আমার প্রিয় পোস্ট

এই ব্লগের সব লেখা কপিরাইট সংরক্ষিত

কিছু তথ্য, কোন বিশ্লেষন নাই।

০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:১৫

শেয়ারঃ
0 0 0

পৃথিবীর অর্ধেকের বেশী মানুষ প্রতিদিন ২ ডলারের নিচে আয় করে, যা গত ৩০ বৎসর যাবত প্রায় একই আছে। যদিও ১৫ বছরের মধ্যে ড. ইউনুস দারিদ্রকে জাদুঘরে পাঠানোর কথা বলেন।

২০০ কোটির বেশী মানুষ বিদ্যুত, পানি, গ্যাস, জমি বা আবাসন, পয়ঃনিষ্কাশন, ফোন, পুলিশ বা অগ্নিনির্বাপনের সুবিধা বঞ্চিত। বাংলাদেশে এর পরিমান প্রায় ৬ কোটি।

বিশ্বব্যাংকের ৫৫% থেকে ৬০% প্রকল্প ব্যর্থ। ( ইউ এস কংগ্রেসের একটি জয়েন্ট কমিটির রিপোর্ট অনুযায়ী) যদি ব্যর্থতার দায়ে বিশ্বব্যাংক আর আই এম এফ এর পরামর্শে আমাদের পাটকল বন্ধ হয় তবে বিশ্বব্যাংক নিজে বন্ধ হয় না কেন?

তৃতীয় বিশ্বের দেশগুলি যে পরিমান টাকা তাদের পুরোনো ঋনের সুদ হিসেবে পরিশোধ করে সেটি তাদের সবার স্বাস্থ্য ও শিক্ষা খাতে প্রতিবছরের সম্মিলিত খরচের চেয়ে বেশী। এটি তাদের বাৎসরিক প্রাপ্ত সাহায্যের দ্বিগুন। এখন এই ঋনের পরিমান ৩ ট্রিলিয়ন ডলারের বেশী এবং এটি ক্রমাগত বাড়ছে।

১৯৭০ সালে উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে বানিজ্য ঘাটতি ছিল ১ বিলিয়ন ডলারের যা এখন ১১ বিলিয়ন ডলার এবং এখন বাড়ছে।

অধিকাংশ উন্নয়নশীল দেশে ১% মানুষ ৯০% সম্পদের মালিক।

বহুজাতিক প্রতিষ্ঠানগুলি উন্নয়নশীল দেশগুলির উৎপাদনের নিয়ন্ত্রন নিয়ে নিচ্ছে। যেমন পৃথিবীর মোট কফির ৪০% নিয়ন্ত্রন করে ৪ টি কোম্পানী এবং ৩০ টি সুপার মার্কেট চেইন নিয়ন্ত্রন করে পৃথিবীর পন্য বিক্রয়ের এক তৃতীয়াংশ।

২০০৬ এর ২য় তিন মাসে এক্সন মোবিল লাভ করে ১০.৪ বিলিয়ন ডলার, এর কারন ছিল বিশ্বজুড়ে তেলের মূল্য বৃদ্ধি। ২০০৫ এর শেষ তিনমাসে এই কোম্পানীর লাভ ছিল ১০.৭ বিলিয়ন ডলার। অথচ এই ধরনের তেল কোম্পানীগুলি নানা ধরনের সরকারী সুবিধা পায়, যেমন কর অবকাশ, ভর্তুকী এবং দরিদ্র দেশের তেল গ্যাসের উপর আমেরিকান সরকারের সরাসরি হস্তক্ষেপ।

আমেরিকার মোট ফেডারেল ট্যাক্সের ১০% দেয় বড় কর্পোরেশন গুলি, যা ২০০১ এ ছিল ২১% এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল ৫০%। আমেরিকার বৃহদাকৃতির প্রতিষ্ঠানগুলির এক তৃতীয়াংশ ০ ট্যাক্স সুবিধা পেয়েছে এই শতাব্দীর প্রথম তিন বছরের মধ্যে অন্তত এক বছর।

পৃথিবীর সর্বোচ্চ বাজেটের অর্থনীতির প্রথম ১০০ টির তালিকায় ৫১ টি কর্পোরেশন আছে যার ৪৭ টি আমেরিকান।

দরিদ্র দেশগুলিতে বিজ্ঞাপন, ট্যাক্স ও ভ্যাট দেয়ার নামে এরা মিডিয়া ও সরকারকে নিয়ন্ত্রন করতে শুরু করে। এর সাথে তাল মেলায় তাদের দূতাবাস।

১৯৯৭ সালে ল্যান্ডমাইন নিষিদ্ধ করার চুক্তিটি জাতিসংঘে পাশ হয় ১৪২-০ ভোটে। ইউএসএ তাতে ভোটদানে বিরত থাকে। ইউ এস এ ১৯৮৯ সালে শিশু অধিকার বিষয়ক কনভেনশনকে স্বীকৃতি দিতে অসম্মতি জানায়, বায়োলজিকাল অস্ত্র নিষিদ্ধকরন, কিয়োটো প্রটোকল ও আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট স্থাপনেও অসম্মতি জানায়।

