আমার প্রিয় পোস্ট

চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)

তুমি জানবেও না যে এই লেখাটা তোমায় নিয়ে...

০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০২

শেয়ারঃ
0 16 0

আ,

ছোটবেলায় আমি একবার দৌড়ের রেসে নেমেছিলাম। অনেক প্রাণপণ দৌড়ে নিঃশ্বাসের শেষবিন্দুতে পৌঁছে দেখি আমি হেরে গেছি আরেকটা ঢ্যাঙা ছেলের কাছে। সেদিন ফিনিশিং লাইনের পাশে দাঁড়িয়ে আমার অনেক কান্না পাচ্ছিলো, ছোট ছিলাম। আবেগী ছিলাম। এখনও হতচ্ছাড়া আবেগ আমায় ছাড়ে না। সেদিন থেকে হারতে বড়ো কষ্ট হয় সবসময়।



বছরের বিশেষ দিনগুলোতে আমাদের কখনোই দেখা হয় না! এটা খুব অদ্ভুতভাবে তুমি একদিন বললে, কী নিয়ে যেনো আমাদের মধ্যে খুটখাট লেগে গেলো আর তুমি বললে, খুব ক্লান্ত স্বরে, যেন এই কথাগুলো বলতে তোমার খুব কষ্ট হচ্ছে! বললে, তুমি কি খেয়াল করেছো যে আমরা কোন উৎসবের দিনে, আয়োজনের দিনে, দিবসগুলোতে দেখা করতেই পারি না! আমি খুব ক্লান্ত ছিলাম হয়তো, তাই ভেবে দেখলাম যে আসলেই পারি না। কিন্তু এটা নিয়ে বলার কিছুই ছিলো না। দেখা না করার কারণ আমরা হইনি কখনো। পরিপার্শ্ব আমাদের কতোভাবে বেঁকেচুরে দেয়। সহস্র আকাঙ্ক্ষার গলা পরিস্থিতির চাপে বুজে আসে অনায়াসে, যেনো কোনো বাগানের মালি গাছে পানি দেয়ার নলটা অনায়াসে বুজে দিলো!

এক একটা বছর যায় আর আমি অবাক হই, কীভাবে বিস্তর বিস্তর স্মৃতি জমা হয়। আমি জন্মের পর থেকে এক একটা স্মৃতির ঘর বুনছি। কত হর্ষ, বেদনা আর বিরহ জমা হয়ে আছে, অমলিন আর্কাইভের মতো। কিন্তু তুমি এলে আর এসব ঘরের চাবি হারিয়েই ফেললাম আমি। টেরও পাই না যে সেই দুঃস্মৃতির ঘর আমার বুকের ভেতরে এখনও আছে!

দুর! আজকের দিনে কেনো আমি এসব বলছি। কিন্তু জানো তো, আমি কেমন মেলাঙ্কলিক-অ্যালকোহলিকের মতোন। মাঝে মাঝে রেট্রোস্পেক্টে নিজেকে দেখি, আর ভাবি আমি কীভাবে খাদের একটু পাশ দিয়ে সাঁ করে বেরিয়ে এলাম। তুমি সামনে ছিলে নিয়ত ঘূর্ণির বছরটা জুড়ে ছায়ার মতো একই গতিতে ঘুরেছি দু'জনেই। এতো দ্রুত দিনগুলো পেরিয়েছে যে মাঝে মাঝে টের পাইনিঃ আমি অনলাইনে একজনের সাথেই কথা বলছি, রোজ রোজ। প্রতিদিন। তুমিও খেয়াল করেছিলে? আমি কতটা অপেক্ষা করতাম, অপেক্ষার মুহূর্তে কী ভাবতাম এখনও সব জানি।

ঝকঝকে দোকানটার চেয়ারগুলো ঠাণ্ডা ছিলো, সেটা শীতের জানুয়ারি ছিলো। আমি কাঠ হয়ে বসে ছিলাম আর তোমার অপেক্ষা করছিলাম। তুমি একটা নীলচে বেগুনি জামা পরে আসলে, জামায় শাদা শাদা ফুল। এসে সামনের চেয়ারটা টেনে বসলে আর আমি জমে গেলাম। আমার হাতে একটা প্যাকেট ছিলো, প্যাকেটের ভেতরে পোকা ছিল। পোকা না, একটা ঝিনুক ছিলো। ছোট প্যাট্রিফায়েড ঝিনুক। ঝিনুকটা একটা চাবির রিঙের ভেতরে সারাজীবনের জন্যে আটকা পড়ে গেছে! আমি সেই প্যাকেটটা তোমার দিকে ঠেলে দেয়ার সময়ে একটু একটু কাঁপছিলাম মনে হয়। সেদিন তো বুঝি নি, সেই প্যাকেটের ভেতরের চাবির রিঙে আমার সবটুকু বাঁধা পড়ে গেছে...




তোমার সাথে এর পরে আমার যতোদিনই দেখা হয়েছে, আমি সেই কম্পনটা টের পেয়েছি। এটা কোনো বলার মতো বিষয় না, বরং হয়তো দুশ্চিন্তার বিষয়। আমি নিশ্চয়ই উদভ্রান্ত অসুস্থ কেউ! নাহলে কেনো আমি এমন সম্মোহিত হবো, কেনো একজনের চোখের দিকে তাকালে আমার আর কোনোকিছুই ভালো লাগবে না-- তাকে ছাড়া। কেনো কারো খিল খিল হাসি শুনলে আমি মোবাইল কোম্পানিকে ধন্যবাদ দিবো আর সারাজীবনের জন্যে চার্লি চ্যাপলিনের চেয়ে বড়ো কমেডিয়ান হয়ে যাবো! কেনো সে ব্যস্ত আর পাঁচ মিনিটের বেশি দেখা করতে পারবে না জেনেও আমি ঠা ঠা রোদ্দুর অনায়াসে মাথায় মেখে তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো! এতোসব কেনো বড়ো অস্থির করে আমাকে!

আমি জানি তুমিও আমার মতোই কাঁপো। আমি নিশ্চিতভাবেই জানি এই খেলাঘরে তুমি আমার চেয়ে বেশি আমাকে ভালোবাসো। নিজের ওপর দাবি ছেড়ে দিয়েছি সেদিনই, চাবির রিঙের সাথে তোমাকে দিয়ে দিয়েছিলাম স-ও-ব!

এই প্রথম আমি হেরে গিয়ে অনেক খুশি হয়ে গেছি। এই প্রথম আমি জেনেছি সব দৌড়ে জিততে নেই। মাঝে মাঝে ফিনিশিং লাইনে সবচে কাঙ্ক্ষিত মানুষটি দাঁড়িয়ে থাকে শুধুই আমার জন্যে...


 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৫
অচেনা মেয়েটি বলেছেন: আপনার সপ্ন পূরন হোক, তাকে পেয়ে সুখি হোন।
২. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১০
রিমি (স. ম.) বলেছেন: "মাঝে মাঝে ফিনিশিং লাইনে সবচে কাঙ্ক্ষিত মানুষটি দাঁড়িয়ে থাকে শুধুই আমার জন্যে..."-তাই যেন হয়।
৩. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১০
নৈস্বর বলেছেন: ১ নম্বর টা মিলে গেছে অনেকটা আমার সাথে।
৪. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১০
ভাঙ্গন বলেছেন: হুমমম

স্মৃতিকথন হোক আর গল্পের আমেজে গল্প হোক,ভাল লেগেছে।
ভালবাসা এভাবেই প্রতীক্ষায় রেখে যায় অবিরাম।
এ জন্যেই ভালবাসা মানুষের এত আরাধ্য।
তাই অপেক্ষায় দাঁড়িয়ে থাকে জনম জনম।
৫. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১১
ফয়সাল আকরাম বলেছেন: :( লেখাটা অনেক ভাল্লাগসে
৬. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৩
ত্রেয়া বলেছেন: শুরু করেও শেষ করতে পারলাম না আম্মুর ফোন এসেছে.... তবে মনে হচ্ছে লেখাটা পড়ে শেষ করতে চাই,, মানে এমন একটা অনুভূতি টের পাচ্ছি আর কি!!

লেখা পড়ে আবার কিছু বলবো ক্ষণ। এখন পর্যন্ত,,
ভালো থাকবেন।
৭. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৬
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এরই তো নাম ভালোবাসা। এক একটা নতুন দিন আসে আর মনে হয় যেন আবারও নতুন করে তাকে চিনলাম। নতুন করে তাকে ভালোবেসে ফেললাম। :)
৯. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৪
শিরীষ বলেছেন: >>সেদিন থেকে হারতে বড়ো কষ্ট হয় সবসময়।

কে হারবে, আপনি?

>> যেনো কোনো বাগানের মালি গাছে পানি দেয়ার নলটা অনায়াসে বুজে দিলো!

তুলনারা অসহায় আপনার কাছে। আপনি ওদের ধরে ফেলেন অনায়াস!

>> এসে সামনের চেয়ারটা টেনে বসলে আর আমি জমে গেলাম।

সহজ কথা এত সহজে, এত সুন্দর করে বলেন কেন? বলতে পারেন কেন??

>>কেনো কারো খিল খিল হাসি শুনলে আমি মোবাইল কোম্পানিকে ধন্যবাদ দিবো আর সারাজীবনের জন্যে চার্লি চ্যাপলিনের চেয়ে বড়ো কমেডিয়ান হয়ে যাবো!

আমি ভাবছি তার কথা, তার মুচড়ে ওঠা মন - রক্তক্ষরণ। লেখার বেয়োনেট। প্রচন্ড ধারালো সে!

>> আমি জানি তুমিও আমার মতোই কাঁপো।

কেন নয়? ইটস জাস্ট অ্যা টর্চার অফ বিউটি। আ্যন্ড সিম্পলি নাথিং লেস দ্যান দেট !
১০. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৪
একরামুল হক শামীম বলেছেন: লেখাটা অনেক রোমান্টিক হইছে :)

দারুনভাবে অনুভুতিময়।
১১. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৫
একরামুল হক শামীম বলেছেন: ওহ ভালো কথা, দেরীতে ১ম বর্ষপূর্তির শুভেচ্ছা।

কিসের বর্ষপূর্তি তা বুঝে নাও :)
১২. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৭
একরামুল হক শামীম বলেছেন:
"বছরের বিশেষ দিনগুলোতে আমাদের কখনোই দেখা হয় না! "

অনুমতি দিলে একটা ভুল ধরায়া দিতে পারি :-B
১৩. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪২
তায়েফ আহমাদ বলেছেন: ভালবাসা একটু কেমন যেন...ভাষায় প্রকাশ করা যায় না!:(
১৪. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: সব দৌড়ে জিততে নেই। মাঝে মাঝে ফিনিশিং লাইনে সবচে কাঙ্ক্ষিত মানুষটি দাঁড়িয়ে থাকে শুধুই আমার জন্যে...


ভালোবাসা সুন্দর
১৫. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৫
মমমম১২ বলেছেন: বছরের বিশেষ বিশেষ দিন গুলো একসাথে কাটুক
দুজনের জন্য শুভকামনা

লেখাটা ভাল লেগেছে অনেক
১৬. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫০
মে ঘ দূ ত বলেছেন: বাহ্‌! অদ্ভুত সুন্দর!
১৮. ০৯ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫০
এন এইচ আর বলেছেন: রাত দুপুরে জিমিয়ে পড়া অনুভুতিরা যেন বুকের বাম পাশে খোচা মারে..........


সব কিছু মঙ্গলময় হোক।
১৯. ০৯ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৯
কালের কুতুব বলেছেন: লেখাটা ভাল লেগেছে অনেক।
২১. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৪
ত্রেয়া বলেছেন: এত অদ্ভুত সুন্দর করে লিখেছেন যে পুরোনো কিছু নীল খাম খুজতে বসব ভাবছি!!
এত সুন্দর করে বলতে পারা যায়, না জানি কত বেশি অনুভবে...শুধু লিখতে জানলেই যে এমনটা লেখা যায় না এটা বুঝি অন্তত।

অন্যায় হবে যদি ভাগ্যবান আপুটা কখনো এই লেখা না পড়ে থাকে। খুবই অন্যায় হবে...
২২. ১০ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৭
আকাশচুরি বলেছেন: জানবে না মানে?! জানতেই হবে...:)
২৩. ১০ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪২
সমুদ্র কন্যা বলেছেন: সেদিন তো বুঝি নি, সেই প্যাকেটের ভেতরের চাবির রিঙে আমার সবটুকু বাঁধা পড়ে গেছে...

খুব সুন্দর করে লিখেছেন।
২৪. ১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩২
শিরীষ বলেছেন: "Let me take you down,
cause Im going to
Strawberry Fields.
Nothing is real and
nothing to get hung about.
Strawberry Fields forever.

Living is easy with eyes closed,
misunderstanding all you see.
It's getting hard to be someone
but it all works out.
It doesn't matter much to me.Let me take you down,
cause Im going to
Strawberry Fields.
Nothing is real and
nothing to get hung about.
Strawberry Fields forever.

Living is easy with eyes closed,
misunderstanding all you see.
It's getting hard to be someone
but it all works out.
It doesn't matter much to me."
২৫. ১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
জাফরিন বলেছেন: ভালোবাসার খুব আবেগী লেখা পড়লে আমার খুব কষ্ট হয়। তারপরও আপনাকে অভিনন্দন।
আপনাদের জন্য ভালোবাসা।
পৃথিবীর সকল প্রেমিক প্রেমিকার মিলন হোউক
২৬. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৮
শান্তির দেবদূত বলেছেন: মাঝখানে অনেকদিন ব্লগের বাইরে ছিলে, আবার এসেই এমন মনখারাপ করা লেখা দিচ্ছেন ! :( :( :( ...... দোয়া করি সব ঠিক হয়ে যাক একেবারে আপনার মনের মত করে ......
২৭. ১১ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৪
ফেরারী পাখি বলেছেন: বাচ্চু, তোর কি হয়েছে বাছা? এইরকম উদাস লেখা দিলে চলবে?

সব ঠিক হয়ে যাবে।

অবশ্য দুঃখে থাকা ভালো। B-) B-) লেখা সুন্দর হয়।
২৮. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৪৬
আশরাফ মাহমুদ বলেছেন: এই লেখাটার সাথে আমার (বা আমাদের-ও) মিল ছিল। এধরনের লেখা লিখতে গেলে শেষ করতে পারি না, তোমারটা-ও যেন শেষ হলো না।
২৯. ১২ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৭
কঁাকন বলেছেন: ভালো লাগলো

প্রতি আ ও ইতি আ কেমন একটা ধোয়াশা সৃষ্টি করলো নিজেকে নিজে লিখা নয় তবে কি নিজেদের নিজেরা লিখা

ভালো থাকবেন
৩০. ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩২
মোস্তাফিজ রিপন বলেছেন: ঘট্‌না কী!!

ফজিলাতুন্নেসার শোকে কাজী নজরুল ইসলামের পত্রঃ 'প্রিয় মতিহার...'
৩১. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০২
প্রণব আচার্য্য বলেছেন: একটা পোস্ট কি ড্রফটে নিছেন?
৩২. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৫
অপরিচিত_আবির বলেছেন: মোস্তাফিজ রিপনভাইয়ের মতো আমারো প্রশ্ন ঘটনা কি?

অ:ট: প্রোফাইলের গানটা কি বিটলসের???
৩৩. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৭
~~~~~নিশ্চুপ নিরবতা~~~~~~ বলেছেন: এই প্রথম আমি হেরে গিয়ে অনেক খুশি হয়ে গেছি। এই প্রথম আমি জেনেছি সব দৌড়ে জিততে নেই। মাঝে মাঝে ফিনিশিং লাইনে সবচে কাঙ্ক্ষিত মানুষটি দাঁড়িয়ে থাকে শুধুই আমার জন্যে...

অসাধারণ........
৩৫. ১৪ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:২৬
করবি বলেছেন: এই প্রথম আমি হেরে গিয়ে অনেক খুশি হয়ে গেছি। এই প্রথম আমি জেনেছি সব দৌড়ে জিততে নেই। মাঝে মাঝে ফিনিশিং লাইনে সবচে কাঙ্ক্ষিত মানুষটি দাঁড়িয়ে থাকে শুধুই আমার জন্যে..

এই লাইন গুলোতেই বলা হয়ে গেল সব, যা বলার ছিল ।
ভাল থাকবেন !!
৩৬. ১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৭
পারভেজ বলেছেন: হৃদয় নিংড়ে যদি শব্দ বের হয়, তাহলে এর চাইতে অকৃত্রিম কিছু হয়তো আর পাওয়া যাবে না। শুভকামনা; সামনের জন্য- সবসময়ের জন্য।
৩৭. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৩
শিরীষ বলেছেন: লেটেস্ট পোষ্টটা কি হারিয়ে গেল?

৩৮. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০৭
পেন্সিল বলেছেন: 'আমি নিশ্চয়ই উদভ্রান্ত অসুস্থ কেউ! নাহলে কেনো আমি এমন সম্মোহিত হবো, কেনো একজনের চোখের দিকে তাকালে আমার আর কোনোকিছুই ভালো লাগবে না-- তাকে ছাড়া।'

আমাদের অনুভূতি গুলো অনেক মিলে যায়। অসাধারন লেখা। অসাধারন সব উপমা। যে সব অনুভূতি গুলোকে শব্দরূপ দিতে পারিনি সেগুলোকে লিখে ফেলে নিজের লেখনীর মান প্রমান করলেন...
৪০. ০৫ ই মে, ২০১০ রাত ১১:৪৫
শামীম শরীফ সুষম বলেছেন: এককথায় , অসাধারণ

দুইকথায় , প্রিয়তে
৪১. ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১১:২১
সুবিদ্ বলেছেন: শিরোনামটাই যেন সব বলে দেয়.........
৪২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৫
খেক খেক বলেছেন: দারুনভাবে অনুভুতিময়।
৪৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪০
যুধিষ্ঠির বলেছেন: আমি নিশ্চয়ই উদভ্রান্ত অসুস্থ কেউ! নাহলে কেনো আমি এমন সম্মোহিত হবো, কেনো একজনের চোখের দিকে তাকালে আমার আর কোনোকিছুই ভালো লাগবে না-- তাকে ছাড়া। কেনো কারো খিল খিল হাসি শুনলে আমি মোবাইল কোম্পানিকে ধন্যবাদ দিবো আর সারাজীবনের জন্যে চার্লি চ্যাপলিনের চেয়ে বড়ো কমেডিয়ান হয়ে যাবো!
অদ্ভুত সুন্দর
৪৫. ০১ লা অক্টোবর, ২০১০ রাত ৯:১৭
মুনিয়া বলেছেন: সঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না...
৪৬. ০৫ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৯
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: পোস্টটাতো এতোদিন দেখি-ই নি! অনুভূতিরা কথা হয়ে উঠলে এদের সহ্য করা বেশ কঠিন হয়ে যায়!

লেখা ভাল লাগলো! শুভেচ্ছা!

ভাল থেকো... তোমরা! :)
৪৭. ২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০০
নাবিক০৬ বলেছেন: লেখা টা অনেএএএক আগে পড়ছিলাম সামু তে। অসম্ভব ভাল লেগেছিল! আজ আবার পড়ে ঠিক সেই ভাললাগাটাই থাকল!
মন ছুয়ে যাওয়া লেখা !
৪৮. ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:১২
খুশবু বলেছেন: কি কষ্টের কথা
৪৯. ২৭ শে মার্চ, ২০১১ রাত ৮:৩০
বৃষ্টিধারা বলেছেন: এত সুন্দর লিখে কি করে মানুষ ??? :( :( :(


এই প্রথম আমি হেরে গিয়ে অনেক খুশি হয়ে গেছি। এই প্রথম আমি জেনেছি সব দৌড়ে জিততে নেই। মাঝে মাঝে ফিনিশিং লাইনে সবচে কাঙ্ক্ষিত মানুষটি দাঁড়িয়ে থাকে শুধুই আমার জন্যে...

খুব খুব খুব সুন্দর ।
৫০. ২৭ শে মার্চ, ২০১১ রাত ৮:৩৬
নিভৃত নয়ন বলেছেন: ইশ কি অসাধারন আবেগি একটি লেখা।
সুন্দর বহিঃপ্রকাশ

 

মোট সময় লেগেছে ০.৯৬৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালেখির সর্বস্বত্ব সংরক্ষিত©লেখক

যোগাযোগঃ shunno.oronno@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই