আমার প্রিয় পোস্ট
- নিজের ওয়েবসাইট বানানো ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল) সূচীপত্র - ই য়া দ
- ইভটিজিং লইয়া ইহা কোন আলগা আলোচনা না। অপ্রিয় সত্যের আঘাতে আহত হইতে পারেন। (পর্ব-২) - পারভেজ আলম
- দেইল্যা রাজাকার ওরফে দেলোয়ার হোসেন সাইদী - পঙ্খিরাজ
- বিবর্তনের ফলে মানব দেহে রয়ে যাওয়া কয়েকটি অপ্রয়োজনীয় অঙ্গ এবং মাস্ল। - হোরাস্
- বর্ষা-বরণ ও কতিপয় ব্লগারগণ - অন্যমনস্ক শরৎ
- হাইপেশিয়া—আলেকজান্ড্রিয়ার বাতিঘর - ম্যাভেরিক
- বাধ্যতামূলক ধর্মশিক্ষা এবং একজন নাস্তিক পিতার অসহায়ত্ব - সন্যাসী
- মেঘবাজি সমগ্র-১ - মেঘবাজি
- আমরা যা বলতে পারি না, সেখানে নীরবতাই উত্তম কথক - আহমাদ মোস্তফা কামাল
- এ ধরনের যুদ্ধশিশুদের জন্য আমাদের করনীয় কি - শয়তান
- THE P A U S E . - ঊশৃংখল ঝড়কন্যা
- আমার রাজ রাজেশ্বরী - ফেরারী পাখি
- গটমট ডায়েরী - অনাহুত আগন্তুক
- আমি তোমাকে উপর থেকে দেখি - অন্যমনস্ক শরৎ
- ~ রুপকথা ২ ~ - ~স্বপ্নজয়~
- অপ্রকাশিত জীবনানন্দ - সুদীপ চৌধুরী
- কোন এক পশ্চিমা শহরের কবিতা বা গল্প - জামাল ভাস্কর
- আমিও লিখলাম - আকাশ_পাগলা
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- অস্পষ্ট শেষ পৃষ্ঠার হাসি - মুক্তি মণ্ডল
- অভিমান: আমার লেখা ব্ল্যাক-এর সেই অভিমানী গান ... - ইমন জুবায়ের
- অলৌকিক ইস্টিমারটা আর ফিরে এলোনা বন্দরে (শ্রদ্ধা হুমায়ুন আজাদ) - অন্যমনস্ক শরৎ
- বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও - রুবাইয়াত ইসলাম সাদাত
- একজন অপ্রকৌশলীর বুয়েট প্রেম - সাহোশি৬
- বৃত্ত অতিক্রমণের চেষ্টা (দুটি বেঞ্চিতে মুখোমুখি চারজন) - বৃত্তবন্দী
- অলৌকিক বৃষ্টি - প্রতিধ্বনি, তুমিতো
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- * * ছ .*. ন্ন .* * ত .*. র ** . ঙ্গ . ** * - ঊশৃংখল ঝড়কন্যা
রেলের বিশমুহূর্তে জমাট প্রজাপতি
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:০১
পাতালরেলের ভেতর হঠাৎ দিনের চমৎকার আলো বা রোদ মেখে
(সম্ভবত) দুটো প্রজাপতি ঢুকে পড়ে
ঝকঝকে রেলের কামরায় তারা ছটফটে দুর্দান্ত হেমন্ত নিয়ে আসে
এভাবে কবিতা এবং জীবন জন্ম নেয়
জানালাগুলো নিশ্ছিদ্র বলে
বেরুবার পথ নেই, নেই চলে যাবার অবারিত উপায়
তাতে দুটো বা অনেক প্রজাপতির কোনো ক্লায়কেশ নাই
জানি
দরোজাগুলোয় কড়িবর্গা নেই, নেই চমৎকার কড়ার কণ্ঠ
সেগুলো নিঃশব্দেই খোলে, বিশ কি তিরিশ মুহূর্তের পরে বুঁজে আসে
আবেশে আপ্লুত চোখে
খুব মসৃণ আমি দেখি বা
দেখি না
দরোজা দিয়ে বেরিয়ে যেতে তারা বেশ নিমরাজি--
ঘুরছে তখনও চাকাবিহীন দুমুখো শকট
স্টেশন স্টেশন পেরিয়ে যায়
পায়ের নিচে বেরিয়ে যায়
এভাবে কতো অনির্ণেয় জাংশনে প্রজাপতি
(দুটোই ছিলো বোধহয়, নাকি অজস্র?)
সংখ্যা ও পরিসংখ্যানের কি বেমালুম প্রয়োজন, নয়!
তাদের কিছু যায় আসে না, মানবিক স্টেশনে
তারা থামতেই চায় না
গতিশীল অনড় চেয়ার
চেয়ারে আমরা বসে থাকি, গন্তব্যের প্রয়োজনে- উদ্দেশে
মনে হয় কিছু নেই? প্রজাপতিগুলোই কেবল
আছে
দিনশেষে রাতের কালোতেও রঙহীন পাখার ঝাপটানি দেখি
এ কেমন বিম্বাধর আকর্ষণে মেতেছে তারা!
দরোজার পাশে দুটো প্রজাপতি জড়াজড়ি উড়ছে না উড়বে না নিথর চুপচাপ শুয়ে থাকে পাখা নড়ে অল্প বেশি জড়াজড়ি পড়ে থাকে জমে থাকে রেলের কামরায়
***
- অনীক আন্দালিব
২৬.৯.৯
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: যতিচিহ্নের কাজই তো তাই। মানে বদলে যায়। অনেক সময় বেশি চিন্তায় অনেক যতিও বদলে যায়!
