আমার প্রিয় পোস্ট
- নিজের ওয়েবসাইট বানানো ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল) সূচীপত্র - ই য়া দ
- ইভটিজিং লইয়া ইহা কোন আলগা আলোচনা না। অপ্রিয় সত্যের আঘাতে আহত হইতে পারেন। (পর্ব-২) - পারভেজ আলম
- দেইল্যা রাজাকার ওরফে দেলোয়ার হোসেন সাইদী - পঙ্খিরাজ
- বিবর্তনের ফলে মানব দেহে রয়ে যাওয়া কয়েকটি অপ্রয়োজনীয় অঙ্গ এবং মাস্ল। - হোরাস্
- বর্ষা-বরণ ও কতিপয় ব্লগারগণ - অন্যমনস্ক শরৎ
- হাইপেশিয়া—আলেকজান্ড্রিয়ার বাতিঘর - ম্যাভেরিক
- বাধ্যতামূলক ধর্মশিক্ষা এবং একজন নাস্তিক পিতার অসহায়ত্ব - সন্যাসী
- মেঘবাজি সমগ্র-১ - মেঘবাজি
- আমরা যা বলতে পারি না, সেখানে নীরবতাই উত্তম কথক - আহমাদ মোস্তফা কামাল
- এ ধরনের যুদ্ধশিশুদের জন্য আমাদের করনীয় কি - শয়তান
- THE P A U S E . - ঊশৃংখল ঝড়কন্যা
- আমার রাজ রাজেশ্বরী - ফেরারী পাখি
- গটমট ডায়েরী - অনাহুত আগন্তুক
- আমি তোমাকে উপর থেকে দেখি - অন্যমনস্ক শরৎ
- ~ রুপকথা ২ ~ - ~স্বপ্নজয়~
- অপ্রকাশিত জীবনানন্দ - সুদীপ চৌধুরী
- কোন এক পশ্চিমা শহরের কবিতা বা গল্প - জামাল ভাস্কর
- আমিও লিখলাম - আকাশ_পাগলা
- Wish you were here-'RICK' (1943-2008) - ফয়সালরকস
- অস্পষ্ট শেষ পৃষ্ঠার হাসি - মুক্তি মণ্ডল
- অভিমান: আমার লেখা ব্ল্যাক-এর সেই অভিমানী গান ... - ইমন জুবায়ের
- অলৌকিক ইস্টিমারটা আর ফিরে এলোনা বন্দরে (শ্রদ্ধা হুমায়ুন আজাদ) - অন্যমনস্ক শরৎ
- বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও - রুবাইয়াত ইসলাম সাদাত
- একজন অপ্রকৌশলীর বুয়েট প্রেম - সাহোশি৬
- বৃত্ত অতিক্রমণের চেষ্টা (দুটি বেঞ্চিতে মুখোমুখি চারজন) - বৃত্তবন্দী
- অলৌকিক বৃষ্টি - প্রতিধ্বনি, তুমিতো
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- * * ছ .*. ন্ন .* * ত .*. র ** . ঙ্গ . ** * - ঊশৃংখল ঝড়কন্যা
লিরিকঃ যেভাবে আমাদের গল্পগুলো শীতল হয়ে ওঠে
১৯ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
জনমুখর রাজপথগুলো একে একে
স্তব্ধ হয়ে আসে
শূন্য প্রিয়মুখেরা নিঃশব্দে, অবিশ্বাস্য গতিতে
হারিয়ে যায়
Crowded streets all cleared away
One by One
Hollow heroes separate
As they run
তুমি কি প্রবল শীতল!
আমার হাতে হাত রাখো
যখন জ্ঞানীরা বসে ভাবছে আকাশ পাতাল
আর দুর্দান্তেরা মারা গেছে
You're so cold
Keep your hand in mine
Wise men wonder while
Strong men die
কোনো ভয় নেই, আমাকে দেখাও কিভাবে শেষ হবে সবকিছু
আমাকে দেখাও তুমি কতোটা ভঙ্গুর, কতটা অসহায়
ফোকলা ভেতর তোমার, তৃপ্ত করো তাকে
ঠিক আছে তো, না? চলো আরো একবার দেখি।
Show me how it end, it's alright
Show me how defenseless you really are
Satisfy an empty inside
That's alright, let's give this another try
যদি তুমি তোমার সাথীদের খুঁজে পাও, কেঁদো না
এ এক অসমসম্ভবের দেশ! মৃত ও ধূসর
If you find your family, don't you cry
In this land of make-believe, dead and dry
তুমি কী প্রবল শীতল, তবু তুমি বেঁচে থাকো
আমার হাতে আর একবার হাত রাখো
You're so cold, but you feel alive
Lay your hands on me one last time
***~~~***___***~~~***
নিজের ব্লগের পাতাটা ঘোরার সময়ে আমি মাঝে মাঝে পরিসংখ্যানটা দেখি। সংখ্যাগুলো দেখে মনে হয় আমি এইখানে অনেকদিন ধরেই আছি। (অনেকে আমার চাইতে দ্বিগুণ সম্য ধরে আছেন, কিন্তু তাঁদের অনুভূতি তো আমার জানা নেই। আমারটাই খালি আমি জানি!)
শুনেছি ব্লগিংয়ের একটা 'তীব্রকাল' থাকে। খেয়ে না-খেয়ে ব্লগিং করে মানুষজন। সবকিছুই, ভালো খারাপ সব মিলিয়ে তাকে প্রচণ্ড উদ্দীপিত করে। তখন সব পোস্টেই সে কমেন্ট করে, প্রতিক্রিয়া জানায়।
তারপরে একটা সময়ে ধীরে ধীরে তীব্রতা কমে আসে। অনেকে জীবন-যাপনে ব্যস্ত হয়ে যায়। তারপরে তাদের ব্লগ লেখা, ব্লগ পড়ার হার কমে আসে। একই ধরনের পোস্টগুলো আর আগের মতো টানে না। নিত্যনতুন ব্লগারদের সাথে পরিচিত হওয়ার এবং মিথস্ক্রিয়ায় মেতে ওঠার উৎসাহতেও ভাঁটা পড়ে। বেশিরভাগ ব্লগারের জন্যে এই সময়টা ক্রিটিকাল। কারণ এই সময়ে নতুন একটা ব্লগিংয়ের ধরন বেছে না নিলে, তারা ধীরে ধীরে নীরব পাঠক-এ পরিণত হন।
আমি প্রথম থেকে কবিতাই লিখতাম। নতুন বলে, অনেকে পড়তেন, আবার নতুন বলেই অনেকে পড়তেন না। তারপরে কোনো না কোনোভাবে একটু একটু করে অনেকের লেখা পড়া হয়েছে। আর দশজনের মতো আমি তেমন আড্ডাবাজ নই, সামাজিকতায় অপটু অনেকটাই। কোনো ব্লগ পড়ে সৎভাবে সেটা বিচারের চেষ্টা করি সবসময়েই, তাতে আবার কারো কারো মনে অনিচ্ছাবশত আঘাতও দিয়েছি হয়তো।
তবু এতো সব প্রতিকূলতা এড়িয়ে কিছু মানুষের সাথে পরিচয় ঘটেছে এই স্ফিয়ারে। মাঝে মাঝে মনে হয়েছে তীব্র নিদ্রাহীনতার রাতে সেই গোলকের মধ্যে সরাসরি মানুষটাকেই দেখেছি! আমার বিভ্রম হয়তো, কিন্তু আমার কাছে সত্যি সেটা!
এর মাঝে কয়েকজন ব্লগার অসম্ভব প্রজ্ঞাবান। সবাই জ্ঞান বা নলেজ অর্জন করতে পারেন, কিন্তু সেই নলেজ থেকে নিজস্ব ডিডাকশন বা নিজস্ব মতামত সবাই তৈরি করতে পারেন না। যাঁরা পারেন, তাদেরকেই প্রজ্ঞাবান বা ওয়াইজ বলে সবাই। কোনো কোনো লেখায় সেই বুদ্ধিদীপ্ত প্রজ্ঞা দেখে অবাক হয়েছি। আরো বিস্ময়ের সাথে খেয়াল করেছি সেইসব লেখকদের সেটা নিয়ে বিন্দুমাত্র খেয়াল নাই। তারা আড্ডাবাজ, একই সাথে গম্ভীর ও মিশুক।
গল্প লেখেন আকাশচুরি, মোস্তাফিজ রিপন, (অ)গাণিতিক-- যাঁদের লেখা আমি মুগ্ধ হয়ে পড়ি। কবিতা লেখেন আন্দালীব, মুক্তি মণ্ডল, আমি ও আমরা, অন্যমনস্ক শরৎ-- যেগুলো পড়লে আমারও বুদবুদের মতো শব্দ আর সুর ফুটে ওঠে! ব্লগ লেখেন আকাশ অম্বর, কবিতা নিয়ে দীর্ঘ মনোহর লেখা দেন আহমাদ মোস্তফা কামাল, মাঝে মাঝে আমাদের বাস্তবতা নিয়ে ক্ষেপে ওঠেন সামী মিয়াদাদ, তিমি মাছ দেখে সেই গল্প বলেন শূন্য আরণ্যক, জীবনানন্দের প্রতি প্রবল ভালোবাসায় লেখেন একরামুল হক শামীম। এমন হাজারো লেখা, অসংখ্য প্রিয়মুখ, প্রিয়নাম!!
এই গোলকের বাইরেও একটা পৃথিবী আছে, যেটা আমি প্রায়ই ভুলে যাই। সেখানে হিংসা, বিদ্বেষ, হানাহানি, বাণিজ্য, বিকৃতি মিলে মিশে আছে যাবতীয় সৌন্দর্যের সাথে। আমি সেগুলো ভুলে থাকার চেষ্টাই করি এখানে এসে।
তারপরে এখন দেখি আমি হঠাৎই অনেকটা একা। অনেকটা শীতল। অনেকটা নিঃসঙ্গ। মাঝে মাঝে রাতে ঘুম আসে না, আমি চুপচাপ ব্লগ থেকে ব্লগে ঘুরি (অবশ্যই অফলাইনে, নিজের আগ্রহ ও আবেগ প্রকাশে আমি বিব্রত)। তারপরে দেখি মাসের পর মাস ধরে সেই সব ব্লগে কোনো লেখা নেই, মন্তব্য নেই। তারা অন্য ব্লগে গেছেন এমনও চিহ্ন নাই!
তারপরে আমি নিজেও অনেক চুপচাপ হয়ে উঠি। আমার কথা ফুরিয়ে যায়। স্ফিয়ারের ভেতরে নিজেকে বন্দী বলে মনে হয়। রাগ বা ক্ষোভ নয়, আমি বেদনাবোধ করি।
====
শুনেছি শোকের পাঁচটি ধাপ আছেঃ
1-Denial-"this can't be happening to me". No crying. Not accepting or even acknowledging the loss.
2-Anger-"why me?", feelings of wanting to fight back or get even with the cause, for death, anger at the deceased, blaming them for leaving.
3-Bargaining-bargaining often takes place before the loss. Attempting to make deals with God to stop or change the loss. Begging, wishing, praying for them to come back.
4-Depression-overwhelming feelings of hopelessness, frustration, bitterness, self pity. Feeling lack of control, feeling numb. Perhaps feeling suicidal.
5-Acceptance-there is a difference between resignation and acceptance. You have to accept the loss, not just try to bear it quietly.
====
যাঁদেরকে এই ব্লগে আমি এখনো একা একা খুঁজি, তাঁদের জন্যে এই লেখাটা। আমি সম্ভবত শেষ ধাপে পৌঁছে গেছি।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সামহোয়্যার ইন ব্লগ ;
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ওটা আমার লেখা নয়। ব্রেকিং বেঞ্জামিন ব্যান্ডের গান "সো কোল্ড"- এর লিরিক। আমি কেবল বাংলা করেছি।
ধন্যবাদ ঝড়কন্যা, লেখাটা পড়ার জন্যে। সময়টাই এমন, লিখতেই হলো।
ইমন জুবায়ের বলেছেন:
অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই – প্রীতি নেই – করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখনো যাদের কাছে স্বাভাবিক ব’লে মনে হয়
মহত্ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
লেখক বলেছেন: এই কবিতাটার কথাও মনে হয়েছে অনেকবার। ![]()
দন্ডিত বলেছেন:
কি আর বলব বলেন। লেখালিখির উৎসাহ চলে যাওয়াটা অস্বাভাবিক নয়।
লেখক বলেছেন: হুম, আমি প্রায় দুই বছর ধরে এরকম অনেকগুলো পরিস্থিতি দেখে অভ্যস্ত হয়ে গেছি। তবুও সব কথা জমে জমে আজকে মনে হলো কিছু কথা বলা দরকার, নিজের কাছেই এই কথাগুলো জরুরি। এখানে দেয়ার উদ্দেশ্য অন্য অনেকের সাথে যাচাই করে নেয়া।
ব্লগের পরিবেশ অসহ্য হচ্ছে। এ বিষয়ে বলতে রুচি-ও হয় না।
লেখক বলেছেন: রুচি নাই, তাই রুচি চানাচুরে মিশায় খাওয়া লাগছে। এই আর কি...
স্বাধীনতার বার্তা বলেছেন:
এই গানটা আমার অসম্ভব প্রিয়। তবে বাংলা অনুবাদ থেকে ইংরেজীটাই বেশি ভাল।বাংলা গান যেমন ইংরেজী করলে ভালো লাগবে না, এটাও তেমনি।
Wise men wonder while strong men die
+
লেখক বলেছেন: বাংলা করেছি এই লিরিকটা আসলে এখনকার মনের অবস্থা আর ব্লগের অবস্থাকে কত ভালোভাবে ফুটিয়ে তোলে সেটা বুঝানোর জন্যে।
আমি গানটা নতুন শুনেছি, শুনেই ভালো লেগে গিয়েছিলো। তখন অবশ্য ভাবি নি যে এটা নিয়ে এভাবে পোস্ট লিখতে হবে...
লেখক বলেছেন: নির্লিপ্তি আর এক্সেপটেনস ছাড়া উপায় নাই। আমি সেখানে পৌঁছে গেলাম, আপনিও ধীরে ধীরে আসেন।
সাদা কালো এবং ধূসর বলেছেন:
হুমমম
লেখক বলেছেন: হুমমম-- একটি নির্দোষ অসিদ্ধান্তবাচক ধন্যাত্মক উচ্চারণ। ভালো লাগলো।
লেখক বলেছেন: সত্য বড়ই নিষ্ঠুর।
আপনি কেমন আছেন?
লেখক বলেছেন: পড়ার জন্যে আমার ধন্যবাদ জানবেন, আহমদ।
লেখক বলেছেন: লাভ নেই আসলে কোনোও। তবু আপনি পড়েছেন বলে ধন্যবাদ...
লেখক বলেছেন: আরেকটা ধাপ নাই পারভেজ ভাই। স্বীকার করে নেয়ার পরে শোকধারণ এবং জীবনযাপন অনেক সহজ হয়ে যায়। দেখেন সেই ধাপটা মুলামুলি'রও পরে। অর্থাৎ আমার আর কিছু পাওয়ার আশা নাই এই প্ল্যাটফর্ম থেকে।
আমি একটা "তারার ফুল"-এর মতো গল্প পড়ি না অনেকদিন।
আমি একটা "আমার বাম হাতটা..." হনলুলু'র সেই কবিতার মতো লেখা পড়ি না অনেকদিন।
এমন অনেক কিছুই আমি এখানে পাই না। সুতরাং সেই প্রত্যাশাও ধীরে ধীরে হারিয়ে গেছে।
...অপেক্ষারও তো একটা সীমানা ধরা থাকে!
লেখক বলেছেন: পেন্সিলের লেখার দিন ফুরিয়ে আসছে সম্ভবত। আমি ঠিক জানি না। যেই গোলকের ভেতরে এসে আমি আমার হতাশা ভুলেছিলাম, সেইখানেই আমি আরো নতুন হতাশা পেয়ে যাচ্ছি এখন।
এমন লেখায় আপনার কমেন্ট পেলাম, ধন্যবাদ দিবো, খুশি হবো, কিছুই বুঝতে পারছি না।
কালীদাস বলেছেন:
Show me how it end, it's alrightShow me how defenseless you really are
Satisfy an empty inside
That's alright, let's give this another tr
আমার খুব প্রিয় একটা গান, So Cold (by Breaking Benjamin).
কথাগুলো খুবই বাস্তব।
আপনার শেষের কথাগুলো খুব ফিল করছি...শেষ হয়ে আসছে....
লেখক বলেছেন: অনেকের জন্যে হয়তো এটাই শুরু। তবে আমার জন্যে ঘটনাগুলো বেদনার...
আপনার সাথে একাত্ম হতে পেরে ভালো লাগলো কালীদাস।
মুক্তি মণ্ডল বলেছেন:
চিন্তা করার কোন কারণ নাই বস। যা হচ্ছে তা অনেকটা এমালগেটের মতো লাগছে। পরিবর্তন আসার আগে এইরাম ঘটে। সব ঠিক হইয়া যাবে। ( বিষাদের ইমো হবে)।
লেখক বলেছেন: পরিবর্তন এমন কর্তৃপক্ষীয়, একপেশে, রূঢ় ও আকস্মিক বলেই আমি কষ্ট পাচ্ছি।
(বিষাদের ইমো বিষাদের ইমো)
অনাহুত আগন্তুক বলেছেন:
প্রিয়তে তুলে রাখলাম। যখন লেখালেখি বন্ধ করে একা একা মন খারাপ করে গুম হয়ে বসে থাকতে ইচ্ছে করবে, তখন পড়ার জন্য।
লেখক বলেছেন: হুমম। গুম হয়ে থাকা সময় তাহলে তুমি এসো। ভালো থেকো। (না হলেও এসো কিন্তু)
সহেলী বলেছেন:
যেই গোলকের ভেতরে এসে আমি আমার হতাশা ভুলেছিলাম, সেইখানেই আমি আরো নতুন হতাশা পেয়ে যাচ্ছি এখন। ----এমন যে কখনো কখনো মনে হয় না বলব না । তবে এখানে অনেকেই আছে যারা তোমার মত , আমার মত , অথবা তাদের নিজের মত -- অনেকের মনমত ।
যদি ব্লগ ছেড়ে অন্য কিছুতে ভাল থাকা যায় , ভাল কিছু পাওয়া যায় , ভাল ।
জীবনের অনেক সাধারন বিষয় , ব্লগের মত সাধারন বিষয়ও কিছু ভূমিকা রাখতে পারে , দেখেছি ।
শুভকামনা তোমার জন্য ।
তবু আশা করব , তোমাদের মত ব্লগারের পদচারনায় মুখরিত থাক সা.ইন ।
লেখক বলেছেন: ব্লগটাকে আমি কেবল ব্লগ হিসেবেই নিতে চাই। তারপরেও এইখানের মানুষগুলো, তাদের কথাগুলোকে কেবল সাধারণ মানুষ আর সাধারণ কথা হিসেবে রাখা যায় না। কিছু আনন্দ, কিছু বেদনা সবার সাথেই মিলে যায় বলেই এই মিলমিশ। তারপরে যখন দেখি একেবারেই তুচ্ছ, ট্রিভিয়াল কারণে সেই মানুষগুলোর সাথে এই যোগাযোগটা বন্ধ হয়ে যাচ্ছে তখন খারাপ লাগে!
অনেক ধন্যবাদ আপনাকে, এই কথাগুলো আমার শোনা দরকার ছিলো...
এই কথাটা দেখে আমার মেজাজ তিরিক্ষি হইয়া গেল। এতো চিন্তার কিছু নাই ভাই। আমরা একা না এটা তো দেখলাম ছবিটার কভারে লিখা আছে। সেই যাইহোক। আমি ভাবতাছি অন্য জিনিষ। মনে হচ্ছে আর কিছুদিন এর মধ্যে একটা বোমা ফাটাবা তুমি। তোমার সেই বল আছে আমি জানি। সেই ধার আছে আমি জানি।
তুমি এই চুপচাপের অবস্থা , এই বিষাদের ভেতর যে কষ্টটা আছে তা নিয়ে লিখো। শেষ বলে কিছুই নাই। মুক্তি যে কথা বলেছে সেটা আমারো কথা।
আর আরেকটা কথা জানাই, আর বেশীদিন নাই দেশে চলে আসতেছি, হয়তো ফেব্রুয়ারীতে আমারে পাইবা। এর মাঝে হয়তো দিন সাতেকের জন্য আসবো ইন্টারভিউ দেবার জন্য।
তারপর সব ঠিক হলে দেশে আসলে তো তোমারে নিয়া পুরা লাপাডাস হইয়া যামু।
যাও একটা ঝাক্কানাক্কা রক গান শুনো। আমি তাই করি।
লেখক বলেছেন: আপনার এমন কমেন্টের পরে অনেকক্ষণ ভাবলাম কি বলা যায়, কি বলা উচিত।
অনেক ধন্যবাদ বাপ্পী ভাই, আমি আসলেই অনেক আপ্লুত হলাম। আমরা আসলেই একা নই এটা আমি জানি। তারপরেও মনে হচ্ছিলো আমরা একে একে আরো নিঃসঙ্গ হয়ে উঠছি না তো!...
সব মিলিয়ে এই দমবন্ধ পরিস্থিতি, ভালো লাগছে না।
দেশে আসেন। অনেক অনেক আড্ডা হবে!
আকাশ অম্বর বলেছেন:
বিদায়ী টোন। একটা মাইনাস ঝুলছে দেখা যাচ্ছে। আরেকটা দিতে পারলে অম্বর আপ্লুত হতো! কিন্তু কি করা! ক্ষমতা সীমিত! একটা প্রকাণ্ড 'না' ঝুলিয়ে দিলাম এই পোষ্টে!
শুভকামনা, ছন্ন।
শূন্য প্রিয়মুখেরা নিঃশব্দে, অবিশ্বাস্য গতিতে
হারিয়ে যায়
যখন জ্ঞানীরা বসে ভাবছে আকাশ পাতাল
আর দুর্দান্তেরা মারা গেছে
যদি তুমি তোমার সাথীদের খুঁজে না পাও, কেঁদো না
তবু তুমি বেঁচে থাকো
আমার হাতে আর একবার হাত রাখো
ফোকলা ভেতর তোমার, তুচ্ছ করো তাকে
আমাকে দেখিও না তুমি কতোটা ভঙ্গুর, কতটা অসহায়
আমি দেখতে চাই না
লেখক বলেছেন: সবাই এই পোস্ট পড়ে রেগে যাচ্ছে, ক্ষেপে যাচ্ছে। সবাই মনে হয় ডিনায়্যাল স্টেইজ-এ এখনও। নাকি?
আপনাকেও শুভকামনা হে আকাশ, অম্বর।
[লিরিকটা ভালোই অনুবাদ করেছি, তাই না বস? ]
শান্তির দেবদূত বলেছেন:
মুগ্ধ হয়ে পড়লাম ...... পড়তে পড়তে বার বার মনে হচ্ছিলো, যেন আমার নিজের কথাটাই বলেছেন...... আবেগে একটু আপ্লুত হলাম .....আর কিই বা বলা আছে......চারদিকে নানামুখি সমস্যা, দায়িত্ব, ব্যস্ততার দেয়াল চেপে ছোট হয়ে আসছে।একদিন হয়তো দেখব এই দেয়াল চেপে পিষে ফেলেছে। ব্লগে দেয়ার মত দমই বা এখন কোথায় পাই ......
লেখক বলেছেন: আপনি আমি একেবারেই সমসাময়িক ব্লগার দেবদূত'দা। দেখেন ইউজার-লিস্টে আমাদের নাম প্রায়ই পাশাপাশি থাকে!
ব্যস্ততা আমারও বাড়ছে। পরিবর্তনগুলো অবশ্যম্ভাবী, আর আমি স্মৃতিকাতরতাকে নেগেটিভলি নিতেও চাই না। যেগুলো সুখস্মৃতি সেগুলো উজ্জ্বল হয়েই থাকুক। তবু খারাপ লাগে যখন এতো চেনা পরিসরটাকে অচেনা মনে হয়, একা লাগে।
আপনার ব্যস্ততা শুভফল বয়ে আনুক বস। আপনি অনেক সুখী থাকেন, ভালো থাকেন এই কামনাই করি। ভাবীকে শুভেচ্ছা জানাবেন।
লেখক বলেছেন: হুম, এখন মৃদুকাল চলুক। রয়ে সয়ে...
আকাশ অম্বর বলেছেন:
হুম। অন্যদের ব্যাপারে জানি না! উমম....আমার ক্ষেত্রে Denial; এবং অতঃপর লাফাইয়া Acceptance! অনুবাদ ভালো লেগেছে, অনীক। (এটাই আপনার নাম)
শুভেচ্ছা, নিরন্তর।
লেখক বলেছেন: টোনটা বিদায়ী না। টোনটা এক্সেপ্টেন্সের। ![]()
আপনি অনেক নিয়ন্ত্রিত আবেগের মানুষ আকাশ, এজন্যেই এক লাফে ওখানে পৌঁছাতে পারেন। আমি ছন্নছাড়া, তাই পারি না সেভাবে তেমন...
শুভেচ্ছা আপনাকেও বস।
লেখক বলেছেন:
"আমাকে দেখাও তুমি কতোটা ভঙ্গুর, কতটা অসহায়
ফোকলা ভেতর তোমার, তৃপ্ত করো তাকে"
লেখক বলেছেন: হুম, যদিও পোস্টটা সেরকম নয়।
লেখক বলেছেন: উড়ে চলে যাওয়ার অবস্থা রে ভাই...
লেখক বলেছেন: নীরব থাকাই শ্রেয়তর পন্থা, বলে না?...
আকাশ অম্বর বলেছেন:
নিয়ন্ত্রিত আবেগের মানুষ! আরে বাপ্রে! ছন্ন! আমার টোনটা লঘু ছিলো তো! লাফ দিতে পারি, ঠিক। ঐদিন রাস্তায় দেখলাম কিছু বানর লাফাচ্ছে। ওরাও বেশ লাফাতে পারে।
নিরন্তর শুভেচ্ছা।
অট- উড়ে চলে যাওয়ার অবস্থা! হুম।
লেখক বলেছেন: আমরা আমাদের পূর্বপ্রজন্মদের মতোই ব্যবহার করি। সেটা বানর থেকে মীরজাফর আর খন্দকার মোশতাক পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, বানরের কি বিবেক বা শুভবোধ আছে?
আপনার টোন বুঝেছি বস, তবে আমি একটু অন্য টোনে ছিলাম। এখন যেমন, হয়তো ঐ মন্তব্যের জবাবটা দিলে অন্যরকম বলতাম।
উড়ে বেড়াচ্ছি আর কি, দেখা যাক!![]()
আকাশ অম্বর বলেছেন:
সত্যিকার বানরের বিবেক বা শুভবোধ থাকতে পারে! যত সমস্যা 'হাইব্রিড' বানরদের! হুম। ঠিক হ্যায়! উড়াউড়ি চলুক!
লেখক বলেছেন: হাইব্রিড বানর!! হা হা হা! এই বানরের ডিএনএ সংশ্লেষ এখনো কেউই বিশ্লেষণ করেন নাই। চলেন আপনে আর আমি মিলে করি, একটা নুবেল শিউর তাইলে!
মোস্তাফিজ রিপন বলেছেন:
এই লেখাটা আগে একবার পড়ছি। ভাবছিলাম... কিছু বলার নাই। আজকে হঠাৎ মনে হইল... একটা প্রশ্ন জিগাই... ছন্ন, বলেন, মেয়েটা কে?
লেখক বলেছেন: রিপন ভাই, যেদিন আমাদের সাক্ষাৎ হবে, সেদিন অবশ্যই বলবো।
লেখক বলেছেন: হা হা, আইডিয়াল ব্লগার হইতেই পারলাম না!
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
হ
লেখক বলেছেন: হ
ফেরারী পাখি বলেছেন:
ব্লগে কখনই নিয়মিত ছিলাম না। তারপর সযতনে এড়িয়ে গেছি অনেক অনেক কিছু, তায় আবার প্রজ্ঞাবান নই। না লেখায় না পটনে। এটা খুব সত্যি তবুও তোর এই লেখাটা অসাধারণ ভালো লাগলো।মনের কথা এরকম ভাবে গুছিয়ে বলতে পারে ক'জন? দুই এক জন বোধসম্পন্ন মানুষই তাদের আবেগটাকে এত পরিমিত ভাবে তুলে ধরতে পারেন। এখানে কোন লঘু আবেগ নেই। কথাগুলো কী গভীর।
যাই হোক আর যে ভাবেই হোক, কিছু মানুষের মায়ায় কি ভাবে কিভাবে যেন জড়িয়ে গেছি। আমি কারো চোখে পড়িনা সঙ্গত কারণে কিন্তু প্রজ্ঞাবানরা তো আর কারও চোখ এড়ান না। তাদের অনুপস্থিতি সত্যিই পীড়া দেয়।
তোর নিশ্চুপতাও আমাকে পীড়া দেয়, এখানে ওখানে।
যেখানেই যত চুচচাপই থাকিস না কেন, ভালো থাকিস।
লেখক বলেছেন: এমন শুভকামনা থাকলে কিসের কী ভয়? প্রজ্ঞাবানদের আমিও মিস করি। আমি জানি যে তারাও আশেপাশে আছেন, কিন্তু চুপ করে আছেন। কারণ তাদের কথা বলার উপযোগি পরিবেশ এখন এখানে নাই। ধীরে ধীরে সবকিছুই বিবর্তিত হয়, আফসোসের বিষয় এই যে আমাদের দেশে সবকিছুর বিবর্তন নেতিবাচকতার দিকেই হতে থাকে!
আমি এখন অনেক চুপচাপ হয়ে গেছি এটা সত্যি। কারণ আমার কাছেও মনে হয়েছে ব্লগের লেখা, মিথস্ক্রিয়া, এগুলো অনেক বেশিই জলো, অগভীর, ফালতু, বায়বীয়, আর অর্থহীন হয়ে উঠেছে। এখন একটা পোস্ট দেয়া, সেখানে কমেন্ট করার ব্যাপারটা মনে হয় না বেশিরভাগ ব্লগার চিন্তাভাবনা করে করেন। পাতার পর পাতা উল্টে কথা বলার মতো লেখা পাওয়া মুশকিল।
এগুলো বলবার মতো বিষয় নয়, অপরে কি করছে বা করবে সেটা বয়ান করাও কোন উপকারি বচন না। তারপরেও মাঝে মাঝে প্রেশার কুকারও তো বাতাস ছাড়ে। আমিও ছাড়লাম কিছু কথা!
আমার হাতে আর একবার হাত রাখো
আমি সম্ভবত শেষ ধাপে পৌঁছে গেছি।
আপনি জানেন না,আপনার সমুখে আরো হাজার ধাপ বানানো হলো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















