অসাধারণ আরেকটি সমাধি সৌধ আবিষ্কার হলো মিশরে

২১ শে মে, ২০০৭ রাত ৮:১৫

শেয়ারঃ
0 0 0

বেলজিয়ান আর্কিওলজিষ্টরা অক্ষত অবস্থায় মিশরীয় এক সম্ভ্রান্তের সমাধিসৌধ আবিষ্কার করেছেন। এই সম্ভ্রান্তের বসতকাল প্রায় ৪০০০ বছর আগের বলে জানিয়েছে মিশরীয় সংস্কৃতি মণ্ত্রনালয়।

অপেক্ষাকৃত পরবর্তী সময়ের একটি সমাধি প্রত্নস্থানে খনন পরিচালনার সময় লোভেন ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্তিক খনন দল হঠাত করেই এই সমাধিসৌধটির সন্ধান পেয়ে যান।

এই সমাধিটি ছিল ২১৮১বিসি থেকে ২০৫০বিসি-এর মধ্যের সময়ের একজন উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা 'হেনু'র। এই সময়টাই ছিল প্রাচীন মিশরের রাজনৈতিক কোন্দলের সময়।

এখানে 'হেনু'র মমি লিনেনে জড়িয়ে একটি বড় কাঠের কফিনে রাখা। কফিন এবং সারকোফেগাস-এর গায়ে হায়ারোগ্লিফিক্স হরফে আনুবিস এবং অসিরিস নামের দেবতাদের নাম উল্লেখ রয়েছে।

পুরো সংবাদটি ইয়াহু থেকে নেয়া। ছোটো হলেও প্রত্নতাত্তিক খননের অভিজ্ঞতা রয়েছেতো তাই জানি যে আবিস্কার-এর মজা কত। তাই এই আবিস্কারটির কথা জানতে পেরে শেয়ার করতে ইচ্ছে করলো। মুল নিউজটি পড়তে এখানে ক্লিক করুন

 

প্রকাশ করা হয়েছে: প্রত্নতত্ত্ব  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মে, ২০০৭ রাত ৯:১২
বিপ্লব রহমান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। ক্যারি অন!

 

মোট সময় লেগেছে ১.১৮৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