প্রশংসাটুকু খুব ভালো লাগে! নেগেটিভ পাইলে বইলো, সেটা আরো ভালো লাগবে।
শাওন৩৫০৪ বলেছেন:
আবেশিত হয়ে গেলাম...সিডাকটিভ..আমার এইূহূর্তে খুব ভালো লাগলো...আরো কয়েকবার পড়বো মনে হয়...
লেখক বলেছেন: বিষয়টা সিডাকটিভ ছিল। অথবা হয়তো সিডাকশনের মতো। আপনার ভালো লাগার জায়গায় অনেকগুলো ধন্যবাদ আর কৃতজ্ঞতা!
রাতমজুর বলেছেন:
৫০ দিমু আইজকা
লেখক বলেছেন: কিসের ৫০? ভুই পাইলাম ত!
লেখক বলেছেন: লাস্ট স্টেশনে থামবেন, এটা নিশ্চিত। আমরা সবাই-ই থামবো!
শ্রাবনের ফুল বলেছেন:
অসাধারণ
লেখক বলেছেন: বড়ো কঠিন ক্যাটাগরিতে ফেললেন। বিষম বিপদ! ![]()
অন্যমনস্ক শরৎ বলেছেন:
স্মুদি...জিন জিন টেষ্ট....
মুক্তি মণ্ডল বলেছেন:
বেশ টাটকা ভদ্কার গন্ধ..
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
শরৎ আর মুক্তি, আপনেরা একসাথে বসছেন মনে হয়? হা হা হা! থ্যাঙ্কু! অনেকদিন পরে স্মুদ হইলাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য। আপনার নিকটা কিন্তু দারুণ লাগলো! ![]()
দ্রোহি বলেছেন:
দরোজার পাশে দুটো প্রজাপতি জড়াজড়ি উড়ছে না উড়বে না নিথর চুপচাপ শুয়ে থাকে পাখা নড়ে অল্প বেশি জড়াজড়ি পড়ে থাকে জমে থাকে রেলের কামরায়...
... কবিতা কিংবা জীবেনর প্রতিমুর্তি হয়ে।
ভাল লাগল!
লেখক বলেছেন: ... কবিতা কিংবা জীবেনর প্রতিমুর্তি হয়ে।
প্রতিটা প্রাণ একটা সমগ্র জন্ম আর মৃত্যুর ইতিহাস ধরে রাখে! আপনার কথাটা এজন্যেই খুব মনে ধরলো। শুভেচ্ছা দ্রোহি!
একরামুল হক শামীম বলেছেন:
(সম্ভবত) দুটো প্রজাপতি ঢুকে পড়ে এবং (দুটোই ছিলো বোধহয়, নাকি অজস্র?)সংখ্যার ভাবনায় তাড়িত হলাম।
ভালো লাগলো।
লেখক বলেছেন: সংখ্যাগুলো এভাবেই দেয়া যাতে কাউকে না কাউকে তাড়িত করে, ভাবায়। তুমি সেখানে সফল হলে বেশ!
লেখক বলেছেন: আবারও আপনাকে ধন্যবাদ সায়ম মুন। ভালো থাকুন।
হাসান মাহবুব বলেছেন:
+++
লেখক বলেছেন: আমারও ভালো লাগলো। ![]()
রথে চেপে এলাম বলেছেন:
প্রজাপতির মত উড়তে ইচ্ছে করে... পার হয়ে যেতে চাই কবিতার বন্ধ দরজা। ++++
লেখক বলেছেন: রথে চেপে চলাচল করাটাও একরকমের প্রজাপতির মতো ভ্রমণ কিন্তু! দরজা খুলে যাক, কবিতা রাজ্যে ভ্রমণ করুন, সানন্দে!
লেখক বলেছেন: আমার দেখতে দেরি হলো। তবু আপনার শুভাশীষ খুব মন ছুঁইয়ে গেল! ভালো থাকুন অসমাপ্ত।
বৃত্তবন্দী বলেছেন:
বিচ্ছিরী...
লেখক বলেছেন: আহ! কত দিন পরে এই প্রতিক্রিয়া পেলাম! মন ভালো হয়ে গেলো যে! ![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
অন্যরকম সুন্দর কবি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চিটি আপু! ভালো থাকবেন!
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
কবিতা না বুঝলেও ছবিখানা যে অসাধারণ তা বুঝতে বাকি নাই!
লেখক বলেছেন: তাতে কি লাভ হইলো আমার! ![]()
নাহ এরপর থেকে আর ছবিই দিমু না! ![]()
প্রচ্ছদ বলেছেন:
টুপি খুঁজতেছি
লেখক বলেছেন: আসার পথ কোথাও হারিয়েছেন নির্ঘাত!
জেরী বলেছেন:
ami sudhu cobitai aobak hoye dekhci
লেখক বলেছেন: আর লেখাটা?
আশরাফ মাহমুদ বলেছেন:
একটা কথা বলার সময়সুযোগ পাচ্ছিলাম না- এটা অনেক ইয়ামী হয়েছে!
লেখক বলেছেন: তুমি বেশ ক্ষুধার্ত পাঠক তাহলে! ![]()
সময়সুযোগ পেলে আরো কথা চলুক।
সাদা কালো এবং ধূসর বলেছেন:
আসলেই বেশ ঘোর লাগানো
লেখক বলেছেন: ঘোর কেটে যাক! ঘোর জমে থাক! ![]()
অনাহুত আগন্তুক বলেছেন:
ওয়াও! কি পড়লাম এটা! ওয়াও!
লেখক বলেছেন: তোমার মুগ্ধতায় বিরাট খুশি হলাম। আসলেই বিরাট খুশি! ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















