আমার প্রিয় পোস্ট
- নিজের ওয়েবসাইট বানানো ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল) সূচীপত্র - ই য়া দ
- ইভটিজিং লইয়া ইহা কোন আলগা আলোচনা না। অপ্রিয় সত্যের আঘাতে আহত হইতে পারেন। (পর্ব-২) - পারভেজ আলম
- দেইল্যা রাজাকার ওরফে দেলোয়ার হোসেন সাইদী - পঙ্খিরাজ
- বিবর্তনের ফলে মানব দেহে রয়ে যাওয়া কয়েকটি অপ্রয়োজনীয় অঙ্গ এবং মাস্ল। - হোরাস্
- বর্ষা-বরণ ও কতিপয় ব্লগারগণ - অন্যমনস্ক শরৎ
- হাইপেশিয়া—আলেকজান্ড্রিয়ার বাতিঘর - ম্যাভেরিক
- বাধ্যতামূলক ধর্মশিক্ষা এবং একজন নাস্তিক পিতার অসহায়ত্ব - সন্যাসী
- মেঘবাজি সমগ্র-১ - মেঘবাজি
- আমরা যা বলতে পারি না, সেখানে নীরবতাই উত্তম কথক - আহমাদ মোস্তফা কামাল
- এ ধরনের যুদ্ধশিশুদের জন্য আমাদের করনীয় কি - শয়তান
- THE P A U S E . - ঊশৃংখল ঝড়কন্যা
- আমার রাজ রাজেশ্বরী - ফেরারী পাখি
- গটমট ডায়েরী - অনাহুত আগন্তুক
- আমি তোমাকে উপর থেকে দেখি - অন্যমনস্ক শরৎ
- ~ রুপকথা ২ ~ - ~স্বপ্নজয়~
- অপ্রকাশিত জীবনানন্দ - সুদীপ চৌধুরী
- কোন এক পশ্চিমা শহরের কবিতা বা গল্প - জামাল ভাস্কর
- আমিও লিখলাম - আকাশ_পাগলা
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- অস্পষ্ট শেষ পৃষ্ঠার হাসি - মুক্তি মণ্ডল
- অভিমান: আমার লেখা ব্ল্যাক-এর সেই অভিমানী গান ... - ইমন জুবায়ের
- অলৌকিক ইস্টিমারটা আর ফিরে এলোনা বন্দরে (শ্রদ্ধা হুমায়ুন আজাদ) - অন্যমনস্ক শরৎ
- বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও - রুবাইয়াত ইসলাম সাদাত
- একজন অপ্রকৌশলীর বুয়েট প্রেম - সাহোশি৬
- বৃত্ত অতিক্রমণের চেষ্টা (দুটি বেঞ্চিতে মুখোমুখি চারজন) - বৃত্তবন্দী
- অলৌকিক বৃষ্টি - প্রতিধ্বনি, তুমিতো
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- * * ছ .*. ন্ন .* * ত .*. র ** . ঙ্গ . ** * - ঊশৃংখল ঝড়কন্যা
দাপ্তরিকের প্রত্যাবর্তন
০৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৩
সাম্প্রতিক
আমি বৈপরীত্য বুঝি, যেভাবে আমাদের আচরণে এই বোধ পালিত হয়।
অসহ্য রোদ ত্বকভেদ করলে আমার কেবলই মনে পড়ে বিগত শীত, ঊলভেজা স্মৃতি এবং ডিসেম্বরের বিকেল। তিন মাসব্যাপী ক্রমশ নিদ্রাহরণ, যুদ্ধযাপন শেষ হয়, চল্লিশ বছরের পুরনো অভ্যাস, এপ্রিল এলেই ভালো থাকি!
আমাদের নিয়ত যুদ্ধসমূহ নথিভুক্ত হয় না।
-----
নদীপ্লট
খুব ভোরেই শহরপত্তনঃ কতিপয় বর্গাকার প্লট
ঘেসোজমিতে বাউণ্ডুলে শিশুগাছ
সিমেন্টের বানানো-
ডি-মার্-কে-শন্।
আমাদের শহরে রাত হয় না।
ব্লুপ্রিন্টে ভুল নেই বলে
জমি খুঁজে পাওয়া গেছে
আমি খেয়ো-ইঁটপথ ঘুরে ঘুরে নদীর কিনারে এসে
বুঝে নেই ৬০০বাই ৪০০, মন খুঁতখুঁত করে।
এখানে বুঝি দরিদ্র সন্ধ্যা একবার নেমেছিল শত বছর আগে!
