কক্সবাজারের চকরিয়ায় নারী লোভী নরপশুর লালসার শিকার হয়েছে ১২ বছর বয়সের এক শিশু। দেড় বছর পুর্বে দরিদ্র পরিবারের মেয়ে এ কিশোরীকে ভাল পাত্র দেখে নিজ খরচে বিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে মা-বাবার কাছ থেকে উপজেলা সদরে এনে ভাড়া বাসায় তুলে স্ত্রী পরিচয়ে ভোগের পন্য হিসেবে ব্যবহার করেছে ঘড়ি মেকানিক হাফেজ শিব্বির আহমদ। ভালো মানুষের মুখোশ পরে এই নরপশু গত দেড় বছরে বাসার মালিক ও অপরাপর ভাড়াটিয়াদের এতটুকু বুঝতে দেয়নি স্ত্রী পরিচয়ে মেয়েটি তার লালসার শিকার এক শিশু কন্যা। কারণ এই নরপশু রাত কাটিয়ে সকালে কাজে বের হওয়ার সময় বাসার বাইরে দরজায় তালা লাগিয়ে দিত। এমনকি বাসা থেকে যাতে বের হতে না পারে সেজন্য তাকে মাথা ন্যাড়াও করে দিয়েছে। এভাবেই গত দেড় বছর ধরে চালানো হয়েছে শিশু মিনুর উপর পাশবিক অত্যাচার। তার কথামতো রাজি না হলে চালানো হয়েছে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন। শিশুর শরীরে গরম লোহার রডের চ্যাকা দিয়ে ফুটো করে দেয়া হয়েছে পিঠের একাধিক স্থানে। সারা শরীর তার ব্যাথায় ভরপুর। আঘাতে ক্ষতের চিহৃ তুলতুলে শরীরে।
জানা গেছে, ২০১০সালের জানুয়ারী মাসে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের দক্ষিণ চরপাড়া গ্রামের দরিদ্র রিক্সা চালক আব্দুল জব্বারের দ্বিতীয় মেয়ে মিনু আক্তারকে একই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ৫ সন্তানের জনক ঘড়ি মেকানিক হাফেজ শিব্বির আহমদ পড়ালেখা ও ভাল ছেলের সাথে বিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে পৌরশহরের একটি ভাড়া বাসায় তুলে। গ্রামের বাড়িতে স্ত্রী-সন্তান থাকার পরও নারীলোভী এই লম্পট প্রতিরাতে কিশোরী মিনুকে ইচ্ছার বিরুদ্ধে পাশবিক নির্যাতন চালাত স্ত্রী পরিচয়ে। শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দেয়ায় মিনু এসব ঘটনা কাউকে বলতো না। শিশু মিনু আক্তার সাংবাদিকদের জানান, বাবা আবদুল জব্বার ও মা লায়লা বেগম মাঝে মধ্যে তার সাথে দেখা করতে আসলে বাসায় ঢুকতে না দিয়ে (মিনু) স্কুলে গেছে বলে তাদেরকে তাড়িয়ে দিতো। সর্বশেষ গত ২ জুন রাতে তার সাথে না থাকার অজুহাতে গরম লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে দেয়া হয়েছে ছ্যাকা। ওইদিন নির্যাতন সহ্য করতে না পেরে প্রচন্ড ব্যাথায় চিৎকার দিলে বাসার মালিকের স্ত্রী মনোয়ারা বেগমসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। এসব ঘটনা জানাজানি হলে হাফেজ শিব্বির আহমদ বাসা ও কর্মস্থল ছেড়ে পালিয়ে যায়।
এদিকে শিশু মিনুর মা-বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন, নরপশু ওই হাফেজকে রক্ষা করার জন্য প্রভাবশালীরা ঘটনাটি ধাপাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছেন। তাদেরকে এ ঘটনায় বাড়াবাড়ি না করার জন্য বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিচ্ছে। এ অবস্থায় কন্যা শিশুটিকে নিয়ে তার পরিবারের সদস্যরা গত ১২ জুন টিআইবির চকরিয়া কার্যালয়ে গিয়ে আইনি সহায়তার আবেদন করেন। টিআইবির উপজেলা এরিয়া ম্যানেজার জসিম উদ্দিন তাৎক্ষনিক কিশোরী ও তার পিতামাতাকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান। ঘটনার বিশদ বর্নণা শুনে ওইসময় ইউএনও মো: জাকির হোসেন তাদেরকে থানায় মামলা করার নির্দেশ দেন। তবে প্রভাবশালীদের চাপের মুখে চকরিয়া থানা পুলিশ মিনুর বাবা-মা’র অভিযোগ গ্রহন করেননি। সর্বশেষ ২৭ জুন ২০১১ চকরিয়া থানা পুলিশ এব্যাপারে নরপশু শিব্বিরের বিরুদ্ধে মিনুর মায়ের দায়ের করা অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে। এ বিষয়ে চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ বলেন, এঘটনায় এর আগে কেউ থানায় অভিযোগ দেয়নি।
সূত্র - Click This Link
ধর্ম মানুষকে উদার করে, কিন্তু এর ধর্ম কি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।