আমার প্রিয় পোস্ট
- নিজের ওয়েবসাইট বানানো ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল) সূচীপত্র - ই য়া দ
- ইভটিজিং লইয়া ইহা কোন আলগা আলোচনা না। অপ্রিয় সত্যের আঘাতে আহত হইতে পারেন। (পর্ব-২) - পারভেজ আলম
- দেইল্যা রাজাকার ওরফে দেলোয়ার হোসেন সাইদী - পঙ্খিরাজ
- বিবর্তনের ফলে মানব দেহে রয়ে যাওয়া কয়েকটি অপ্রয়োজনীয় অঙ্গ এবং মাস্ল। - হোরাস্
- বর্ষা-বরণ ও কতিপয় ব্লগারগণ - অন্যমনস্ক শরৎ
- হাইপেশিয়া—আলেকজান্ড্রিয়ার বাতিঘর - ম্যাভেরিক
- বাধ্যতামূলক ধর্মশিক্ষা এবং একজন নাস্তিক পিতার অসহায়ত্ব - সন্যাসী
- মেঘবাজি সমগ্র-১ - মেঘবাজি
- আমরা যা বলতে পারি না, সেখানে নীরবতাই উত্তম কথক - আহমাদ মোস্তফা কামাল
- এ ধরনের যুদ্ধশিশুদের জন্য আমাদের করনীয় কি - শয়তান
- THE P A U S E . - ঊশৃংখল ঝড়কন্যা
- আমার রাজ রাজেশ্বরী - ফেরারী পাখি
- গটমট ডায়েরী - অনাহুত আগন্তুক
- আমি তোমাকে উপর থেকে দেখি - অন্যমনস্ক শরৎ
- ~ রুপকথা ২ ~ - ~স্বপ্নজয়~
- অপ্রকাশিত জীবনানন্দ - সুদীপ চৌধুরী
- কোন এক পশ্চিমা শহরের কবিতা বা গল্প - জামাল ভাস্কর
- আমিও লিখলাম - আকাশ_পাগলা
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- অস্পষ্ট শেষ পৃষ্ঠার হাসি - মুক্তি মণ্ডল
- অভিমান: আমার লেখা ব্ল্যাক-এর সেই অভিমানী গান ... - ইমন জুবায়ের
- অলৌকিক ইস্টিমারটা আর ফিরে এলোনা বন্দরে (শ্রদ্ধা হুমায়ুন আজাদ) - অন্যমনস্ক শরৎ
- বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও - রুবাইয়াত ইসলাম সাদাত
- একজন অপ্রকৌশলীর বুয়েট প্রেম - সাহোশি৬
- বৃত্ত অতিক্রমণের চেষ্টা (দুটি বেঞ্চিতে মুখোমুখি চারজন) - বৃত্তবন্দী
- অলৌকিক বৃষ্টি - প্রতিধ্বনি, তুমিতো
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- * * ছ .*. ন্ন .* * ত .*. র ** . ঙ্গ . ** * - ঊশৃংখল ঝড়কন্যা
দ্বিঃ২
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৯
![]()
চব্বিশ পেরোনো এক বালককে চিনি
আয়নার ওপাশে
অসম দূরত্বে দাঁড়িয়ে, বসে, অথবা শুয়ে;
প্রায়শঃ আমার দিকে খুব নির্বাক চোখ
বিম্বের সরলতায় তাকিয়ে থাকে।
শরীরে ক্রমশ পড়ছে বুড়িয়ে যাওয়া পলি-ছাপ,
ঘন চুলের ফাঁকে লুকিয়ে কেউ কেউ
বিশ্বাসঘাতকতার সূত্রে নীরবে শাদা হয়
ধবল বকের মত, কালোপানির খালে দাগ জেগে ওঠে।
কনুইয়ের উল্টোপিঠে বাহু-ভাঁজ, সেখানে
রেখার আঁচড়, বয়স লিখিত হয় গলার নিচে,
মুখের চারপাশে শ'য়ে শ'য়ে নতুন সূচালো শ্মশ্রু-ঘাম জমে থাকে।
তার করতল থেকে শৈশব আর দুধ-গন্ধ ঝরে গেছে
গ্রন্থিতে, পেশিতে, মাংশে ভেঙে পড়ছে আকৈশোর প্রেম
এবং প্রেমিকারা-
অভিমানী মন নিয়ে চলে গেছে বিম্বের সামনের পারদে।
গাঢ়তম আঁধারে ঢেকে থাকা রাতে
আমি বিম্ব-নিবাসী বালকের প্রৌঢ়ত্বে
অনেক বিষণ্ণ হয়ে পড়ি; বুঝি,
বালকের চোখের একটি প্রশ্নও তখন
বেঁচে ছিল না।
***
- অনীক আন্দালিব
৫.২.৯
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, দ্বিঃ২ ;
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আমি একেবারে গাছের মগডালে উঠে গেছি। তবে সেখানে বেশ সুপরিসর জায়গা পেয়েছই বসার জন্যে, সুতরাং চিন্তা নাই। সহজে পড়ছি না, নামছিও না! ![]()
কবিতার ব্যাপারে অনুভূতি এবং উচ্ছ্বাসের মাত্রাটুকু আমাকে আনন্দিত করলো খুব! ধন্যবাদ তোমাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ তনুজা, আপনাকে।
একরামুল হক শামীম বলেছেন:
[যেভাবে এগোচ্ছো সামনে তো মুগ্ধ হবার ক্ষমতা নষ্ট হয়ে যাবে!
মাথায় উঠো না বেশি আবার। তাতে সামনের আরেকটা অসাধারন কবিতা থেকে বঞ্চিত হবো
আমিও তাই বলি
লেখক বলেছেন: আজকে যেতে পারিনি তোমার সাথে দেখাও হলো না। পর পর দু'দিনের এহেন ব্যবহারে আমি কিঞ্চিৎ কুণ্ঠিত। সামনে একদিন বইমেলা ঘুরবো আমরা।
[অফটপিক মন্তব্যের অফটপিক জবাব, কেমন হইলো??
]
আন্দালিব পান্থ বলেছেন:
আত্ম বিশ্লেষন!!!............দারুণ হয়েছে.............
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আন্দালিব (আপনিও দেখি আমার মিতে! তাহলে আমরা হলাম তিন, নাকি?
)
আন্দালিব পান্থ বলেছেন:
দুনিয়ায় অনেক নাইটিঙ্গেল আছে................আর আমি পান্থ............
লেখক বলেছেন: বাহ! দারুণ বললেন। আপনি পান্থ আর আমি ছন্নছাড়া... বেশ মিলছে দেখি।
লেখক বলেছেন: তাহলে ঠিক আছে, সে কথাই রইলো। ওকে?
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
তার করতল থেকে শৈশব আর দুধ-গন্ধ ঝরে গেছে
গ্রন্থিতে, পেশিতে, মাংশে ভেঙে পড়ছে আকৈশোর প্রেম
এবং প্রেমিকারা-
অভিমানী মন নিয়ে চলে গেছে বিম্বের সামনের পারদে।
তার করতল থেকে শৈশব আর দুধ-গন্ধ ঝরে গেছে
গ্রন্থিতে, পেশিতে, মাংশে ভেঙে পড়ছে আকৈশোর প্রেম
এবং প্রেমিকারা-
অভিমানী মন নিয়ে চলে গেছে বিম্বের সামনের পারদে।
লেখক বলেছেন: ঠিক বুঝলাম না।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
কিছু মিছু বুঝছি...কবিতার রস আস্বাদনের চেষ্টা চালাচ্ছি!
লেখক বলেছেন: সেটাই প্রার্থনীয়! ![]()
লেখক বলেছেন: তার জন্যে সহানুভূতি রইলো...
শফিউল আলম ইমন বলেছেন:
বেশ বেশ । এর চেয়ে বেশি কিছু কইলে তো আপনে আবার আকাশে বাতাসে উড়তে থাকবেন। ইতিমধ্যে নাকি মগডালে উইটা বইসা আছেন।আছেন কেমন??
লেখক বলেছেন: না ভাই, ওটা রসিকতা ছিল।
আছি বেশ ভাল। আপনাকে আমার পাতায় পেয়ে ভাল লাগছে। আপনার সব খবর ভাল তো?
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা নম্রতা। ভালই আছি বেশ!
মোস্তাফিজ রিপন বলেছেন:
যথারীতি... দূর্দান্ত! অসম দূরত্ব! বেশ! তবে আমি ভাবছিলাম, বিম্ব-নিবাসী নয়, আমাদের ছন্ন-বালকই জ্ঞানবৃদ্ধ।
'গাঢ়তম আঁধারে ঢেকে থাকা রাতে
আমি বিম্ব-নিবাসী বালকের প্রৌঢ়ত্বে
অনেক বিষণ্ণ হয়ে পড়ি'...
জটিলরে...
(লীন দিলরূবার ব্লগে ঢু দিয়েন।)
লেখক বলেছেন: শরীরে বৃদ্ধ কাউকে দেখলাম, ক্রমশ বুড়িয়ে যাচ্ছে আয়নার ওপাশে...
আপনার পাঠে আমি বড়োই আনন্দ পাই, যেভাবে আপনার লেখা পাঠে পাই হর্ষ। নতুন লেখা কবে আসছে?
পারভেজ বলেছেন:
"বালকের প্রৌঢ়ত্ব" পুরাটা কবিতা জুড়েই এই শব্দদুটির ভাবনাগুলি ঘুরপাক খেয়েছে।
চমৎকার। খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: হয়তো কোনদিন প্রৌঢ়ের কৈশোর তুলে আনতে কবিতায়। ক্ষুধা আছে, ইচ্ছা আছে তেমনটাই...
আপনাকে ধন্যবাদ দিয়ে ক্লান্ত হয়ে গেছি! ![]()
লেখক বলেছেন: খুঁজে বের করে ফেলেন! ![]()
তবে শব্দবিহীন ভালো লাগাটাও আমি বুঝে নিলাম!
লেখক বলেছেন: ওরকম সত্যই হয়ে থাকলে আমি কৃতার্থ হবো! ![]()
...অসমাপ্ত বলেছেন:
বরাবরের মতই চমৎকার লিখেছেন... আপনার সামনের লেখাগুলোর জন্য.. হয়ত প্রশংসার নতুন কিছু শব্দ শিখে রাখতে হবে... কারণ সবগুলোই বহুবার ব্যবহার করে ফেলেছি।
...অথবা এথেকে রক্ষা পেতে খারাপ লেখা দিতে পারেন।
লেখক বলেছেন: পরেরটাই সহজ অপশন মনে হচ্ছে!
তাতে আপনিও খোঁজাখুঁজির হাত থেকে বাঁচলেন, আমিও বার বার একই ধন্যবাদ দেয়ার বিব্রত পরিস্থিতি থেকে বাঁচবো! ![]()
তবে এবারের জন্যে, অনেক ধন্যবাদ ডট-অসমাপ্ত!
লেখক বলেছেন: আমার মতোই তাহলে তুমি চিনে গেছো ভাই...
এরকম চিনে ফেলা একদিকে যেমন আত্মতৃপ্তি দিচ্ছে, আবার নিঃসাড়ে দেউলিয়া করেও দিচ্ছে...!
প্রণব আচার্য্য বলেছেন:
ফিরে তাকালাম ....চব্বিশেই চল্লিশের কবিতা???
কবিতাকে সহজাত করে ফেলেছেন দেখে ঈর্ষা হচ্ছে ....
===
মেইল করেছিলাম।
ফিরতি মেইলের প্রত্যাশা করি।
প্র.
লেখক বলেছেন: আমি মেইল না দিয়ে বরং ফোনই দিলাম! ![]()
আপনার পাঠে এই সত্যটাও ধরা পড়লো! এবং তাতে আমি নিজেই বেশ অবাক হচ্ছি! চব্বিশকে বালকত্ব আর প্রৌঢ়ত্বের মাঝামাঝি লাগছে আমার। অনেকটা বলাই, ফটিকের যে বিপন্নতা, আমি সেধরনের কিছুই অনুভব করি।
লেখক বলেছেন: ছন্নছাড়ার পেন্সিলের মনেও অনুরূপ অভিলাষ অনবরত জন্ম নেয় যখন সে আকাশচুরির পাতায় গিয়ে কিছু সময় কাটায়! ![]()
লেখক বলেছেন: ইয়াহু ইনস্টল করছি, মিনিট দশেক অপেক্ষা করুন! ![]()
শান্তির দেবদূত বলেছেন:
কি আর বলবো !!! দূর্দান্ত !!!!এত জটিল জটিল কবিতা কিভাবে যে লেখেন !!! অবাক হই, হই ঈর্ষান্বীত
এইবার বই মেলায় কিন্তু একটা বই বের করে ফেলতে পারতেন ......
লেখক বলেছেন: বই!!
আমি নিতান্তই অপরিচিত পেন্সিল। এই ব্লগেই লেখালেখি যাতে কোন আয়াস নাই। বই বের করার, লেখা ছাপানোর আগ্রহ এখনও অনেক কম, তাই সেই সম্ভাবনা বাড়তেও সময় লাগবে! একটা বইয়ে দেয়ার মতোন কবিতা লিখে ফেলেছি মনে হয় না আমার কেন জানি!
