জয়ের বক্তব্যের লিফলেট : গত ৫ বছরে বাংলাদেশে বোরকার বিক্রি বৃদ্ধি পেয়েছে ৫০০ ভাগ

২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৫

শেয়ারঃ
0 0 0

গতকাল ব্লগে যারা কৌশিকের পোষ্ট থেকে খবরটা শুনেছেন , সে ব্যাপারে বিস্তারিত । লিফলেটের বক্তব্য নয়াদিগন্তে কিছুটা এসেছে । জয়ের ইসলামীকরন প্রতিরোধ বিষয়ক থিসিসের বাংলায় অনুবাদ পাবেন এখানে ...

লিফলেটের আলোচ্য বিষয়গুলো হলো­ বাংলাদেশের সেনা বাহিনীতে ইসলামি মৌলবাদী বৃদ্ধি পাচ্ছে। সেনাবাহিনীতে ঢোকার জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে মাদ্রাসায়। গত ৫ বছরে বাংলাদেশে বোরকার বিক্রি বৃদ্ধি পেয়েছে ৫০০ ভাগ। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে ইসলামীকরণ প্রতিহত করার কথাও উল্লেখ করেছেন জয়।

জয়ের বক্তব্য সংবলিত লিফলেট বিলির অভিযোগে বুয়েটের ৪ শিক্ষার্থী আটক


শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের লেখা প্রবরে বিতর্কিত কিছু বক্তব্য নিয়ে প্রকাশিত লিফলেট বিলি করার অভিযোগে বুয়েটের চার শিক্ষার্থীকে আটক করেছে আওয়ামী লীগ নেতারা। গতকাল দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে আটকের পর তাদের রমনা থানায় সোপর্দ করা হয়েছে। এ নিয়ে দুপুর থেকে রাত অবধি রমনা থানা চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিড় ও হট্টগোল করেছেন।


অপর দিকে আটককৃতরা অভিযোগ করেছেন, ধানের শীষের লিফলেট বিলি করার সময় রাস্তা থেকে তাদের জোর করে ধরে নিয়ে আসা হয় থানায়।


এ ব্যাপারে রমনা থানার ওসি দৌলত আকবার ‘নয়া দিগন্ত’কে জানান, জয়ের লেখা প্রবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত লিফলেট বিলি করার অভিযোগে মগবজারা এলাকা থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে আসেন স্খানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। অভিযোগ পাওয়া গেছে, জয়ের বিরুদ্ধে ওই লিফলেটের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছিলেন তারা। আওয়ামী লীগ নেতা ড. দিলিপ রায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।



অপর দিকে গ্রেফতারকৃতদের ব্যাপারে রমনার ওসি বলেন, ইকবাল, হিমেল, সামাদ ও জাহিদ নামের এই চার যুবক বুয়েটের ছাত্র। গ্রেফতারকৃতরা দাবি করেছেন, তাদের জোর করে আওয়ামী লীগ সমর্থকরা থানায় নিয়ে আসেন। এ সময় তাদের সাথে থাকা মোবাইল ফোনগুলোও ছিনিয়ে নেয়া হয় বলে গ্রেফতারকৃতদের উদ্ধৃতি দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখ করেছেন।


তিনি আরো বলেন, ঘটনার পর থেকেই এ ব্যাপারে তদন্ত পরিচালনা করা হচ্ছে। উভয়ের বক্তব্য ও সঠিক তদন্তের মাধ্যমে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। তদন্ত সাপেক্ষেই নির্ধারণ করা হবে যে এ বিষয়ে দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না। তবে আটককৃতদের রমনা থানায় রাখা হয়েছে।


অভিযুক্ত চার শিক্ষার্থী ‘নয়া দিগন্ত’কে জানান, তারা সবাই বুয়েটের ফাইনাল ইয়ারের ছাত্র। গতকাল দুপুরে তারা সম্মিলিত কর্মজীবী পরিষদের ইস্কাটনের অফিস থেকে ধানের শীষের কিছু লিফলেট এনে তা বিলি করতে করতে মগবাজার এলাকায় আসেন। এ সময় আওয়ামী লীগের ঊচ্ছৃঙ্খল নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে কোথা থেকে জয়ের একটি লিফলেট বের করে ওই কাগজ বিলি করার অভিযোগ আনা হয় তাদের ওপর।


তারা এর প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি, তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে জোর করে রমনা থানায় নিয়ে আসা হয়। পুরো ঘটনাটিই একটি ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন ওই চার শিক্ষার্থী।



এ দিকে লিফলেটটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, ‘বাংলাদেশে ইসলামি উগ্রবাদের উথান-দমন’ শীর্ষক জয়ের একটি লেখা গত ১৯ নভেম্বর আমেরিকা থেকে প্রকাশিত হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউতে ছাপা হয়। ইরাক ও সৌদি আরবে দায়িত্বরত মার্কিন সামরিক কর্মকর্তা কার্ল জে. সিওভাচ্চোর সাথে যৌথভাবে লেখা নিবনে বাংলাদেশে মৌলবাদের বিস্তারে সামরিক বাহিনীর ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।


এ বক্তব্যগুলোই ইসলাম বাঁচাও দেশ বাঁচাও শ্লোগান সংবলিত লিফলেটের মধ্যে পাওয়া গেছে।

 

সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২১
ডিয়ারহান্টার বলেছেন: দুউখ্যে কান্দন ছইলা আসতেছে, একটু কান্দি :((
২. ২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৪
অভ্র বলেছেন: বুয়েটের পোলাপান গ্রেফতার হইছে সেইটা বিষয় না । যত বেশি মানুষ লিফলেট আর জয়ের প্লানের কথা জানবে , সেইটাই বিষয় ;)
৩. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২২
রবিনহুড বলেছেন: জয়ের থিসিসের বিষয়টা তো বাংলাদেশের অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে, বিভিন্ন ভাবে ব্যাক্ষা করে; তাহলে সেই পত্রিকার সম্পাদক গুলারে রমনা থানায় নেয়া হোক।

জয়ের থিসিসের কথা প্রচার করা কোন আইনে দন্ডনীয়?
২৩ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৯

লেখক বলেছেন: পক্ষপাত । বেগম খালেদা জিয়া এটার কথাই বারবার বলছেন । চারদলের প্রতি একচোখা আচরন করছে সরকার ও প্রশাসন ।

৪. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৬
রাজর্ষী বলেছেন: জয় যা বলছে ঠিক বলছে। কিন্তু বিনপি জামাত সেটা কে নির্বাচনে বিকৃতভাবে ব্যাবহার করছে।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২০

লেখক বলেছেন: কিছুই বিকৃত করা হচ্ছে না । জয়ের থিসিস থেকে কোট করা হচ্ছে ।

৫. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৪
জানজাবিদ বলেছেন: বোরকার বিক্রী ৫০০ ভাগ বাড়ছে এটা কোন সোর্স থেকে পাওয়া গেল? এই তথ্যটা আমার কাছে একেবারে ফালতু মনে হয়। নিজের দেশকে ছোট করে কেউ বড় হতে পারেনা।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২২

লেখক বলেছেন: আওয়ামীজোট হবে । তারা এভাবেই ক্ষমতার স্বাদ নিতে চায় , হোক সেটা দেশের ভাবমুর্তি ধ্বংস করে কিংবা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিলিয়ে দিয়ে ।

৬. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৭
ক্রিকেট ফ্যান বলেছেন: বোরকার বিক্রী বাড়লে কি হয়?
৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
অভ্র বলেছেন: মানুষ যত বেশি ধার্মিক হয় , ধর্মের নিয়মকানুন মানে , আওয়ামীলিগের ধর্মহীন নীতি সম্পর্কে তারা সচেতন হয় । তাই ধর্ম ও ধার্মিক মানুষের সাথে আওয়ামমীলিগের শত্রুতা । দেখেন না কেমন জোট বেধেছে সব নাস্তিকদের সাথে যারা মনে করে আল্লাহ বলতে কেউ নাই ।
৮. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৫৬
নাজিল আযামী বলেছেন: খুব ভালো হবে যদি এমন হয় ।
৯. ১৩ ই জুলাই, ২০১১ সকাল ৯:৩০
নরসিংদীর পোলা। বলেছেন: জয়ের থিসিসের বিষয়টা তো বাংলাদেশের অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে, বিভিন্ন ভাবে ব্যাক্ষা করে; তাহলে সেই পত্রিকার সম্পাদক গুলারে রমনা থানায় নেয়া হোক।

জয়ের থিসিসের কথা প্রচার করা কোন আইনে দন্ডনীয়?

 

মোট সময় লেগেছে ২.৭৮৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুদাফেজ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই