সব পুরুষ পিতা হতে পারে না।
জন্মদাতা আর পিতা এক কথা নয়,
সবাই জন্ম দেয় শুধু কেউ কেউ পিতা হয় নাকি হয় না?
কি অদ্ভুত মমতায় মা বড় করে তোলেন আমাদের
আমি মাঝে মাঝে ভাবি
পুরুষ কি আদৌ কখনো পিতা হতে পারে?
প্রসব বেদনা যাকে স্পর্শ করে না
যাকে বহন করতে হয়না সন্তানের ভার
সে কি বোঝে সন্তানের কান্নার ভাষা?
স্রষ্টা কি ইচ্ছা করেই এমন অসম্পুর্ন করে
গড়েছেন পুরুষকে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