নগরে রাত হয় না আমাদের,
আদিগন্ত পৃথিবীতে সবাই নাগরিক স্বপ্ন বেচে খাই।
-----
তত্ত্বসুন্দর
"প্রোফাউন্ড বিউটি বলে কিছু নাই"--
একথা বলে সিরাজুল সাহেব ঈষৎ মাথা ঝাঁকান।
আমার হাতে স্ফটিকের গ্লাস আরেকটু শীতল হয়
ঘনোচুমুকে ছলকে তরলতত্ত্ব আমার মুখে,
গলায়, অন্ত্রে চলাচল সহজেই করছে।
আমি পাশে শায়িত সুন্দরীর লেজ-নাড়া দেখি
মুক্তা-দাঁতে ঝিলমিল বিপনন- আহা বিষণ্ণ প্রোডাক্ট,
কনজ্যুমার বেসিসে তার শরীর আদল বদলায়
এটাও এক গবেষণার বিষয় হতে পারে বই কি?
সুন্দরীর গম-আঙুলে তাবৎ তত্ত্বের মূল রোপন করা, তাই সেই স্মিত হাসি বড়ো মনোহর লাগে!
সিরাজুল সাহেবের জুড়ি মেলা ভার।
-----
***
- অনীক আন্দালিব
৬.৪.৯
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, সাম্প্রতিক, নদীপ্লট, তত্ত্বসুন্দর ;
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইষ্টিকুটুম বলেছেন:
কি সুন্দর!
লেখক বলেছেন: আপনার ছদ্মনাম ছোটবেলার কথা মনে করিয়ে দিল! 'ভোরের কাগজ' পত্রিকায় ফি সপ্তাহে ইষ্টিকুটুমের জন্যে অপেক্ষা করতাম! আহা!
ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
লেখক বলেছেন: এটা তো বড় মধুর অভিযোগ। ভাবছি শাস্তি কী হবে আমার! ![]()
লেখক বলেছেন: প্রথমটা একটু আলাদা।
শান্তির দেবদূত বলেছেন:
সত্যি আপনার কবিতা লেখার ক্ষমতাকে ঈর্ষা করতে ইচ্ছা হয় .......আল্লাহ সবাইকে সব কিছু দেয় না ....... আমাকে কবিতা লেখার ক্ষমতা দেন নাই
আমার কাছে শেষেরটা বেশি ভালো লেগেছে .......
লেখক বলেছেন: ঈর্ষা করেন, ঈর্ষা করলে লেখার গুণ বাড়ে শুনেছি! ![]()
আপনার এমন মন্তব্যে আমি কী বলবো বুঝে পাই না। এতো বকবক (পড়েন লেখালেখি) করতে পারি, মাথার থেকে একটা একটা করে হাজার শব্দ বানাতেও সমস্যা নাই আমার। সেই আমি নিরুত্তর হয়ে যাই।
খুব বেশি ভালোবাসা নিতে গেলে আমিই অশক্ত হই...
ভালো থাইকেন দেবদূত'দা!
সুদীপ চৌধুরী বলেছেন:
=============================================
ওহে হ্রস্বই,
"তত্ত্বসুন্দর" টা যা লিখছেন এককথায় বাকহীন হলাম! বাকিগুলোও ভালো লাগলো। তবে তৃতীয় প্যাকটা সত্যিই অসাধারন কিছু। বহুকাল পর আমি একটা কবিতা প্রিয়পোস্টে তুলছি।
লেখক বলেছেন: তুলে রেখে দিলে আমি অশেষ কৃতজ্ঞ হয়ে থাকিব। ![]()
তত্ত্বসুন্দর আমারও পছন্দ হয়েছে লিখে পড়ার পরে।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
আমাদের শহরে রাত হয় না ................................
মুক্তা-দাঁতে ঝিলমিল বিপনন- আহা বিষণ্ণ প্রোডাক্ট
চমৎকার...........
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অপর্ণা।
~~~~~~~
++
অট: কবি আন্দালিব আর আপনি আন্দালিব কি ভিন্ন ব্যক্তি ?
আমি কনফিউজড !
লেখক বলেছেন: কবি আন্দালিব আর আমি আন্দালিব মানে আমি কবি, বা কবিই আমি! ![]()
ধাঁধায় পড়ে গেলুম।
ব্লগের হিসেবে বলি। আমি ছন্নছাড়ার পেন্সিল, আসল নাম- অনীক আন্দালিব।
আর আপনি সম্ভবত 'আন্দালীব'-এর কথা বলছেন। নামের বানানের পার্থক্যটা খেয়াল করেন। উনি এবং আমি পুরোপুরি ভিন্ন/ আলাদা ব্যক্তি!
ভ্রান্তিবিভ্রম কাটিয়া যাউক।
লেখক বলেছেন: পিতাকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে তথ্যটা। ঠিক জানা নেই আমার!
এটাও এক অসাধারণ প্রশংসা, আমার খুব ভাল লাগলো! ![]()
অ্যামাটার বলেছেন:
মাইনাস দিয়ে গেলুম।"আমি পাশে শায়িত সুন্দরীর লেজ-নাড়া দেখি
মুক্তা-দাঁতে ঝিলমিল বিপনন- আহা বিষণ্ণ প্রোডাক্ট,
কনজ্যুমার বেসিসে তার শরীর আদল বদলায়
এটাও এক গবেষণার বিষয় হতে পারে বই কি?
সুন্দরীর গম-আঙুলে তাবৎ তত্ত্বের মূল রোপন করা, তাই সেই স্মিত হাসি বড়ো মনোহর লাগে!
সিরাজুল সাহেবের জুড়ি মেলা ভার।"---পুরো লেখাটার ভেতরে গুমড় দমিত যৌনতাসন্ধানের হাহাকার;
এইরকম নিম্মমানের ভাষার প্রয়োক করে একটা অখ্যাদ্য পয়দা না করে থিম-টা আরও শিল্পীত উপায়ে প্রকাশ করা যেত।
লেখক বলেছেন: শিল্প কী? খায়, নাকি শৌচের সময়ে মুছতে ব্যবহার করে? ![]()
এখানে থীমটাই বা কী?
কি জানি কী লিখলাম, তুমি দেখি অনেক কিছু বুইঝা ফেললা!
মাইনাস দিলে বলে বিশেষ প্রীত হলাম, এর বেশি আগানের ক্ষমতা তোমার নাই, হবেও না। পরের পোস্টগুলোতেও দিও, নাহলে 'আই উইল মিস ইউ'!
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রসূন! ভালো লাগলো আমার।
অ্যামাটার বলেছেন:
হা হা হা...তকলিফ করে দাওয়াত দিতে হবে না, আমি যথা সময়ে যথা স্থানেই বদবদিয়ে টয়লেট(বড়টা) সেরে যাব।
অট: আমার জানা মতে জিগিরের দোস্তি ছিলনা কোন কালে, "তুমি" সম্বোধনে কিঞ্চিৎ আশ্চর্যান্বিত এবং খানিক অসন্তুষ্ট।
লেখক বলেছেন: তুমি আমার কত পুরনো পাঠক, আমার লেখার মান সম্বন্ধে যখনই সন্দিহান হই, তোমার মাইনাস পেলে সেটা কেটে যায়। জিগরের জান তুমি! ![]()
অসন্তুষ্ট হওয়ার কিছু নাই তো, আপন ভাবি তোমাকে, তাই তুমি করে বলছি। আর এমনিতেও, বয়সে তুমি আমার একটু ছোটই আছো। ভাল থাকিও। শিল্প-টিস্যু ব্যবহার করিও সকাল-বিকাল।
মেঘবাজি বলেছেন:
৩ নম্বরটা আমারে বিবশ কইরা দিসে!!অট: ছাগলটা কি খোঁয়াড় খুইজা পাইতেসে না? মেলা দিন বিরানি খাইনা
লেখক বলেছেন: বিবশতা টের পাওয়ার আগেই চলে গিয়েছিলাম! এখন কী অবস্থা?? ![]()