ইমরান মাঝি বলেছেন:
আপনার গদ্যে লেখা কবিতা গুলোতে। প্রাণ অনেক তরতাজা। লেখাটা ভালো লাগলো। ভালো থাকবেন।
লেখক বলেছেন: গদ্যে লেখাগুলো আমারও খুব ভাল লাগে, লিখতে ইচ্ছা করে! আপনার পাঠে ভালো লাগছে মাঝি ভাই। ভাল থাকুন!
মুক্তি মণ্ডল বলেছেন:
অভূতপূর্ব। মুগ্ধ হয়ে গেলাম।
লেখক বলেছেন: আপনার মুগ্ধতায় আমি অনুপ্রাণিত হলাম!
মেঘবাজি বলেছেন:
বাহ!
লেখক বলেছেন: থ্যাঙ্কু! ![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চিটি আপু। আপনার ভালো লাগা জেনে খুশি হলাম খুব! ![]()
পাপী বলেছেন:
চমৎকার লেখা!
লেখক বলেছেন: অনেকদিন পর, হে নরকের পাপী! ধন্যবাদ পাঠের জন্যে।
মুনতাসীর মারুফ বলেছেন:
কি অবস্থা? দিনকাল কেমন চলে? আজকাল নেট এ বসা হয় না। তাই আপনাদের লেখাগুলি মিস করি।
লেখক বলেছেন: দিনকাল ভালই চলছে। মিস করার কিছু নাই। সব এখানেই রাখা আছে, খালি সময় করে পড়ে নিবেন, ব্যস!
ভালো থাকুন ডাক্তার সাহেব।
লেখক বলেছেন: ধন্যবাদ আন্দালীব ভাই। 'নির্মেদ'- শুনে আরেকজনের কথা মনে পড়ে গেলু!
হা হা হা! ![]()
সহেলী বলেছেন:
পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম ! মুগ্ধ হলাম ।
লেখক বলেছেন: হারিয়ে খুঁজে পাওয়াতেই স্বস্তি পেলাম। নাহলে তো জানা হতো না কেমন লাগলো কবিতাটা। ভালো থাকুন।
লেখক বলেছেন: বেঞ্জামিন বাটন দেখেছি। আমি তারপর থেকে একটু একটু করে তরুণ হচ্ছি! ![]()
লেখক বলেছেন: আরেকবার পড়ো, তাহলে বাকিটাও ভাল লেগে যাবে!![]()
লেখক বলেছেন: খুব খুশি হলাম!
হিমালয়৭৭৭ বলেছেন:
ভাই দেড়বার পড়লাম। পড়ে মনে হচ্ছিল কোন এক শুক্রবারের ছুটির দিনে আপনি বিছানায় শুয়ে পেপার পড়ছেন, আর সিগারেট খাচ্ছেন( অধূমপায়ী হলে এই অংশটুকু বাদ).....হঠাৎ আয়নার দিকে চোখ পড়ে গেল, একইসময়ে মোবাইলে কেউ মিসকল দিল, ফলশ্রুতিতে পেপার পড়া বাদ, এবং কী মনে করে যেন সহসাই কাব্যচর্চার খেয়াল চাপল................এরপরই দ্বি:২
লেখক বলেছেন: হাহাহা!
তোমার ভিজুয়ালাইজেশন আসলেই চরম! তবে হতাশ হবে, এরকম একেবারেই ঘটেনি!
সময়টা ছিল গভীর রাত, তিনটা বা চারটা বাজে। আমি জেগে ছিলাম কারণ বহুদিনের প্রিয় অনিদ্রা। ঘুম নাই, মনিটরে তাকিয়ে থাকতে থাকতেও ক্লান্ত...
বিছানার ওপাশে আয়নায় বিম্বিত অবয়ব। কয়েকটা লাইন, আর তার মাঝখানে মাকুর মতোন সুতোবোনা শুরু...
কালপুরুষ বলেছেন:
আগে চোখে পড়েনি এ লেখাটা। এখন পড়লাম। রীতিমত মুগ্ধতা নিয়ে পড়লাম। অসম্ভব সুন্দর! খুব ভাল লাগলো।
লেখক বলেছেন: পুরনো লেখায় মন্তব্য পেলে অদ্ভুত আনন্দ হয়! খুব ভাল লাগলো কালপুরুষ'দা! খুশি হলাম, আপনি ভাল থাকুন!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























[যেভাবে এগোচ্ছো সামনে তো মুগ্ধ হবার ক্ষমতা নষ্ট হয়ে যাবে!
মাথায় উঠো না বেশি আবার। তাতে সামনের আরেকটা অসাধারন কবিতা থেকে বঞ্চিত হবো