাম....................।
লেখক বলেছেন: কি কইতে চাইলেন বুঝতারলাম্না
প্লাসাইসেন দেইখা মনে হইল পেরশংসা---------তাই ধন্যবাদ,বাদ না আসলে যোগ------------ধন্যযোগ
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা
আপ্নার প্রিয়তে স্থান পাওয়া অনেক বড় প্রাপ্তি আমার জন্যে।
রথে চেপে এলাম বলেছেন:
খুব সুন্দর একটা অনুভূতির কবিতা... +
লেখক বলেছেন: ধন্যবাদ
কবিতার ফার্মে তখন প্রতিমিনিটেই ফুটতে পারে
কয়েকশ' কবিতার ছানাপোনা।
...যেন অডেনের প্রতিধ্বনি.. আমাদের যুগে,যদি কোন তরুণ প্রতিভাহীন হয় তাহলে সে ভাবে তার রয়েছে কবিতা লেখার প্রতিভা।
যাহোক...খোরাক হোক কবিতাকে ভালোবেসে রাত জাগা মানুষের।
লেখক বলেছেন: জানিনা এটা কিছু হয়েছে কি না?
তবে নিজের ভাবনা কে এর চেয়ে ভাল ভাবে উপস্থাপন করবার উপায় আমার জানা ছিলনা।
আর -----------আমি আসলেই এখন তাই দেখছি ----------কবিতা ভালবাসা থেকে আসার কথা------------কিন্তু এখন কবিতা তৈরি হয়---------আর নামের ভারে সে কবিতা ছাপাও হয়---------
সায়াদ বলেছেন:
.................শিল্পের মুরগী যখন নামের জোরে আন্ডা পাড়ে
কবিতার ফার্মে তখন প্রতিমিনিটেই ফুটতে পারে
কয়েকশ' কবিতার ছানাপোনা।
...............
লেখক বলেছেন: আমার বাইত আইলেন বস------------------ধন্যবাদ
বস আপনার মোবাইলে তোলা ছবিগুলি একটু মেইলান প্লিজ।
লেখক বলেছেন: ধইন্যাপাতা নেন ----------
মোবাইল থেইকা অহনো পিসি তে লই নাই বস----------
রাইতের মইদ্দে মেইলাইতাসি
পত্রিকায় দেখি মাঝে মাঝে,নামকরা কবিদের কবিতার চেয়ে তার নিচে অবহেলায় ছাপা হওয়া অচেনা কবির কবিতা অনেক বেশী সুখপাঠ্য।
লেখক বলেছেন: ধন্যবাদ
সায়াদ বলেছেন:
এস.কে.ফয়সাল আলম বলেছেন: বস আপনার মোবাইলে তোলা ছবিগুলি একটু মেইলান প্লিজ
আমিও চাইতাছি বস। পিসিতে লওয়া হইলে পাঠাইয়েন।
আমার ই-মেইল কি পাইছেন?
লেখক বলেছেন: পাইয়া যাইবেন আইজকা
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















যারা জানে তারা জানে;
তারারাই জানে কবিতা লিখতে।
তারাগুলো কথা বললেই কবিতা হয়ে যায়,
শিল্পের মুরগী যখন নামের জোরে আন্ডা পাড়ে
কবিতার ফার্মে তখন প্রতিমিনিটেই ফুটতে পারে
কয়েকশ' কবিতার ছানাপোনা।
তারাগুলি যদি গালি দেয়,কাব্য হয়ে যেতেই পারে;
আস্তাকুঁড় খুঁটে যদি কবি হওয়া যেতো-
ভাবে কবি তারা-কবিতার জগতের সেইসব তারা।