বাংলা ফ্রি বইয়ের ভুবন
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪২
আমার এক ফ্রেন্ড আমাকে একটি ব্লগসাইট বানিয়ে দিয়েছিলো। সেটি একটি গানের। গান ভালোবাসি। সে বলেছিলো ওখানে বিভিন্ন গানের লিরিক দেয়ার জন্য।
কয়েকদিন দিয়েছিলাম। তারপর আর ভালো লাগেনি।
বই পড়তে ভালো লাগে। তাই ওই বন্ধুটি একটি বইয়ের ব্লগসাইট বানিয়ে দিলো। সে অবশ্য ওগুলো ফ্রিতেই নাকি করে দিয়েছে। আমি অতোটা বুঝি না।
অনলাইনে বিভিন্ন সময় বই খুঁজি। ডাউনলোড করে পড়ি। তো বন্ধুটি আমাকে রিকোয়েস্ট করলো, আমার ডাউনলোড করা বইগুলোই যেনো আমি ওখানে পোস্ট করি আপলোড করে।
তো বেশ কিছু দিন এই কাজ করছি। বেশ কিছু বাংলা ভালো বই এখানে জমা করেছি।
আজ গুগলে ফ্রি বাংলা বই খুঁজতে গিয়ে অবাক না হয়ে পারি নি।
কারণ গুগলে যখন Bangla Free Book লিখে সার্চ দিলাম দেখলাম প্রথম পৃষ্ঠাতেই আমার সাইটটি শো করছে। আমি তো অবাক!
আরও অবাক হলাম যখন Bangla Free Book World লিখে সার্চ দিলাম। তখন দেখি এক নাম্বারে আমার সাইটটি দেখাচ্ছে।
একটি ফ্রি ব্লগসাইট গুগল কেন এতো গুরুত্ব দিচ্ছে? খোঁজ নিয়ে দেখলাম, এই কয়েক মাসে সাইটটিতে অনেকগুলো বই আপলোড করা হয়েছে। এবং এই সবগুলোই খুব ভালো বই। বাংলা বইয়ের পাঠকেরা সাধারণত এসব বাংলা বই-ই খোঁজ করেন।
এবং আরেকটি কারণ বোধহয় এই যে, এই সাইটে এসে কোনো বই খোঁজে পায়নি এমন কেউ আমাকে লিখলে, আমি চেষ্টা করি খুব শিগগিরই ঐ বইটি সাইটে আপলোড করতে। যার ফলে ভিজিটর নিয়মিত পাচ্ছি।
যাহোক, আমি খুব আনন্দিত। আরেকটি কথা, সামহোয়্যার ইন ব্লগ থেকেও অনেক ভিজিটর পাচ্ছি আমি।
সবচেয়ে বড় কথা, নিজের ভালো লাগা বইগুলো সবার সাথে শেয়ার করতে পারছি। সবাইকে ধন্যবাদ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা বই, ফ্রি বাংলা বই ;
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখাজোকা শামীম বলেছেন:
তিমি আপা, ভালো সংবাদ দেয়ার জন্য ধন্যবাদ। এবার লিংক দেন।
লেখক বলেছেন: লেখাজোকা শামীম ভাই, ধন্যবাদ।
লিংক দেয়া কি ঠিক হবে? আমার বন্ধুটি মানা করেছিলো সামহোয়্যারইনব্লগের কোনো পোস্টে লিংক দিতে।
তবে আমার লিঙ্কস বিভাগে দেখুন, ওখানে লিংক আছে।
ঘুমরাজ বলেছেন:
লিংক দেন।
রাফাত সাদাত বলেছেন:
হেয় তো কইয়াই দিল। সার্চ দিলেই এক নাম্বারে দেখতে পাইবেন।
অলস ছেলে বলেছেন:
প্রথম দেখায় সিআইএ ফ্যাক্টবুক, আর আগের লিংকে পরের লিংকের দ্বিতীয়টা দেখায়ই না। লুলাইতে আসছিলাম, প্রচন্ড মেজাজ খ্রাপ করে চলে যাবো নাকি ভাবছি।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
লিংক চাই..
রােশদ সুলতান তপু বলেছেন:
আপু, আমার অনুরোধের বই দুইটা কি দিতে পারবেন?বিদিশা এরশাদের- শত্রুর সাথে বসবার আর জেনারেল মইন ইউ আহমেদের লেখা শান্তির সন্ধানে সময়ের সন্ধানে--- (এই নামটা ঠিকমতো মনে নাই)
রােশদ সুলতান তপু বলেছেন:
আপু, আমার অনুরোধের বই দুইটা কি দিতে পারবেন?বিদিশা এরশাদের- শত্রুর সাথে বসবাস আর জেনারেল মইন ইউ আহমেদের লেখা শান্তির সন্ধানে সময়ের সন্ধানে--- (এই নামটা ঠিকমতো মনে নাই)
রােশদ সুলতান তপু বলেছেন:
আপু, আপনার লিংকে ঢুকতে পারলাম না। উপরে একই কমেন্ট দুইবার হয়ে গেছে। একটা মুছে দেন। আমি দুঃখিত।
ধন্যবাদ।
কঁাকন বলেছেন:
আজিব এত প্যাচাল পারলেন আর সাইট টার লিংক দিলেন না
আলিফ মাহমুদ বলেছেন:
তয় কয়েকদিনের মইদ্যেই দেকবেন আপনের সাইট গুগলের পরথম পাতায় নাইক্কা। যাউকগা লিংক মনে হয় এইডা http://freebooks.50webs.com/
আলিফ মাহমুদ বলেছেন:
তয় আপনের চয়েসের লগে আমার চয়েস মিল্লা গেছে গা
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
অনেক ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