পৃথিবীর মোট সামরিক ব্যয় ২০০৬ সালে ছিল ১.১ ট্রিলিয়ন ডলার যার অর্ধেকের বেশী ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের। এই ব্যয় তাদের মোট নাগরিকের মাথাপিছু ১৬০০ ডলারের বেশী।

বিশ্ব প্রেস ফ্রিডমের তালিকায় ইউ এস এর অবস্থান ৫৩ ছিল ২০০৬ সালে, যেটির সমালোচনা করেছে রিপোর্টার্স সন্স ফ্রন্টিয়ারস। সেখানে বিনা কারনে সাংবাদিকদের হয়রানী ও জেলে পাঠানোর মত ঘটনাও ঘটেছে।

ইউ এস এর মোট জাতীয় দায় বা ঋন ছিল মাথাপিছু ২৮৫০০ ডলার, ২০০৬ সালের অগাস্টে এর মোট পরিমান ছিল ৮.৫ ট্রিলিয়ন যার বেশীর ভাগ ছিল জাপান, চীন এবং ই ইউ এর দেশগুলির সাথে।

ইউ এস এর মোট প্রাপ্য বহি: ঋন ছিল ৯ ট্রিলিয়ন ডলারের বেশী যার বেশীর ভাগই উন্নয়নশীল দেশগুলির কাছে। এই দায়কে কাজে লাগিয়ে তারা দেশগুলিকে নানা রকম ভাবে তাদের শর্ত মানতে বাধ্য করে।

আপনাদের এই তথ্য দিলাম।

এবার বুঝে নিন তেলের দাম বাড়লে কার লাভ? লাভ এক্সন মোবিলের মতো কর্পোরেশন গুলির যারা দেশে দেশে তেল সম্পদ নিয়ন্ত্রন করে। সৌদি আরবের তেলের অর্ধেকের মালিক আরামকো। সৌদি আমেরিকান তেল প্রতিষ্ঠান। কুয়েতের জনগন এখনো দায় মেটাচ্ছে ইরাকের সাথে যুদ্ধ করার জন্য। সেখানে সামরিক ঘাটি আছে ইউ এস এর। ইরাকের তেল পুরোটাই তাদের হাতে। দুবাই, আবুধাবী, বাহরাইন, কাতার সহ পুরো মধ্যপ্রাচ্যের সর্বত্র তাদের অনুগত বশংবদদের শাসন।

নাইজেরিয়া সহ আফ্রিকার অধিকাংশ দেশের তেল সম্পদের এবং প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রন কর্পোরেশনগুলির হাতে।

আমাদের দেশেও এরা সেটি চায়। সারা পৃথিবীর তেল গ্যাস ও কয়লার দখল চায় তারা। কারন শিল্পায়নের জন্যই তাদের উন্নতি। শিল্প চালাতে চাই জ্বালানী। যদি শিল্পায়ন বাদ দেন তবে আমরা বেশী সম্পদশালী। কারন আমাদের হাত বেশী। আমাদের মানুষ বেশী।

অল্প মানুষ অধিক সম্পদ ভোগ করতে পারে কারন তারা টেকনোলজীর মালিক। টেকনোলজী চালূ রাখতে চাই এনার্জী।

পারবেন তেল গ্যাস কয়লা বাঁচাতে?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:১৭
প্রশ্নোত্তর বলেছেন:
নিজেরে বাচাতে পারবেন? তেল কয়লা পরে!
০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২১

লেখক বলেছেন: হুমকি দিলেন নাকি আমাকে সাবধান হতে বললেন? বুঝলাম না।

২. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২১
কালোবিড়াল বলেছেন: হা হা হা, টাইম পাইলেন না ভাই পুস্টানোর। ব্লগের অবস্থা পর্যবেক্ষন করেন আজকের দিন, তার পর চিন্তা করেন এই ব্যাপারে।
৩. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৩
মিরাজ বলেছেন: ভালো লিখেছেন তুষার । আমাদের জ্বালানী নিরাপত্তার বর্তমান যে অবস্থা তাতে ২০১১ সালে গ্যাসের নিশ্চিত মজুদ শেষ হবার পরে কি হবে তা ভাবা যায়না।

