আমার প্রিয় পোস্ট
- নিজের ওয়েবসাইট বানানো ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল) সূচীপত্র - ই য়া দ
- ইভটিজিং লইয়া ইহা কোন আলগা আলোচনা না। অপ্রিয় সত্যের আঘাতে আহত হইতে পারেন। (পর্ব-২) - পারভেজ আলম
- দেইল্যা রাজাকার ওরফে দেলোয়ার হোসেন সাইদী - পঙ্খিরাজ
- বিবর্তনের ফলে মানব দেহে রয়ে যাওয়া কয়েকটি অপ্রয়োজনীয় অঙ্গ এবং মাস্ল। - হোরাস্
- বর্ষা-বরণ ও কতিপয় ব্লগারগণ - অন্যমনস্ক শরৎ
- হাইপেশিয়া—আলেকজান্ড্রিয়ার বাতিঘর - ম্যাভেরিক
- বাধ্যতামূলক ধর্মশিক্ষা এবং একজন নাস্তিক পিতার অসহায়ত্ব - সন্যাসী
- মেঘবাজি সমগ্র-১ - মেঘবাজি
- আমরা যা বলতে পারি না, সেখানে নীরবতাই উত্তম কথক - আহমাদ মোস্তফা কামাল
- এ ধরনের যুদ্ধশিশুদের জন্য আমাদের করনীয় কি - শয়তান
- THE P A U S E . - ঊশৃংখল ঝড়কন্যা
- আমার রাজ রাজেশ্বরী - ফেরারী পাখি
- গটমট ডায়েরী - অনাহুত আগন্তুক
- আমি তোমাকে উপর থেকে দেখি - অন্যমনস্ক শরৎ
- ~ রুপকথা ২ ~ - ~স্বপ্নজয়~
- অপ্রকাশিত জীবনানন্দ - সুদীপ চৌধুরী
- কোন এক পশ্চিমা শহরের কবিতা বা গল্প - জামাল ভাস্কর
- আমিও লিখলাম - আকাশ_পাগলা
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- অস্পষ্ট শেষ পৃষ্ঠার হাসি - মুক্তি মণ্ডল
- অভিমান: আমার লেখা ব্ল্যাক-এর সেই অভিমানী গান ... - ইমন জুবায়ের
- অলৌকিক ইস্টিমারটা আর ফিরে এলোনা বন্দরে (শ্রদ্ধা হুমায়ুন আজাদ) - অন্যমনস্ক শরৎ
- বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও - রুবাইয়াত ইসলাম সাদাত
- একজন অপ্রকৌশলীর বুয়েট প্রেম - সাহোশি৬
- বৃত্ত অতিক্রমণের চেষ্টা (দুটি বেঞ্চিতে মুখোমুখি চারজন) - বৃত্তবন্দী
- অলৌকিক বৃষ্টি - প্রতিধ্বনি, তুমিতো
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- * * ছ .*. ন্ন .* * ত .*. র ** . ঙ্গ . ** * - ঊশৃংখল ঝড়কন্যা
##সে##লা##ই##
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪
এখন চোখের ওপরে খড় দিয়ে তৈরি সুতো আর শাবল দিয়ে তৈরি সুঁই দিয়ে কেউ একজন আমার চোখ সেলাই করে দিচ্ছে। চোখের দু'পাতারা চিরে গিয়েছিলো জন্ম-মুহূর্তে। তারপরে চেরাফুটোয় গলগলিয়ে রঙ ঢুকেছে, আলো বাতাস পিতা মাতা সহোদরা ঢুকে গেছে এবং মেডুলায় তাদের কাদালেপা ঠাণ্ডাঘর বানিয়েছে। সে চোখচেরা গুহামুখেই প্রবল প্রতাপী তরুণীর শাদা শাদা স্তন আর যোনি ঢুকে গেছে সাথে করে কুষ্ঠভিখারিনীর গলিত হাত আর নখ, জটামাখা চুল।
সে চোখচেরাকে আজ শাবলসুঁইয়ে কেউ কড়কড় করে সেলাই করে দিচ্ছে, কোনার এক টুকরো ফাঁক এখনও বাকি। সে উপবৃত্তাকার ফাঁক দিয়ে সূর্যগ্রহণের আলো প্রবেশ করে- শেষ আলো। তারপরে শেষ একপোচে সাঁ করে আলো বন্ধের কান্নার তীক্ষ্ণ চিৎকার ভেসে আসে। আমি থরথরানো দু'হাত তুলে সেলাইকর্তার লোমশ ধাতব হাত চেপে ধরিঃ ওরে মাগো! এবারে ক্ষান্ত দে! আমার দু'চোখ বুজে গেছে চিরতরে! আমি আর কোন রঙ-রূপ-রস-গন্ধ-শোভা দেখবো না!