অট. কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া না বলিলেও, ছাগলকে ছাগল বলিবেন। অশেষ নেকী হাসিল হইবে! ![]()
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
এক কথায় অসাধারণ। দুঃখ লাগছে, নিনফাসে বুফে খেতে খেতে আরো কিছু কবিতা শোনা থেকে বঞ্চিত হলাম আমি।অটঃ তোমার ছাত্ররা কেমন? আমার মত অর্বাচীন, পাষণ্ড শিক্ষকের কীর্তি শুনতে পাচ্ছ নিশ্চয়ই।
লেখক বলেছেন: আমারও ভাল লাগতো আপনার সাথে আরও কিছুদিন আগে দেখা হলে। আমিও এলাম, আর আপনি সব গুটিয়ে সাগরের ওপার। তবে নিনফাসে বুফের সাথে কবিতাপাঠ খুব একটা যায় না, আমারই বিরাট লজ্জা অস্বস্তি লাগতো। ![]()
অটঃ ইতিহাসে দুইভাবে জায়গা করা যায়। আপনি এমন পাঙ্গা দিছেন, সবাই এখনও আপনার নাম জপে। আমি হাজার কঠোর হয়েও নিজের স্থান বানাইতে পারলাম না! ![]()
লেখক বলেছেন: হুম। ছিল তো, সম্ভবত এখনও 'ভোরের কাগজে'র এই পাতাটি আছে। ছোটদের পাতা, তাই আমি ছোটবেলায় অপেক্ষায় থাকতাম। দৈনিকের সব খবর তো মজার লাগতো না, রঙচঙেও ছিলনা!
ভাল থাকুন ইষ্টিকুটুম।
মুক্ত বয়ান বলেছেন:
আন্দালীব ভাইয়া, আপনে তো কঠিন কঠিন কবিতা লেখেন। একটু সহজবোধ্য করে লেখেন না!!তবে, ১ নম্বরটা ভাল লাগছে। [সহজ তো, তাই!!
লেখক বলেছেন: কঠিন কঠিন মানে বোধহয় শব্দের ব্যাপারে বলছো। আমি চেষ্টা করি যে কথাগুলো লিখতে চাই, তা যেন যতটা সম্ভব সহজতায় প্রকাশ করতে পারি। মুন্সিয়ানা থাকলে, বা আমি খুব বড় লেখক হলে এই কাজটা সহজেই পারতাম!
ইয়ে, মানে, আমার নামের বানানটা... আন্দালিব। আন্দালীব নামে কিন্তু আরেকজন আছেন। খেয়াল কইরা... ![]()
মুক্ত বয়ান বলেছেন:
আপনে বড় কি বড় না.. এটা প্রকাশ হয় আপনার শব্দচয়নে। সঠিক অনুভূতি প্রকাশে সঠিক শব্দ নির্বাচনে আপনার জুড়ি নাই.. তাইলে আর বড় লেখকের মানে কি!!!আর, বানানটা ভুল হইয়া গেছে।
আন্দালিব ভাইয়া।
লেখক বলেছেন: বড় লেখক মানে যার লেখা পড়লেই মনে হয়, 'আরে! এ দেখি আমার মনের কথাই লিখেছে!' তাঁরা সবাই কালজয়ী লেখক, আমি নিহায়েত কলম-পেষক।
আমার লেখা পড়ে বড়জোর তোমার মনে হবে, 'বাহ্! দারুণ লিখেছে তো!' কিংবা 'বাপরে! এত কঠিন লেখা!' ![]()
----
এবারে বানান ঠিক... ঠিকঠিক! ![]()
মুক্তি মণ্ডল বলেছেন:
তিনটা লেখায় ভাল লাগলো। আপনার লেখার অবয়ব পরিবর্তন হচ্ছে, এইটার জন্য আপনাকে 'ভাল' পাইলাম।
লেখক বলেছেন: আপনি মন্তব্য করার পরে আমি আবার তিনটাই পড়লাম। এখন মনে হচ্ছে, আমি একটু সংজ্ঞায়ন করে ফেলেছি লেখাগুলোয়। বা বলা যায় সিদ্ধান্তমূলক বয়ান। এটা কেমন হলো, এখনও বুঝতেছি না।
তবে এটা অনুভব করি যে আমি বদল ঘটাতে চাই। সেই চেষ্টা আপনার কাছে ধরা পড়ছে, খুব খুশি লাগছে এখন! ![]()
আর কী বলি, আমি তো আপনাকে 'ভাল'ই পাই!
লেখক বলেছেন: কোন কথা বলার নেই আর নতুন করে। তাই আমাদের দু'জনার মাঝে নীরবতা হিরন্ময়!!
লেখক বলেছেন: শুভকামনার জন্যে ধন্যবাদ তনুজা। ভাল থাকুন!
পারভেজ বলেছেন:
শিরোনামগুলি ভয়াবহ সুন্দরভাবে খাপ খেয়ে গেছ!তিনটি পদ্যেই শেষ লাইনটিতে সমাপ্তি টানা হয়েছে। এটাও মনে হয় তৃপ্ত হবার বড় কারণ একটা।
লেখক বলেছেন: তাই তো। আমি এটাও নতুনভাবে খেয়াল করলাম! শেষের সমাপ্তি দিয়েছি বলে হয়তো কবিতাগুলো একটু অন্যরকম হয়ে গেছে। আমি সাধারণত এভাবে লিখি কম। ![]()
ভাল লাগলো পারভেজ ভাই আপনার মন্তব্য পেয়ে!
লেখক বলেছেন: ওরে ওরে ওরে!
![]()
এ তো দেখি বিরাট পেন্সিল-কেক! সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পাতায়, এখানে দেবদূত'দা চমৎকার কেক এর ব্যবস্থা করেছেন। এইটা সবার জন্যে উন্মুক্ত! ![]()
বস্, এখন খালি একটু কুকের ব্যবুস্থা করলেই... সোনায় সোহাগা!
লেখক বলেছেন: ধন্যবাদ প্রসূন। খুব ভাল লাগলো!
লেখক বলেছেন: হ্যাঁ, অদ্য প্রত্যুষেই... ![]()
ধন্যবাদ ভাই।
কে এফ সি মিস করছি মনে হচ্ছে।
লেখক বলেছেন: হ! পুরাই মিস! এই বার আপনি নাই। খাওন দাওনের একটা ব্যবস্থা এখনো করতে পারলাম না! ![]()
সামনে হয়তো কিছুমিছু (গল্পের টা না) খাওয়া দাওয়া হবে! ![]()
মেঘবাজি বলেছেন:
হ্যাপি বার্থ'ডে টু য়্যু, হ্যাপি বার্থ'ডে টু য়্যু, হ্যাপি বার্থ'ডে টু য়্যু.....হ্যাপি বার্থ'ডে ডিয়ার ছন্ন!!! হ্যাপি বার্থ'ডে টু য়্যু।
লেখক বলেছেন: ফু---------
হাতের চাক্কু'টা দেন, কেক কাটি!
![]()
সাথে ক্যামেরা হাতে বাপ্পী ভাইকে লাগবে। ক্লিক! ক্লিক! ফ্ল্যাশ!
![]()
![]()
![]()
লেখক বলেছেন: কি হে? কি হে? ![]()
তোমার শুভেচ্ছার জন্যে ধন্যাপাতা! ![]()
লেখক বলেছেন: দেখি, সামনে সময় করে। আমি অবশ্য নানাজনের বিয়ের পার্টি খেয়ে বেড়াচ্ছি! ![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
সাম্প্রতিকটা ভাল লেগেছে অনেক। এই ঘরনার আমার একটা গল্প আছে- 'মুক্তি-যুদ্ধ।'দ্বিতীয়টা স্বিদ্ধান্তমূলক হয়ে গেছে। বিশেষ করে শেষাংশ।
এবং 'সিরাজুল সাহেবের জুড়ি মেলা ভার।'
লেখালেখিতে গতিশীলতা আসছে, আমি ট্রেনের শব্দ শুনছি।
লেখক বলেছেন: দ্বিতীয়টা আসলেই ওরকমই হয়েছে। উপরে বলেছি যে আমার কাছে তিনটার 'মুড' এই রকম লাগছে। সেখানে হয়তো আরো কিছু কাজ করবো সময় করে।
ভাল লাগলো আশরাফ তোমার পাঠ! ![]()
প্রতিধ্বনি, তুমিতো বলেছেন:
শুভ জন্মদিন
লেখক বলেছেন: ধন্যবাদ প্রতিধ্বনি! ![]()
নুশেরা বলেছেন:
শুভ জন্মদিন, অনীক!