আমাদের পড়ে থাকা কয়লা ভ্রবহার করার এখুনি সময়, কিন্তু তা দেশের স্বার্থে । কারো বানিজ্য বাড়াবার জন্য নয় ।
৪. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৩
নেই মানুষ বলেছেন: তুষার ভাই, ভুল বুইঝেন না। পুলারা একতু মাথা গরম হয়া আচে তাই বুঝায়া কইতে পারে নাই। সাবদান করল। আপনি আরিলের শেষ পোস্ট পড়লে বুঝতে পারবেন
৬. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৫
প্রশ্নোত্তর বলেছেন:
তুষার মিরাজের মিলবে ভালো - ভবিষ্যতবানী, আক্রমন নয়।
৭. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৮
প্রশ্নোত্তর বলেছেন:
কমেন্ট ছারেন, ব্যাথা পাইতাসে
৮. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৩
শাওন বলেছেন: ভাবায় লেখাটি । ভালো লাগল ।
৯. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৪১
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: তুষার ভাই,
কেমন আছেন? শুভেচ্ছা নিবেন।
১০. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৪১
একস্লিপ বলেছেন: ভালো লিখেছেন তুষার ভাই। এই মুহূর্তে রাজাকারমুক্ত ব্লগের পক্ষে আপনার অবস্থান আমাদের অনুপ্রাণিত করবে।
১১. ০৯ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৪০
আওরঙ্গজেব বলেছেন: তথ্যভিত্তিক সুন্দর বিশ্লেষণের জন্য ধন্যবাদ। +
১২. ০৯ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৬
উম্মু আবদুল্লাহ বলেছেন: "পারবেন তেল গ্যাস কয়লা বাঁচাতে? "
মনে হ্য় না। নিজেদের তেল নিজেদেরকেই কিনতে হয়।
১৩. ০৯ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৭
মাইক্রোস্টেপ বলেছেন: তথ্যসমৃদ্ধ এই লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ। (সময় পায়না)অনেকদিন পর আপনাকে বিটিভিতে দেখলাম। আগের থেকে অনেক স্বাস্থ্য অনেক ভাল হয়েছে আপনার। সুস্থ্য থাকুন, আর এরকম সচেতনতা মূলক সুন্দর লেখা আমাদের উপহার দিন।
১৪. ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:২১
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা ..... আমাদের শুধু হারিয়ে যাওয়ার গল্প।
১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: এমনি লিখেছি। হতভাগা দেশের জন্য কিছু করতে পারি না এমনই হতভাগা আমরা। শুধু জানাতে পারি, তাই জানাই।

১৫. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৫
প্রশ্নোত্তর বলেছেন:
সবাই এগিয়ে আসুন, বাঁচান সা.ইন.
Click This Link
১৬. ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৩১
অ্যামাটার বলেছেন: কিন্তু আমাদের তেল-গ্যাস তথা প্রাকৃতিক সম্পদের উপর জনগনের মালিকানা নিশ্চিৎ হবে কিভাবে?
এই সম্পদের জন্য আমাদের অবস্থা যা নাইজেরিয়া কিংবা সিয়েরা লিয়ন-এর মত হবে না, কে জানে !
১৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪০
মেহরাব শাহরিয়ার বলেছেন: ভালো লেগেছিল লেখাটি , আপনি অনলাইনে আসলে জানাতে চেয়েছিলাম , তাই অপেক্ষা করে থাকলাম ।

অনেকদিন নতুন কোন লেখা পাইনি , সময় করে লিখবেন আশা করি ।

শুভকামনা
১৮. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৮
মাহবুব সুমন বলেছেন: এবারের রেমিয়ানস রি-ইউনিয়নে আপনি কি উপাস্থাপনায় থাকবেন ?
১৯. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৮
মুহিব বলেছেন: তেল গ্যাস বুঝিনা। যেকোন বিষয়ে দেশস্বার্থ রক্ষা করে আধুনিক ডিসিশান নিতে হবে। অযথা ইমোশন না দেখিয়ে কাজ করতে হবে।
২০. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৮
আব্দুন নূর তুষার বলেছেন: হা হা হা... দেশের স্বার্থ সেই রাখতে পারে যে জানে এবং বোঝে। অজ্ঞানতা থেকে নেয়ে সিদ্ধান্ত সবসময় ইমোশনাল হয়।...

২১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৪
বিদ্রোহী রণক্লান্ত বলেছেন: ভালো লিখেছেন তুষার ।
২২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৩
ভাস্কর চৌধুরী বলেছেন:
কেমন আছেন তুষার ভাই । ভালো লিখছেন .................+ +
২৩. ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৫:১০
মুহিব বলেছেন: ডঃ জাফর ইকবালের এক লেখা পড়েছিলাম। তখন থেকেই আতঙ্কে আছি। হয়ত এদিনকে দেখতে হবে। কিভাবে রক্ষা করা যায়। আসুন কথা বলি। আমাদের কথা জানাই। যদি কেউ শুনে..........
২৪. ২০ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫০
সাগর নীল বলেছেন: খুবই ভাল লেখা। আমাদের নীতি নির্ধারকদের এসব বিষয় চিন্তা করে পলিসি নির্ধারন করা উচিত। ধন্যবাদ একটি সুন্দর লেখার জন্য।
২৫. ২০ শে মার্চ, ২০০৮ রাত ২:০১
মশিউর রহমান মেহেদী বলেছেন: অনেক সুন্দর একটা পোষ্ট পড়লাম ! +
২৬. ১৩ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৩:০৭
রবিউলকরিম বলেছেন: আমাদের পারতেই হবে।

 

মোট সময় লেগেছে ১.০২৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই