পাতার কান্না শুনি ঝিকমিকে আঁধার নির্জন
সবুজ প্রহার...
এ সবই শীতল দৃশ্যে লেপটে থাকে
ঘুঙুরের শব্দের রঙ দেখে আমি যেভাবে বিস্ময়ে ভাসি
সেভাবে অনেক বছর পরে তোমরা সেই দৃশ্যটি দেখে
নিশ্চয়ই কাঁদবে
হাসবে হাসিমুখ ভেঙেচুরে পাতা হয়ে যাবে
কিংবা হতেও পারো কোলাজরূপী দালান
অদ্ভুত ট্র্যাফিক সিগন্যাল যেটি নীল'
তোমরাও জ্বলবে নিভবে তিন মিনিট পর পর
যেভাবে হাসছো এখন
আমিও হাসছি তোমাদের সাথে
***
- অনীক আন্দালিব
২.১১.৯
~~~~~~~~~~~~~~~~~~
অনেকদিন আগে, প্রায় দু'বছর হতে চললো, আমি লেখা শুরু করেছি। সেইসময়ে আমার লেখা পড়ে একজন আমাকে বলেছিলো, আমি কেনো কেবল কষ্টের কথা বলি, আনন্দ নিয়ে আমার উচ্ছ্বাস কেনো এতো কম?
সেই প্রশ্নের জবাবে, ভেবেছিলাম একটা আনন্দের কবিতা লিখবো। তারপরে অনেক দিন অনেক রাত কেটেছে সেই চেষ্টায়। আজকে অভাবিত কারণেই মন ভালো, খুব ভালো। তাই তাকেই এই লেখাটা উৎসর্গ করে দিচ্ছি!
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


