আমার প্রিয় পোস্ট

চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)

ইন্দ্রিয়াবেগ ট্র্যাফিকিং ২

২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬

শেয়ারঃ
0 0 0

বাঁশিবাদক সুর থামিয়ে থমকে দিলে ঘোর কেটে যাওয়া
থতমত আমি দৃষ্টি অনুসরণ করি,
দৃষ্টির শেষরেখায় জ্বলন্ত টিউবের নিচে
সারবাঁধা মানুষের সামনে দিয়ে
এক রূপসী আগুন ছুটে আসে।

আগুনের গায়ে শাদা-শামুক মালা লেগে থাকে,
আগুনের পায়ে সূক্ষ্ণহিল বর্শা গেঁথে থাকে,
আগুনের শরীরে কোমল ধোঁয়ামেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ার ভয়ে আটকে থাকে,
আগুনের লম্বা পায়ের ঝুল-বরাবর আমি আমার গলনাঙ্ক লেখা রাখা দেখি।
মুহূর্তেই আমার কাছে আগুন,
দুমড়ে মুচড়ে নীলখাম-প্রেমপত্র হয়ে যায়।
মুহূর্তেই সে সর্‌সর্‌ করে ময়াল সাপের মতো,
ইনহেলারে পাফ্‌ নেয়ার মতো,
চুমুকে ব্ল্যাক কফি জিহ্বায় টানার মতো,
এমনকি আরো অনেক আশ্লেষ-গ্রহণের মতো
আমার চুল-ত্বক-ময়লা শরীর ভেদ করে ঢুকে পড়তে থাকে।

আমি আগুন খুলে খুলে দেখি-
বাদামী শরীরে পোশাক খুলে খুলে নিবিড় হই।
আগুনের আভরণ খসে গেলে বাদাম-ত্বক চর হয়ে জেগে ওঠে।
চরের বালিতে আমি ব্রাস্ট্র্যাপের আইল পাই,
সেখানে দুতিন-বিঘা জমিন কেনা নিয়ে
আমি পান-খাওয়া দালালের সাথে বচসা বাঁধিয়ে দিই!
আগুন আমাকে টেনে টেনে তার ভিতরে নিতে থাকে,
আরো গভীরে
আরো গভীরে
আমি গলে গলে যেতে থাকি।
সেখানে নিমগ্ন চৈতন্যের জল এসে পাড় ভিজানো তাল ঠুকে ঠুকে
চরের জমিন ভিজিয়ে দেয়।

এখানে বাদামে চিরহরিৎ তিল জেগে থাকে
এখানে নৌকায় কালোকাঠে খাঁজ, খাঁজ পলি জমা হয়
এখানে প্লাবিত-উপকূল জুড়ে আমি জমিহারা আর্তনাদ গুনি।

সবশেষে ঘনোচাঁদঘোনোকাশফুলঘনোবাঁশবন প্যান্টিলাইনের চেয়ে গাঢ় হয়ে জেগে থাকে।



***
- অনীক আন্দালিব
২৪.১১.৮




 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাইন্দ্রিয়াবেগ ট্র্যাফিকিং ২ ;
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ওকে :|

২. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
শিরোনামহীন বলেছেন: আরে উপমা রে!! :| শব্দের কারুকাজ!!! :) *হুমম*
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: হুমানো পাইয়া সম্মানিত বোধ করছি!:)

৩. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৯
...অসমাপ্ত বলেছেন: বাহ... বেশ। :) ...তবে চলুক....
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ...অসমাপ্ত। আর হ্যাঁ, কবিতা তো চলবেই!:)

৪. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
হিমালয়৭৭৭ বলেছেন: ভাই মোট ৭বার পড়লাম, এত বেশিসংখ্যক বার এই ব্লগে কোন কবিতা আমি এখনো পড়িনি।।
আপনি কি কবিতাই বেশি লেখেন, গদ্য তো দেখছিই না বহুদিন।।। "সেই ক্রমশ নির্মীয়মান........." ওটা তো এখনও প্রতাত্মা হয়ে প্রায়ই শেরে বাংলা হয়ে ঘুরে বেড়ায়।।।।নতুন গদ্য না আসলে এই প্রেতাত্মার হাত থেকে নিস্তার নেই।।।

এই কবিতার shape টিকে আমার কখনো ট্রাপিজিয়াম , কখনো বুলেটের শেপের মত মনে হয়েছে, ক্ষেত্রবিশেষে অবতল দর্পণের মতও লেগেছে।। তবেমাঝেমাঝে এবড়োথেবড়ো ক্রিকেট ব্যাটও মনে হয়েছে।।।।

এবার কবিতা প্রসঙ্গে একটি ব্যক্তিগত মতামত দেই_ প্রেমপত্র শুধু নীলখামেই কেন দিতে হবে???খামের আর কোন কালার নেই????সেই শৈশব থেকে নীলখাম শুনছি তো শুনছিই, এখনো শুনছি...............আপনার লেখাগুলোকে আমি সবসময়ই অন্যদের থেকে আলাদা করি প্রতি ইঞ্চিতে.......তাই নীলখামের মত বহুল ব্যবহৃত একটি উপমা বা অলংকরণকে আপনার কবিতায় বসে চা খেতে দেখলে কিঞ্চিৎ খারাপ লাগে, এর চেয়ে সেই ঘিয়ে রঙা ওড়নাও বোধহয় অনেক ভাল ছিল।।।

এবার কবিতা পড়ার সময় আমার যে দৃশ্যকল্পটি মাথায় এসেছে সেটি হল, পলাশীর মোড়ে গভীর রাতে হঠাৎ ফায়ার ক্যাম্প করছি সবাই মিলে, কেউ চা-কেউ সিগারেট খাচ্ছে।।। এর ফাকে ফাকে চলছে রিক্সা।।।

তবে ভাই শেষ প‌্যারাটিকে একটু আনকোড়া লাগছে, মনে হচ্ছে যেন ট্রেনের একটি বিচ্ছিন্ন বগি।।। আমি চেষ্টা করছি বগিটিকে ট্রেনের সাথে জোড়া লাগাতে, না পারলে বকা দিয়েননা কিন্তু।।

এটা সিরিজ হবে নাকি???
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: গদ্য তো মাঝে মাঝেই লিখছি, তবে কবিতার প্রতি আমার টান বা মনোযোগ যাপিত জীবন পর্যায়ের। ওটা আমি খাই, পরি, ঘুমাই, পড়ি, রাত জাগি, কোলবালিশ বানাই, সব! ওরকম করে 'গল্প' এখন আপাতত লেখা হচ্ছে না- আলসেমি বলতে পারো, কিংবা আমার মাথায় গোবর ভরা, প্লট বানাইতে পারি না এটাও বলতে পারো!

এবড়ো থেবড়ো মনে হওয়ার সাথে রিলেট্‌ করতে পারছি, যেহেতু একেবারেই আনকোরা লেখা। এটাতে অনেক অনেক কাঁচি পড়বে আশা করি। সেখানে তোমার সাজেশনগুলো খুব কাজে দেবে বইকি। নীলখাম সংক্রান্ত চিন্তাটা যেমন, একটা বিকল্পের ভাবনা চালু করে দিয়েছে।

সিরিজ হবে কী না জানি না এখনও। লেখালেখি আজকাল একেবারেই স্পন্টেনিয়্যাস হয়ে গেছে!:| দেখি কী হয়...

৫. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
একরামুল হক শামীম বলেছেন:
আমি গলে গলে যেতে থাকি।
সেখানে নিমগ্ন চৈতন্যের জল এসে পাড় ভিজানো তাল ঠুকে ঠুকে
চরের জমিন ভিজিয়ে দেয়।

দারুন লিখছো :)
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৯

লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা তোমাকে শামীম!:)

৬. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০০
আমি ও আমরা বলেছেন: সবশেষে ঘনোচাঁদঘোনোকাশফুলঘনোবাঁশবন প্যান্টিলাইনের চেয়ে গাঢ় হয়ে জেগে থাকে।


____________________________দারুন !!!! প্যান্টিলাইন দেখে মনে করোনা বিমহিত, টোটাল কবিতা সুন্দর হইছে। চলুক।
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন: বাপ্পি ভাই, আমাদের জায়গার গল্প! :)

কবিতা জন্মের আকর হয়ে গেছে জায়গাটা!

৭. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৬
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: মন্ত্রমুগ্ধ মুহুর্ত আর তার রিফ্লেকটিভ অনুভূতির মিশেল পড়তে ভাল লাগলো।
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: ভালো লাগা জেনে খুশি হলাম! :)

৮. ২৫ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৪
সৌপ্তিক বলেছেন: পড়লাম অবশেষে জানলাম ভালো লেগেছে :)
(তবে চারবার পড়ার পর....)
২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: সেই ভালো লাগার বোধ তৈরিতে আপনাকে ধন্যবাদ, আপনার অনুভূতিগুলোকেও ধন্যবাদ! :)

৯. ২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬
সৌপ্তিক বলেছেন: ছন্নছাড়ার পেন্সিল তিনি কবি করেন শুধু কবিগিরি ভালবেসে লিখে কবিতা মাঝে মাঝে হয় খভিতা(মজা করলাম) প্রোফাইলে দিয়েছে ছবি জি.মেইল ও আছে ভেবেছে মেয়েরা হবে ইমপ্রেস করবে তারে জি.মেইলস। আর কিছু মাথায় নাই ভুল ত্রুটি ক্ষমা চাই
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: আমাকে নিয়ে কবিতা!:-*
হাহাহা ! অনেক ধন্যবাদ সৌপ্তিক। আপনার এ উপহার মাথায় করে রাখলাম।:)

২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: আপনি তাহলে জায়গায় হিট করছেন!! :)

১১. ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৯
ফাহমিম বলেছেন: কি লিখলেন ভাই...কি লিখলেন এইটা...


আমি স্টান্-ড।

খটাশ স্যালুট।
০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: হা হা হা

সামরিক অভিবাদন পেয়ে ভালো বোধ করবো না খারাপ, ঠিক বুঝে উঠতে পারছি না! :|

১২. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৫
বৃত্তবন্দী বলেছেন: ওয়াও... বিচ্ছিরী...
০৭ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: আসলেই বিচ্ছিরী!;)

 

মোট সময় লেগেছে ০.৯২০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালেখির সর্বস্বত্ব সংরক্ষিত©লেখক

যোগাযোগঃ shunno.oronno@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই