পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা

নতুন পযন্মের জন্য

১৫ ই জুলাই, ২০০৭ ভোর ৪:০৪

শেয়ারঃ
0 0 0

নতুন পযন্মের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক ভাল কি কি সাইট আছে? কেউ জানাতে পারবেন?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জুলাই, ২০০৭ ভোর ৫:৫৭
ত্রিভুজ বলেছেন: কাজের কাজে আসলে কেউ নাই। সবাই আছে আবেগী কথাবার্তা ও মুক্তিযুদ্ধ বেঁচে ক্ষমতায় যাওয়া ও উপরওয়ালাদের খুশি করার কাজে। আমি একটি উদ্যোগ নিয়েছি... সময় লাগবে বেশ।


দু:খজনক ব্যপার হচ্ছে আমার সেই উদ্যোগের ব্যপক সমালোচনা করা হয়েছে। কোন কারন ছাড়াই। এদেশে কিছু করা বেশ কঠিন।


!@@!1151510 !@@!1151511 !@@!1151512 !@@!1151513 !@@!1151514
২. ১৫ ই জুলাই, ২০০৭ ভোর ৬:১৮
অমিত বলেছেন: ২৫ বছরের ধামড়া পোলা যখন বলে যে সে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কখনো আগ্রহ বোধ করেনি, রাজাকাররা কেন অপরাধী তা ঠিক ভাবে জানে না, তাকে আসলে সমালোচনা করা ঠিক না। তার দুই গালে ২ টা চড় মেরে, গলায় জুতার মালা পরায় পাকিস্তান পাঠায় দেওয়া উচিত।
৩. ১৫ ই জুলাই, ২০০৭ ভোর ৬:২৪
ত্রিভুজ বলেছেন: তাই নাকি অমিত? আপনার নিজের বাসায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করে আসুন কতজন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে।


গড়পরতা সবাই যতটুকু জানে, আমিও ততটুকুই জানি। আর সেই জানা নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা লেখালেখি করতে পারলেও আমি পারি না। তাই বলেছি মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার জানা কম। এবং এটা অন্যায় নয় অবশ্যই।


আপনারা এত মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনে কি করেছেন? ঘোড়ার ডিম ও তো পারতে পারেনিন.... শুধু বড় বড় কথা। বড় বড় কথা সবাই বলতে পারে।


আপনাদের মত পাবলিকের জন্যই দেশের এই অবস্থা...
৪. ১৫ ই জুলাই, ২০০৭ ভোর ৬:৪২
অমিত বলেছেন: বাসা/পরিবার/বংশ নিয়া কোন ইস্যু আমার নাই, কারও কোন ইস্যু থাকলে তাতে আমার কোন আগ্রহ নাই। তোমার পরিবার থেকে বড় কোন রাজাকার বাইর হইলেও আমার কিছু যায় আসে না, মুক্তিযোদ্ধা বাইর হইলেও আমার কিছু করার নাই। আমার উদ্দেশ্য করে বলা কোন কথার জবাব দিতে তাই আমার পরিবারের ঢাল লাগে না।

আর নিজের জানা গড়পড়তা না তার থেকে নিচুতে / উচুতে এরম সিদ্ধান্ত আমি নিজে কখনো নেই না। আমার কাজেই তা প্রকাশ পায়। বিদ্যমান ইতিহাস থাকা সত্ত্বেও তা জানার বিন্দুমাত্র চেষ্টা না করে প্রতিক্রিয়াশীল তর্ক সৃষ্টি করার অপপ্রয়াস আসলে গড়পড়তা না, তার থেকে একটু উঁচুই বলা যায়।
এই ৭১ নিয়ে বড় বড় কথা খুব একটা বলেছি বলে তো মনে পরে না। উইকিতে নতুন করে ইতিহাস লিখতে গিয়ে ব্যানড ও হই নি, বা চানপুরের চান মিয়ার সাক্ষাতকার নিতে গিয়ে ক্লাউন ও সাজি নি। তবে এত কিছু জেনেও রাজাকাররা দেশের মন্ত্রী হয়, এটা মেনে নেওয়া ঘোড়ার ডিম হলে আসলে আমি তাই করেছি। তবে তাদের সাপর্ট করে উটের মূত্র পান করার ক্ষমতা আমি দেখাইনি বিলক্ষণ।
শেষ মন্তব্যে সহমত। আমার মত গা বাচানো লোকদের জন্যই শ্বাপদ সম্প্রদায় আজ ইতিহাস জানে না।
৫. ১৫ ই জুলাই, ২০০৭ সকাল ৮:০৩
এস্কিমো বলেছেন: @পদ্মা মেঘনা যমুনা - নতুন প্রজন্মের জন্যে ইতিহাস বলতে কি বুঝাচ্ছেন, সেটা পরিষ্কার না। ইতিহাস একটাই ...প্রশ্ন হলো আপনি কিভাবে পড়বেন।

