somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত জাগা দল (একটি ঘুমন্ত পোষ্ট)

০৯ ই এপ্রিল, ২০১১ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ব্যপারটা বেশ মজার।বিভিন্ন্ কারনে রাত অনেকের কাছে প্রিয়।রাত শুভ্রতারও প্রতীক।আবার বেশীর ভাগ কুকর্মও রাতে হয়।কোন কথা বলার সময় যদি রাত নির্দেশ করা হয় তবে তা সবার বাকা নজরে পড়ে।
রাত জাগাও কারও কারও কাছে খুব উপভোগ্য।বিভিন্ন জন বিভিন্ন কারনে রাত জাগে।চোর বেচারা সারাটা দিন অপেক্ষায় থাকে কখন রাত হবে?অথচ তাদের দুঃখটা আমরা কেউ বুঝিনা।চোর বলে অপমান করি। আরে আমি আপনিতো রুজি করার জন্য সারাদিন পাব,আর চোররা কেবল রাতে তাদের কাজ করে।বেশ কিছুদিন আগ থেকে চোরদের পেটে লাথি মারছে আমাদের তরুন সমাজ।মোবাইল কোম্পানিগুলার সবগুলোর কল রেট রাতে কম।পোলাপাইন সারা রাত কথা বলে।চোররা ভয়ে চুরি করতে পারছে না।

এসব পোলাপাইন রাত ১২টা বাজলেই মোবাইল নিয়া পুছুর পুছুর শুরু করে দেয়।তারা রাত জাগে এবং জাগায়।মূলত এদের জন্য মোবাইল কোম্পানিগুলা দিন দিন তরতাজা হচ্ছে।এই দলে আমি নাই সেরকম দাবি আমি করছি না।তবে ইদানীং আমি অবসরে চলে আসছি।আর কত?সে ডিজুস আমল থেকে কথা বলছি।

রাত জাগা আরেক শ্রেণী হল নাইট গার্ড শ্রেণী।তবে তারা আদৌ রাত জাগে কিনা সেটা বিশাল প্রশ্ন।তারা রাতে কিছুক্ষন পর পর বাশি বাজিয়ে তাদের উপস্থিতি প্রমান করার আপ্রান চেষ্টা করে।আমি প্রায় বাসায় রাত করে ফিরি,যতদিন দেখি আমাদের নাইট গার্ড ঘুমাচ্ছে।তাকে একদিন জিজ্ঞেস করলাম আপনি ঘুমাবেন যদি তাহলে নাইট গার্ডের চাকরি নিলেন কেন? সে বলল “বাসায় চাওল পাওলের যন্ত্রনায় ঘুমাইতে পারিনা” তারপর তারে বললাম “আপনি যে ঘুমান যদি চুরি হয়? সে কিছুই বললনা।আমি চলে গেলাম।পরদিন দেখলাম নাইট গার্ড সাহেবের সাথে একটা কুকুর।মনে মনে ভাবলাম ব্যাটা চালাক আছে।


আমরা ৭ বন্ধু মিলে একটা ফ্ল্যাট নিয়ে থাকি।সেখানে রাতে ঘুম মোটামুটি হরাম।মোটামুটি এজন্য যে মাঝে মাঝে অসুস্হতা বা অন্য কোন কারনে নিয়মের ব্যতিক্রম হয়।প্রায় প্রতিদিন সকালে নাস্তা করে ঘুমনো হয়।সারা রাত তাস খেলি আড্ডা মারি, আর সারাদিন ঘুমাই।এছাড়া আমার বন্ধু যারা মুরগী শ্রেনীর (যারা সকাল সকাল ঘুমায়) তাদেরকে মাঝ রাতে বিরক্ত করা একটা প্রধান কাজ হয়ে দাড়িয়েছে।কিছুদিন আগের কথা, আমার এক রাত জাগা বন্ধু আমার আরেক মুরগী বন্ধুকে রাত ৩টার সময় ফোন দিয়ে বলছে “দোস্ত মোবাইলের সিম পাল্টাইছিলাম, টাইম গেছেগা। ঝটপট টাইমটা বলতো” বুঝুন।এছাড়া মাঝ রাতে ফোন দিয়ে কয়টা বাজে? ঘুমাচ্ছিস? রাতে খেয়ে শুইছিলি? তোকে খুব মিস করছি…..এসবতো প্রায় প্রত্যেক দিন বলা হয়।
রাত আমার অসম্ভব প্রিয়।এর কোন সঠিক কারন নেই।একেক সময় একেক কারনে প্রিয়।মাঝে রাতে যখন খুব ঘুম পায় মনে হয় ঘুমালে বোধহয় রাতটা মিস হয়ে যাবে।

১৯টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×