লেখক বলেছেন: কী চমৎকার! আজ বড়ো খুশির দিন কাটালাম! ![]()
ভাল লাগলো আপা!
লেখক বলেছেন: পার্টিও বিলম্বে হইবে মনে হয়!
বুয়েটে গেলে একটা মিনি খাওয়া দিব। দেখা যাক! ![]()
লেখক বলেছেন: জন্মদিন গত হয়েছে দুদিন আগেই। কবিতা দেখে মারামারি বাদ কেন? কী নিয়ে মারামারি সেটা শুনি। তারপরে বোঝা যাবে'খন।
বিলেইটেড শুভেচ্ছা!
লেখক বলেছেন: ম্যাক্সি নাই যে, এজন্যে! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে পাঠের জন্যে। আপনার পোস্টটিও দেখলাম। ভাল লাগলো!
স্মৃতিমেঘ বলেছেন:
একটু ভিন্নতার ছোঁয়া পেলাম। কবিতা কেমন হওয়া তা নিয়ে অনেকেরই মতপার্থক্য আছে তবে কোন কবিতায় যদি ভাললাগাটুকুই পাওয়া যায় তখনিই কবিতা স্বার্থকতা হয়।
আশা করি কি বুঝাতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন।
লেখক বলেছেন: হুম, বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। ভাল লাগাটুকুই প্রাপ্তি মূলত, আমারও, পাঠক হিসেবে বা পাঠকের কাছে।
আমার কবিতা পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ।
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা আন্দালিব। ভাল থেক।
লেখক বলেছেন: আপনাকে নববর্ষের শুভেচ্ছা সাদাত ভাই!
লেখক বলেছেন: আপনিও ভাল থাকেন শূন্য!
ফেরারী পাখি বলেছেন:
বাচ্চু বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা রইলো। কেমন আছিস ভাই?কেন যেন তোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে, কোন কারণ নেই তবুও।
লেখক বলেছেন: আরে ক্যাডেটাপা যে!! ![]()
কেমন আছেন? সেই 'খেলা খেলা দিয়ে শুরু' গানটা ডাউনলোড করতে পেরেছিলেন?
নববর্ষ কেমন কাটলো?
ফেরারী পাখি বলেছেন:
নারে! গানটা ডাউনলোড করতে পারি নাই। ওসব আমার কম্মো নয়।গরীবের আবার নববর্ষ?
ভোর বেলা উইঠ্যা ছানারে কোনরকমে স্কুলে দিয়ে আমি কাজের বুয়া চল্লাম কাম করতে----
কামের জায়গায় প্রত্যেকেরে জিগানোর নিয়ম "হোয়াট ডে ইজ ইট টু ডে?"
সবাই সমস্বরে কইলো--- টু ডে ইজ টুয়েস ডে এপ্রিল ফোরটিনথ্ ব্যাস এটুকুই---! মনে কোথাও একটু দুঃখের ঝুমঝুমি বাজলো, তারপর সব ঠান্ডা।
লেখক বলেছেন: হুম! শুনে তো আমারও খারাপ লাগলো।
আমাকে একটা ই-মেইল করে দাও, আমি গানটা মেইল করে দিব। উপরে মেইল ঠিকানা আছে।
নিজেকে কাজের বুয়া বলাতে বেশ একটা ছবি ভেসে উঠলো, মোটা সোটা গাট্টা গোট্টা খ্যাঁটখ্যাঁটে! হা হা হা! (এই কথায় আবার আমাকে খারাপ ভেবো না। আমার ছোটবেলার কাজের বুয়ারা ওরকমই ছিল!)
মন খারাপ করনের কিছু নাই। এখানেও গরমে সিদ্ধ, আর ধুলায় কার্টার্ড হও নাই, এটা ভাল! আমি সারাদিন ঘুরে এই বুঝলাম!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