***
- অনীক আন্দালিব
২৬.১১.৮
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, সেলাই ;
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: না পারভেজ ভাই, বিক্ষিপ্ত না। চিন্তাটা ক্রমাগত তাড়নায়ই এসেছে। একটু অন্যসুর আনার প্রয়াস। ঠাস বুনোন কি ভালো লেগেছে?
রাস্তার ছেলে বলেছেন:
হেডিংটা লেখার চেয়েও ভালো হয়েছে!এটা কি ইন্দ্রিয়াবেগ ট্র্যাফিকিং ২ এর ফলাফল নাকি স্বাধীন লেখা?
লেখক বলেছেন: না ট্র্যাফিকিং আলাদা সৃষ্টি। এটাও নিজের স্বত্তাতে আলাদা। হেডিংটা হঠাৎই চলে এলো মাথায়, আমি সাধারণত এরকম কারুকাজ পারি না। ভাগ্য ভালো মনে হচ্ছে!
বৃষ্টি ভেজা সকাল বলেছেন:
জট্ঠিলললললললললললললললললললললললররর
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ 'বৃষ্টি ভেজা সকাল'।
লেখক বলেছেন: হুম! সেটা বেশ অভিনব! আপনার অনুভূতি আমাকেও ছুঁয়ে গেলো!
হিমালয়৭৭৭ বলেছেন:
ভাই, পরে মন্তব্য করব।।। আজকে মেজাজ প্রচণ্ড খারাপ।।।
লেখক বলেছেন: আজকে মেজাজ কেমন? কালরাতের ঘুমের পরে?
শেরিফ আল সায়ার বলেছেন:
আপনার লেখা সবসময় একটু আনকমন। ভালো লিখেছেন। প্রতিটি বাক্যই একটু কেমন যেনো। অসাধারণ। ভালো থাকবেন।
লেখক বলেছেন: শেরিফ, আপনাকে এখানে পেয়ে ভালো লাগছে। যেভাবে বলছেন, তার মানে আগেই আমার লেখা পড়েছেন। সেটা জানতে পেরে ভালো লাগছে আরো বেশি! আপনিও ভাল থাকুন।
অ্যামাটার বলেছেন:
হুমম...আপনার সেই সাড়া জাগানো প্রখ্যাত "আল মাহমুদীয় সাহিত্য সমালোচনা" শীর্ষক প্রবন্ধটা কবে আসছে?
লেখক বলেছেন: এরকম কোনও কথা ছিলো কি, অ্যামাটার? অফটপিক কথা বলা ছাড়া আর কোনো কাজ নাই?
লেখক বলেছেন: সেরেছে!! আপনার মাথার উপর দিয়ে উড়ে গেলে অন্যরা তো মুখ উপরে তুলতেই সাহস করবে না। দেখা যাবে আকাশ পানে খোঁজাখুঁজি চলছে আর কবিতা পাশেই পড়ে আছে! ![]()
দেখেন তো, আপনারও আশে পাশে থাকতে পারে হতচ্ছাড়া!
