somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিথুয়ানিয়ার লোককথা-২

২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিথুয়ানিয়ার লোককথা-২


লুথেরানরা এল কিভাবে?
অদ্বিতীয়া সিমু
অনেক অনেক আগের কথা। এখানে বাস করত এক ধনী জমিদার। তার ছিল প্রচুর সম্পত্তি।

আর ছিল রাজকন্যার মত সুন্দর এক মেয়ে। মেয়েকে খুব ভালবাসতো জমিদার। ফুটফুটে মেয়েটি একদিন বড় হল। তার বিয়ের বয়স হয়েছে। কত জায়গার কত সুন্দর ছেলেরা তাকে বিয়ে করার প্রস্তাব দেয়, মেয়ে কিছুতেই রাজী হয়না। তার নাকি কাউকেই পছন্দ নয়! কত জমিদারপুত্র, বণিকপুত্র,কত রাজার ছেলেদেরও ফিরিয়ে দিল মেয়ে! জমিদার চিন্তায় পড়লেন। এদিকে নিজেরও বয়স বেড়ে যাচ্ছে, বুড়ো হচ্ছেন। মেয়েকে বোঝান। মেয়ে বুঝতেই চায়না! শেষে জমিদার মেয়েকে রাগ করে একদিন বললেন,“ কাউকে তোমার পছন্দ হয়না! তুমি কি শয়তান এলে পছন্দ করবে! শয়তান-কে বিয়ে করবে!...” মেয়ে খুব দুঃখ পেল। ঠিকইতো বাবা বুড়ো হচ্ছে! সে এবার ঠিক করলো যে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তাকেই বিয়ে করবে। এবার বিয়ের প্রস্তাব নিয়ে এল এক যুবক। দেখতে খুবই সুন্দর। কিন্তু পরিচয়! সে জানাল, তার দেশ সীমানা পেরিয়ে অনেক দূরে। জমিদারের চিন্তা হলো। কিন্তু মেয়ে রাজী। বাবার মন কিছুতেই সায় দিচ্ছে না। এ ছেলে বিয়ে করে মেয়েকে সীমানার ওপারে নিয়ে যাবে। মেয়ে জিদ্ ধরলো।
শেষপর্যন্ত মহাধুমধামে বিয়ে হল জমিদারকন্যার।
এবার এল বিদায়ের পালা। বাবা বারবার মেয়েকে বললেন বিপদ এলে চলে এস। বাবাকে কথা দিল মেয়ে। গাড়ি-ঘোড়া সাজিয়ে বিদায় নিল কন্যা।


বাবার বাড়ি ছেড়ে অনেকদূর, সীমানা পেরিয়ে স্বামীর ঘরে এল জমিদারকন্যা। সুখের সংসার। চারদিকে সুখ, আর সুখ! আরও সুখ সে মা হচ্ছে। কিন্তু কোথায় যেন অশুভরা ভীড় করেছে। কোথায়! সে খেয়াল করল তার স্বামী সারাদিন বাড়ি থাকে। আর বের হয় গভীর রাতে। সকালে মুরগী ডাকার আগেই ফিরে আসে ঘরে। চিন্তায় পড়লো জমিদারকন্যা। হঠাৎ সে আবিষ্কার করল, বাবার কথাই সত্যি হয়েছে! তার স্বামী আসলেই ’শয়তান’। কি করবে সে? পালাবে, তাকে পালাতেই হবে!

তক্কেতক্কে রইলো জমিদারকন্যা। বাইরে তৈরী করে রাখলো ঘোড়া। গভীর রাতে স্বামী যেই বের হলো জমিদার কন্যা ঘোড়ায় চড়লো। কষে চাবুক মারলো। পিছনে কি ঘটছে একবারও তাকলো না। সীমানা পেরিয়ে চলে এল বাবার কাছে। আবার নতুন করে জীবন শুরু।

কোল জুড়ে এল ছোট্টছেলে। গত হলেন জমিদার।
ছোট্টছেলেও একদিন বড় হল। অনেক জ্ঞানী হয়ে উঠলো। গির্জার যাজক হলো। কিন্তু শয়তানের রক্ত তার শরীরে! সে তার বিশ্বাস হারাতে আরম্ভ করলো।

সে প্রচার শুরু করলো প্রুশীয়দের মধ্যে লুথার মতবাদ। আর এভাবেই এল লুথেরানরা।

(লুথার মতবাদ একটি ভিন্ন মতবাদ, যা প্রটেস্টান্ট মতবাদ বলে পরিচিত। লিথিওনিয়ায় এই মতবাদের জন্ম নিয়ে এ গল্পটি প্রচলিত। এটা জাস্ট গল্প বলেই ধরবেন। কারণ কোন ধর্মকে অবমানা আমার উদ্দেশ্য নয়।)

[সূত্র :ইন্টারনেট]
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪২
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×