আমার প্রিয় পোস্ট
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- ডিজিটাল প্রযুক্তিতে তথ্য সংরক্ষণ - নামিরা নাওয়ার
- শাহীনের লেখার জবাব - আব্দুন নূর তুষার
- ভোখেনব্লাট - ৩ - হাসিব
- কার চোখেতে? - সাতিয়া মুনতাহা নিশা
- আরেকবার জেগে ওঠো বাংলাদেশ...সময় এসেছে আরেকবার যুদ্ধে যাওয়ার - মোসতফা মনির সৌরভ
- এক সানকির ইয়ার - শিলা
কেন লিনাক্স ব্যবহার করব ?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৬
মাইক্রোসফট আমার খুব প্রিয় অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে একটি। যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। অর্থাৎ ব্যাবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে এই জিনিস বানানো হয়েছে। দেখতে ভাল। সহজে শিখে ফেলা যায়। বেশিরভাগ কাজ মাউস দিয়েই করে ফেলা যায়। কিন্তু তারপরও আমার পছন্দের তালিকায় ১ নম্বর হচ্ছে লিনাক্স। রেড হ্যাট লিনাক্স । আমি এখন ফেডোরা কোর ৬ ব্যাবহার করছি।
সাধারণ ব্যাবহারকারীই হোক কিংবা অফিসই হোক, অপারেটিং সিস্টেম পরির্বতন করা উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরও আমি বলি আপনার প্রয়েজনেই উচিত আপনার কম্পিউটারটিতে লিনাক্স ইন্সটল করা। কেন? আমি মোটামুটি ১০ টি কারণ দেখাতে পারি।
.র্সবোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা
নিরাপত্তা ব্যাবস্থা হচ্ছে আরেকটি কারণ যার জন্য বাজারে লিনাক্স এর চাহিদা প্রতিদিন হু হু করে বাড়ছে। ডেক্সটপ ও র্সাভার উভয় ক্ষেত্রেই এমন ইন্ডাস্ট্রি বেসিস নিরাপত্তা ব্যাবস্থা আর অতি অল্প কয়েকটি সিস্টেমেই রয়েছে।
.র্সবনিম্ন মূল্য
পাইরেটেট সিস্টেম এর কথা বাদ দিলে এখনো পর্যন্ত বাজারে যে সব অপারেটিং সিস্টেম আছে তাদের মধ্যে লিনাক্স এর মূল্য সবচেয়ে কম। এমনকি লিনাক্স ইন্টারনেট থেকে ফ্রি ডাওনলোড করা যায়। ডেক্সটপ থেকে আরম্ভ করে র্সাভার পর্যন্ত সমস্ত সিস্টেম এর জন্য সবচেয়ে কম মূল্যের অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স।
.নিশ্চিত নির্ভরশীলতা
আপনি গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে নিশ্চিতভাবে নির্ভর করতে পারেন লিনাক্সের উপর। লিনাক্সের stable package কখনই ক্র্যাশ করে না বা বাগ দেখায় না। সাধারণত ডেভোলাপাররা র্সবোচ্চ মান নিশ্চিত করেই তবে বাজারে ছাড়ে।
.সহজ মাইগ্রেশন পদ্বতি
লিনাক্স আপনাকে দিচ্ছে সবচেয়ে সহজ মাইগ্রেশন পদ্বতি। আপনি চাইলে অন্য আপারেটিং সিস্টেমের সাথেও লিনাক্স চালাতে পারেন বা সম্পূর্ণ নেটওয়ার্ক লিনাক্সে বদলে ফেলতে পারেন।
.ভেন্ডর লক
ভেন্ডর লক ব্যাপারটা হচ্ছে লিনাক্স যারা বিত্রি করেন তারা চাইলেই স্বত্বাধিকারী হতে পারেন না। তার নিজের করে নিয়ে ইচ্ছে মত মূল্য নির্ধারণ করতে পারেন না। কারণ লিনাক্স উন্মুক্ত সফটওয়্যার। যে কেউ এটা ডেভোলপ করতে পারবেন এবং বিতরণ করতে পারবেন। তাই বিত্রেতাগন চাইলেও লিনাক্সের মূল্য বাড়িয়ে দিতে পারবেন না। অর্থাত্ বিত্রেতাগণ লিনাক্সকে নিজের নামে করে প্রোডাক্টটি লক্ করে দিতে পারেন না।
এর ফলে বাজারে সবসময় একটা প্রতিযোগিতা থাকে মূল্য্ কম রাখার।
.বিশ্বমানের সহায়তা
বিশ্বের বিভিন্ন ছোট বড় কোম্পানি যেমন hp, IBM, Novell লিনাক্সের টেকনিক্যাল ব্যাপারগুলোর সহায়তা দিয়ে থাকে। এর ফলে আপনি বিনামূল্যে বিশ্বমানের সহায়তা পেয়ে যাচ্ছেন। এছাড়া ছোট খাট ফোরামগুলোতো রইলোই।
.প্রশিক্ষণ সময় কম
র্বতমানে যেসব অপারেটিং সিস্টেম ব্যাবহৃত হচ্ছে লিনাক্স প্রায় সেরকম। তাছাড়াও আদর্শ অপারেটিং সিস্টেম বলতে যা বুঝানো হয় লিনাক্স তার সবচেয়ে কাছে। এসব কারণে লিনাক্স শিখে নিতে খুবই কম সময় লাগে। যে কারণে অফিসের কম্পিউটার ব্যাবহারকারীগণও খুব কম সময়ে লিনাক্ম শিখে ফেলেন যা প্রশিক্ষণ খরচ ও সময় দুটোই কমায়।
.সহজলভ্য ডেক্সটপ সফটওয়্যার
অন্যান্য অপারেটিং সিস্টেমে সফটওয়্যারগুলো কিনে নিতে হয়। কিন্তু লিনাক্সে এসগুলো ফ্রি দেয়া থাকে। আপনি এসব সফটওয়্যার ইন্টারনেট থেকে আপডেটও করে নিতে পারবেন এবং সেটাও ফ্রি।
.উন্নতমানের কাষ্টম সফটওয়্যার
বিভিন্ন প্রতিষ্ঠান যারা লিনাক্স নিয়ে কাজ করে তারা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ফ্রি দিচ্ছে। এসব সফটওয়্যার এর বৈশিষ্ট হচ্ছে এসব তৈরীই করা হয় র্নিদিষ্ট ব্যাবসার জন্য যা কি না ব্যাবসার উন্নতির সহায়ক।
.চমত্কার নেটওর্য়াক ও সিস্টেম ব্যাবস্থাপনা
লিনাক্স এমন একটি নেটওর্য়াক আপনাকে দিতে সক্ষম যা আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা ও ব্যবস্থাপনার মান দুটোই বাড়িয়ে দিতে পারে।
তো এখন আপনিই সিদ্ধান্ত নিন কোনটি আপনার জন্য ভাল - উইনডোজ না লিনাক্স ?
প্রকাশ করা হয়েছে: লিনাক্স টিউটোরিয়াল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মদন বলেছেন:
আমার পিসিতে লাগানো এভার মিডিয়া ইন্টারনাল টিভি কার্ড কি চলবে লিনাক্সে? চললে লিনাক্স ব্যবহার করবো
।
স্বপ্নদ্রষ্টা বলেছেন:
ভালো তথ্য
মানুষ বলেছেন:
লিনাক্স কি? উহা খায় না মাথায় দেয়?
আবুফয়সাল আহমেদ বলেছেন:
লিনাক্সে অনেক সফটওয়্যারের ড্রাইভার দেয়া আছে। আপনার এভারমিডিয়া টিভি কার্ড বেশ ভালভাবেই চলবে। এটা নির্ভর করে লিনাক্সের ভার্সন এর উপর।
মদন বলেছেন:
পি-৩ পিসিতে কোন লিনাক্স ভালো চলবে? RAM 256
আমি কে বলেছেন:
লিনাক্সের কোনটা ব্যবহার করব বা করা উচিত, আলোচনা কইরেন।
আবুফয়সাল আহমেদ বলেছেন:
আমি ২৫৬ দিয়ে ফেডোরা কোর ৬ চালাচ্ছি। পেন্টিয়াম ৩ তে রেড হ্যাট ১০ বেশ ভাল চলবে। এটা আমার খুব প্রিয় ভার্সন।
মাহবুব রনী বলেছেন:
আমি পুরা ৫ দিছি।
আমি মাহমুদ বলেছেন:
ব্যাবহার সম্পর্কে আরো বিস্তারিত জানান প্লিজ। উইন্ডোজের সাথে কিছু তুলনা তুলে ধরলে বুঝতে সহজ হবে।
রেড ওয়াইন বলেছেন:
ভাল লিখেছেন।
রেড ওয়াইন বলেছেন:
আপনার ইমেইল এড্রেস পেলাম না, আপনি দয়া করে আমাদের সাথে যোগযোগ করুন: ভববফনধপশ@ষরহঁী.ড়ৎম.নফ
রেড ওয়াইন বলেছেন:
feedback AT linux.org.bd
রক্িস বলেছেন:
[ইংলিশ]ঃযধঃ রং মড়ড়ফ ৎিরঃরহম , র ধিহঃ 2 ৎিরঃব ড়হ ংষধী ষরহঁী, ংঃরষষ ঃযবহ ধিরঃ 4 সু ৎিরঃরহম , র ষরশব ঁৎ ৎিরঃরহম ংড় র ধস মরারহম ঁ 5
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন:
আমি লিনাক্স ব্যবহারের সার্পট করি যদি windows বা ম্যাক এর লাইসেন্স ভার্সন না থাকে । আমি লিনাক্সের চেয়েও পাইরেসির বিরুদ্ধে তা হতে পারে গানের সিডি, বই, ব্যবহারিক এপলিকেশন ইত্যাদি যা সাধ্যের মধ্যে ।আমি এবং আমার টিমের সবায় বটে ওুবন্টু, ডেবিয়েন আর ম্যাক পচ্ছন্দ করে তার করন সহজে যে কোন এপলিকেশন ইনশ্টল করা যায় (apt-get, port(mac)).
তা ছাড়া আমরা সব ডেবিয়েন নির্ভর সার্ভার মেইনটেইন করি ।
আমার মনে হয় ্আপনার একবার ডেবিয়েন অল্প হলেও ২ মাস একটান ব্যবহার করা উচিত । ধন্যবাদ
আবুফয়সাল আহমেদ বলেছেন:
@ নুর হাসান মুহাম্মদ তানভীর ধন্যবাদ, আপনার সুচিন্তিত মতামতের জন্য। আমি অবশ্যই ডেবিয়ান ব্যাবহার করে দেখব। ভাল থাকবেন।
ত্রিভুজ বলেছেন:
উইন্ডোজের জেনুইন ভার্সন ব্যবহার করলে আপনি উইন্ডোজের মূল সুবিধাগুলো পাবেন.. নতুবা লিনাক্স বেটার... আর হোম ইউজারের জন্য লিনাক্স থেকে উইন্ডোজই এখন পর্যন্ত সেরা....
লিনাক্স ইন্সটল করে আমি চরম হতাশ। কারণ সামান্য একটা এমপিথ্রি ও চালাতে পারেনা ইন্সটল করার পরে। রিপোজিটরি নামের বিশাল এক মূলা ঝুলায়া রাখছে সবার সামনে। সেখান থেকে ডাউনলোড করতে হয় এমপিথ্রি চালানোর কোডেক।
আর ডাউনলোডের জন্য লাগবে ইন্টারনেট কানেকশন। ইন্টারনেটে ঢুকার জন্য দরকার মডেমের ড্রাইভার। আর ড্রাইভারের জন্য দরকার আবার ইন্টারনেট কানেকশন। ইনফিনিটি লুপের ভিতর পড়ে গেছিলাম। পরে পেনড্রাইভ দিয়ে কেপিপিপি আর নোমপিপিপি অন্য পিসি থেকে এনে ইন্সটল করে তারপরে সুদীর্ঘ আধঘন্টা ধরে ডাউনলোড করার পরে গান চলল,
এত কাহিনী করে লিনাক্স ইউজ করার শখ আমারঁ চিরদিনের জন্য মিটে গেছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