আশরাফ মাহমুদ বলেছেন:
হুঁ।
লেখক বলেছেন: হুঁ কী? আরো কিছু বলো তো!
নুশেরা বলেছেন:
আউচচচচচ..... গা শিরশিরানিটা যাচ্ছেই না...
লেখক বলেছেন: এখন ধন্যাত্মক চিৎকার শুনে আমারও শিরশিরিয়ে উঠলো গা। ওটা থাকুক, মেরুদণ্ড বেয়ে শিরশিরানি নেমে যাক নখাগ্র'তক, তা'লে পরে টের পাওয়া যাবে বিদ্যুতস্রোত কত শক্তিশালী!
সৌপ্তিক বলেছেন:
হুমম। মনে হচ্ছে গভীর বেদনাগ্রস্ত হয়েছেন। সেরে উঠুন জলদি
লেখক বলেছেন: না! ব্যক্তিক অ্যাঙ্গেলটা শুধুই কবিতার প্রয়োজনে। আমার নিজের গ্রস্ততার বর্তমানে বেদনা বা শোকের স্থান ফাঁকা! ![]()
চাঙ্কু বলেছেন:
কিতা হইছে ?
লেখক বলেছেন: কিছু হয় নাই। আমি ঠিক আছি। এটা শুধুই বিচ্ছিন্ন লেখা!
শেরিফ আল সায়ার বলেছেন:
আপনার লেখা পড়া হয়। হয়তো মন্তব্য করা হয়নি কখনও। তবে আপনি লেখা একটু ব্যতিক্রম। যার শুরুটা হয় যে কোনো লেখার টাইটেল থেকেই। আর লেখা তো চমৎকার। বাক্য গঠন খুব মজবুত থাকে। পড়তে খুব ভালো লাগে।শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন: এবারে আমি একটু কুণ্ঠা নিয়েই বলি। অলস এং ধীরজ পাঠক বলে অনেকের লেখাই পড়া হয় না আমার। একারণে আপনাকে নামে চিনেছি, লেখায় চিনি নাই এখনও। সেখানে আপনি আমার লেখা পড়েন, এটা জেনে একইসাথে কৃতজ্ঞ এবং অস্বস্তিবোধ করছি। পরেরটা একারণে যে দায় তৈরি হচ্ছে, লেখক-পাঠক (ব্লগার) দায়। তবে আমি এটাকে শুভার্থে নিই, আপনার ব্লগেও হানা দিবো, সময় করে সময় নিয়ে। তখন বেশ জমে উঠবে পরাবাস্তব মতাদানপ্রদান।
আপনার প্রশংসা বাণীর জন্যে অনেক ধন্যবাদ শেরিফ!
কিপ জাম্পিং (যেভাবে লেখা ডাইভার্সিফাই করছো তাতে "গোইং" না বলে "জাম্পিং" বলাটাই ঠিক মনে হলো) !!! ভাল থাকো।
লেখক বলেছেন: হা হা হা! জাম্প করছি সমস্যা নাই। কিন্তু মাথাব্যথা করলে এইস কিনে দিও! ![]()
রোমহর্ষক অনুভূতি আসা মানেই তোমার কাছে পৌঁছে গেছে লেখা। কৃতজ্ঞতা...!
লেখক বলেছেন: থ্যাঙ্কু বস্! [কম কথায় সারলেন!
]
বৃত্তবন্দী বলেছেন:
একেবারে সেলাই করে দিলেন...
লেখক বলেছেন: চোখ বন্ধ করার জন্যে এর চাইতে ভালো প্রক্রিয়া আর নাই। তাই একটা টানে সেলাই। ফুটানোর সময়ে স্ফটিকরূপ রক্তকণাগুলো বেশ আল্পনা তৈরি করেছিলো!
