... ... এ-খা-নে কো-ন-ও র-ঙ নে-ই কে-ন-না স-ব আ-লো মু-ছে গে-ছে অ-থ-বা স-ব আ-লো জ্ব-লে আ-ছে যে-হে-তু আ-লো-তে স-ব র-ঙ মে-শা-নো সে-হে-তু ধ-রে নি-তে পা-রি স-ব- র-ঙ মি-শে গে-ছে অ-থ-বা মু-ছে গে-ছে ... ...
প্রায়ালোকিত বিছানা জুড়ে তুমি
স্টীলশরীরে পড়ে আছো
একটু মুচড়ে হাত কিংবা পা,
অথবা টানটান করেই!
আমি ঢেউ দেখি,
নৌকা দেখি,
পাল দেখি,
স্রোত দেখি,
ছই দেখি,
নৌকোজমা কুয়াশা দেখি,
ছইঘেরা মেঘ দেখি,
আঁধারের অভাবে আমি সংশয়ে পড়ে যাই।
হাত বাড়ালেই তীব্র ধারালো ধাতবে
কেটে ছড়ে যেতে থাকে রোমকূপ
কাটাক্ষতে বইতে থাকে ভায়োলেট-মেঘ
নিবিড় হলে ইন্দ্রিয় খুব বিপন্ন হয়, ইন্দ্রিয়োর্ধ্ব স্পর্শ জমে ওঠে হীনমাছির নীলচোখ ঘিরে
বস্তুত আমি নীলমাছির পুঞ্জাক্ষি প্রেফার করতে শিখি
বস্তুত আমি ঝাঁঝাঁলো লাল বুদবুদ ভালোবাসতে শিখি
সেখানে তোমার চিহ্নমাত্র নেই!
অনায়াসে ঠেলে দিতে থাকো পর্যাবৃত্তে যেভাবে তোমাকে দেখেছিলো
আদিগন্ত চেনামাঠ দু'খানা বেতার-টাওয়ার-শিশ্ন মাথায় নিয়ে।
আমি দূরে যেতে যেতে ক্রমশই ক্ষীণ এবং ভারি হতে থাকি
অভিস্রবণ বড়ো ক্লান্তপ্রকৃয়া মনে হয়!
শেষেঃ
গহ্বর থেকে চোখ খুলে ফেলি;
আঙুলগুলোও একে একে, টেনে টেনে;
ত্বক ফেলে দিলে হলুদাভ মেদ আর লালরঙ মাংস চেয়ে থাকে পলকহীন;
বাকি দুই - সীসা ঢেলে বন্ধ করে দেয়ার পর
আমি ধীরে ধীরে হিমায়িত ভাগাড়গামী রথে কর্ণকে সারথি করি
মৃত্যুর চেয়ে গাঢ় কোন গান, চুমুর চেয়ে ঘন কোন গলনে জ্বলতে থাকে তোমারারামার চারিপাশ।
***
- অনীক আন্দালিব
১৯.১১.৮
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



