somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ঔপনিবেশিক মন কেমন কেমন করে

১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার রক্তকে নিয়ে এখন সন্দেহ তৈরি হচ্ছে প্রতিনিয়ত। বাবা কিংবা পূর্ব পুরুষেরা যখন আমাকে মুক্তযুদ্ধের গল্প শুনিয়েছিল তখন গর্বে বুক ভরে উঠেছিল। এখনও আমি আমার দেশের মানুষের সংগ্রামকে আর্দশ মনে করে দাঁড়াতে চাই। আমি নিশ্চিত আমার মতো প্রত্যেকটি তরুণ এ স্বপ্ন বুকে লালন করেন। কিন্তু আমরা কি তা পেরে উঠবো? ভয় হয়। দেশ কোথায় যাচ্ছে? এর ভবিষ্যতই বা কি কেউ এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছেনা। দেশের রাজনীতিবিদরা দেশকে বারোটা বাজিয়ে দিয়েছে এ ধারণা বর্তমান সংস্কারবাদী সরকার বার বার বলে আসছে। এবং ওরাও বিগত সময়গুলোতে নিজের বশে দেশ চালায়নি। সম্রাজ্যবাদীদের ইচ্ছানুযায়ী মীরজাফরের মত ক্ষমতার মদসনে বসেছিল। দেশ এক নৈরাজ্যজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। তারপর আসে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। সেøাগান তুলে দুর্নীতির বিরোদ্ধে। কিন্তু একটা বিষয় বারবার লক্ষ করে আসছি এ সরকার ক্ষমতায় আসার পর বিদেশি কূটনৈতিকদের তৎপরতা আগের যে কোনো সরকারের চেয়ে বেড়ে গেছে। এ নিয়ে পত্রপত্রিকায় বেশ লেখালেখিও হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। তারা তাদের মতো নাক গলিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় লক্ষ করছি আমাদের দেশের মিডিয়াগুলোও এসব দালালদের খবর ফলাও করে ছাপছে এবং রেডিও চ্যানেলগুলোও তাদের সংবাদে এখন গুরুত্ব দিয়ে প্রচার করছে। গতরাত থেকে সকাল পর্যন্ত আমি রেডিও সংবাদগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। আশ্চর্য সবগুলো খবরেই কোন দেশের দালাল নির্বাচন নিয়ে কি বলেছে এই খবর। ভাবখানা এই রকম দেশে আর কোনো খবর নেই । দেশের নীতিনির্ধারকরা ও বার বার ওদের আশ্বস্থ করে দেশের পরিস্থিতি। আমার মনে একটা প্রশ্ন জাগে দেশের বারটা না হয় বাজিয়ে দিয়েছে নীতিনির্ধারকরা কিন্তু মিডিয়া কি বারটা বাজাচ্ছেনা। যদিও আমি বিশ্বাস করি দেশের সার্বিক উন্নয়নে মিডিয়া অনেক কার্যকর ভূমিকা রেখেছে। কিন্তু এই ক্ষেত্রে কেন রাখছেনা। দালালদেরকে বারবার হাইলাইটস করে জনমনে কি এক ধরনের বিশ্বাস তৈরি করছেনা যে আমরা শেকড়হীন । সবকিছুই ওদের ইচ্ছের উপর নির্ভর করে। আমার মনে হয় মিডিয়া মনের অজান্তেই মানুষের মনে ভয়ানক ভিত্তি তৈরি করছে। এজন্য কি মিডিয়ার কোন দায় নেই?
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×