কবিতাটা অসাধারন হইছে। দারুন কাজ করছো এটার উপর। দারুন।
_________________তোমাদের মিস করতাছি খুব।
লেখক বলেছেন: আমিও করতেছি আপনাকে। আপনি থাকাতে সত্যিই এই আড্ডার চল শুরু হইছে! এখন আপনি না থাকলে ঝিমায়ে পড়ছে সবাই!
কবিতাটাকে আরো ঘষামাজা করবো। কারণ কিছু জিনিশ এখন চোখে পড়ছে, ভাবগত আবেগ বের হয়েছে সেখানে। ওটা চাইনা। দেখি... কী হয়!
ভালো থাকেন বাপ্পী ভাই।
লেখক বলেছেন: হুম, তাই মনে হইতেছে এখন!
মাছরাঙ্গা বলেছেন:
মনে হল লেখাটা একটানে বেরিয়েছে আর লেখা শেষে পরিপূর্ণ তৃপ্তি পেয়েছেন। চমৎকার।
লেখক বলেছেন: সঠিক সঠিক! বুল্জ আই! তবে তৃপ্তি পাই নাই। পড়ে আপনি তৃপ্তি পাইতে পারেন। আমি লিখে পাই নাই! ![]()
হিমালয়৭৭৭ বলেছেন:
ভাই, শিরোনামের ধরনটা বেজায় ভাল হয়েছে, একেবারে ক্লাস টেস্টে ৬২ আউট অফ ৬০( বাড়তি ২ নম্বর কোর্সটিচার খুশি হয়ে আগেই দিয়ে রেখেছিলেন)..........এবার কবিতা পড়ার মুহূর্তের অনুভূতিটা বলি_ পড়ার সময় মনে হচ্ছিল, বিশাল নদীতে এক বাঁশের সাকো নির্মাণ করা হয়েছে, তার উপর দিয়ে থালা হাতে হেটে যাচ্ছে কযেকজন দুঃস্থ মানুষ।।।
কোথাও কোথাও কামারশালার দৃশ্যও ভেসে উঠছিল।।। এক্সপেরিমেন্ট ভালো লাগছে। তবে পাঠশেষে তৃপ্তির ঘাটতি রয়ে যাচ্ছে কোথাও কোথাও, বিশেষ করে শাবলের সুইয়ের ভূমিকা নেয়া, আর খড়ের সূতার সম্মিলন...দুটোকে একটা ইমেজ হিসেবে কিছুতেই সেট করা যাচ্ছেনা।।।পাশাপাশি সেলাইয়ের দ্বিরুক্ততা "কড়কড় " কিনা এটাও প্রশ্নসাপেক্ষ।।।
এর বাইরে এই কবিতার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পপি ফুলের মজুদ আছে ,যা সবসময়ই থেকে থাকে।।।
লেখক বলেছেন: হা হা হা! আবারো বুয়েট! ![]()
পড়ার মুহূর্তের অনুভূতিটা ঠিক বোধগম্য হলো না। নদীটা চোখ আর সাঁকোটাকে সেলাই ধরে নিবো কি? তাতে আরেকটা চিত্রকল্প পাচ্ছি কিন্তু!
হুম, শাবল খড় আনার কারণ অনেকগুলোর মধ্যে একটা হলো এদের চরিত্রের বিস্তারটাকে আরেকটু বড়ো করার প্রয়াস: দেখি কতদূর যায়- ধরনের চিন্তা। সেটা তোমার পাঠে মনে হচ্ছে এখন যে বেশিদূর যায় নাই। আরো পাকাহাতে বাঁধা দরকার ছিলো!
পপি ফুল! নেশা! নেশা!!
লেখক বলেছেন: হা হা হা!
অনেক ধন্যবাদ নিবিড়। ভালো লাগলো আপনার উপস্থিতি!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















বিক্ষীপ্ত হয়ে আছে নাকি ভাবনা গুলি? হঠাৎ এই ধারায়?
একদম জমাট বাঁধা ঠাস বুনোন হয়েছে।