বিটিভি দীর্ঘদিন নতুন প্রজন্মের জন্যে ইতিহাস প্রচার করেছে - সেখানে পাকিস্থান এবং রাজাকার শব্দটা লুকিয়ে রাখতো। ধীরে ধীরে স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতার কাছাকাছি চলে আসায় ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপনের একটা প্রক্রিয়া চলে - যার ফলশ্রুতিতে একদল ইতিহাসকে খন্ডিতভাবে প্রচারের প্রচেষ্টা চালাচ্ছেন।

ইতিহাস জানার জন্যে অনেক ওয়েব সাইট আছে - আপনি সার্চ দিন গুগোলে ..পেয়ে যাবেন।

@ত্রিভুজ - আপনার বড় বড় কথা শুনে ব্লগের সবাই মোটামুটি অভ্যস্থ। এমন কয়টি সাইটের নাম দিন যেখানে মুক্তিযুদ্ধকে ব্যবসায়িক ভাবে ব্যবহার করা হয়েছে বা আবেগী ইতিহাস বলা হয়েছে। পারবেন কি?
৬. ১৫ ই জুলাই, ২০০৭ সকাল ৮:২০
ঢালী! বলেছেন: নতুন 'পযন্মের' পায়ে র ফলা+বর্গীয় জ পড়ানো দরকার আগে ।
৭. ১৫ ই জুলাই, ২০০৭ সকাল ৮:৩০
ত্রিভুজ বলেছেন: "উইকিতে নতুন করে ইতিহাস লিখতে গিয়ে ব্যানড ও হই নি"..


তার মানে উইকিতে মুক্তিযুদ্ধের পক্ষে ভারতের সমর্থন ছিল এবং আমেরিকা মুক্তিযুদ্ধের বিপক্ষে সমর্থন করেছে সেটা ভুল ইতিহাস ছিলো? হুমমম!!!
৮. ১৫ ই জুলাই, ২০০৭ দুপুর ২:৫৭
অমিত বলেছেন: একটা ছোট ব্যাপার। আমি কিন্তু কোথাও কই নাই আপনে ভুল ইতিহাস লিখতে গেছিলেন, আমি খালি কইছিলাম নতুন করে ইতিহাস। সেটা ভুল ও হতে পারে, ঠিক হলে তো আরো ভাল। আপনে কেন আগ বাড়ায় নিজের এন্ট্রিটাকে ভুল ভাবতে গেলেন সেটা বুঝলাম না। আত্মউন্নয়ন ১০১ কোর্স মনে হয় এখনো শুরু করেন নি।
৯. ১৫ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫১
অঃরঃপিঃ বলেছেন: আত্মউন্নয়ন ১০১ কোর্স মনে হয় এখনো শুরু করেন নি।
১০. ১৫ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫৫
এস্কিমো বলেছেন: আত্মউন্নয়ন ১০১ কোর্স এর প্রিরিকুইজিট কি আত্মউন্নয়ন ১০০?
সেটা কি শেষ হয়েছে ?
১২. ১৫ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫৫
রাশেদ বলেছেন: @ ত্রিভুজ...হাতি ঘোড়া গেল তল, ছাগল বলে কত জল!
১৩. ১৫ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫৮
সুমি বলেছেন: নতুন প্রজন্মের জন্যে ইতিহাস ---
নিজেই দেখুন না খুজে পান কিনা ?
বলুন আমাদের ভাষা আন্দোলন, আমাদের স্বাধীনতা সঠিক ইতিহাস চাই---
আপনার আবেগের জন্য ধন্যবাদ
১৪. ১৫ ই জুলাই, ২০০৭ রাত ৯:০৪
মুনতাসির হাসান বলেছেন: উইকিপিডিয়াতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর নিবন্ধটি দেখতে পারেন।
!@@!1156985
[link|http://bn.wikipedia.org/wiki/
১৫. ১৫ ই জুলাই, ২০০৭ রাত ৯:০৭
মদন বলেছেন: চাকর: স্যার, আপনি রাত জেগে কি করেন?
সাহিত্যিক: গল্প-উপন্যাস লিখি।
চাকর: এত কষ্ট করে রাতজেগে লেখার দরকার কি? কয়টা টাকা খরচ করলেইতো বাজার থেকে ওগুলো কিনতে পাওয়া যায়।
১৬. ১৫ ই জুলাই, ২০০৭ রাত ৯:২৯
পদ্মা মেঘনা যমুনা বলেছেন: ত্রিভুজ আপনার উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবী রাখে। আমরা আছি। যেকোন সাহায্যে কাছে পাবেন।
ধন্যবাদ সুমি।
মুনতাসির হাসান দেখিছি ওগুলো। মনপু:ত হয়নি। একটা পূর্নাঙ্গ সাইট থাকা উচিত।
মদন খুবই অর্থবহ কৌতুক করলেন। বেশ বেশ।


বাকী সবাইকে অনুরোধ করবো, প্লিজ! আর কিছু বলার প্রয়োজন আছে কি?
১৭. ১৫ ই জুলাই, ২০০৭ রাত ৯:৫০
এস্কিমো বলেছেন: ও হ্যা, লক্ষ্য করিনি ...আপনি "নতুন পযন্মের" জন্যে ইতিহাস খুঁজছেন... স্যরি কমেন্ট করার জন্য।

 

মোট সময় লেগেছে ০.৯৮৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