আমার প্রিয় পোস্ট

ইন্টারনেটের গতি বাড়ান গুগল DNS এর সাহায্যে

২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫২

শেয়ারঃ
0 6 0

প্রথমেই বলে নেই DNS রিসলভিং কি । আমরা কোন ওয়েবসাইট দেখতে যখন কোন Address লিখি, তখনতা লিখি সাইটির ডোমেন নেম আকারে (যেমন: http://www.google.com) । DNS server এই নামকে আইপি Address-এ রুপান্তর করে (যেমন: 74.125.45.100) । প্রত্যেকবারই এটা করতে হয় এবং বেশীরভাগ ওয়েবসাইটের সঠিক আইপি পেতে কয়েকবার রিসলভিং করতে হয় । তাছাড়া যখন অনেকজন একই সাথে অনেকগুলো পেজ ভিজিট করে তখন স্বাভাবিকভাবেই server এ চাপ পরেও রিসলভিং এ কিছুটা সময়বেশী লাগে তাই পেজ লোড হতেও বেশী সময় লাগে । এই সমস্যা থেকে কিছুটা স্বস্তি দিতে আইএসপি ছাড়া ও DNS resolver ব্যবহার করা হয় (যেমন: Open DNS) । বেশ কয়েকদিন হল গুগল নিজস্ব DNS সার্ভিস চালু করেছে । গুগল সার্ভিসটি চালু করেছে যাতে আরো দ্রুত ওয়েবসাইট ভিজিট করা যায় ।অনেকেই হয়ত এর দ্বারা লাভও হচ্ছেন । আমার নিজেরটা অব্যশ বুঝে উঠতে পারছি না !

আপনি নিজে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন । গুগল নিজস্ব DNS Server Address হচ্ছে 8.8.8.8 ( এটা বাংলা চার নয় ,ইংরেজী আট)
এবং 8.8.4.4 । আপনার আইএসপি এর দেয়া DNS Server Address কে এগুলো দ্বারা রিপ্লেস করে নিন । XP, Vista , 7 এ ভিন্ন জায়গায় অবস্থিত তাই দেখালাম না । তাছাড়া অনেক ছোট ছোট টুল পাওয়া যায় যার দ্বারা এক ক্লিকেই এটি আইএসপি এর এবং গুগলের DNS Server Address এ সুইচ করতে পারবেন । নিচে একটি এমন একটি টুল দিলাম ।


Google DNS Helper: এটি একটি পোর্টেবল টুল । এটি চালু করে Switch to Google DNS এ ক্লিক করলেই আপনার সেটিংস পরিবর্তন হয়ে যাবে । তারপর Restore DNS এ ক্লিক করলে আগের সেটিংসে ফিরত যাবে । ডাউনলোড । Click This Link

সতর্কতা : DNS Server Address পাল্টানোর পূর্বে আগের Addressটি কোন স্থানে সংরক্ষন করুন । এতে আর চিন্তার কোন কারন থাকবেনা ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গুগলDNS ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১১
অক্টোপাস বলেছেন: অসংখ্য ধন্যবাদ। কাজের পোস্ট!
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: হুম....

৩. ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০১
হোসাইন১৯৫০ বলেছেন: কাজ হয় না ।
আমি এমনিতেই একেসেস লি:-এর ফ্রি হোস্টিং ব্যবহার করি । স্পিড অনেক বেশি ।
আপনার থিওরী প্রয়োগ করতে গিয়ে কমে গেল ।
হা হা হা
৬. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৪
জামান2021 বলেছেন: প্রিয়তে..........গেল...............
৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২২
সুপ্রকাশ বলেছেন: খুবই কাজের পোস্ট
১২. ১৫ ই জুন, ২০১০ সকাল ১১:০৮
শরীফ উদ্দীন বলেছেন: ধন্যবাদ ভাইজান................. কামেন জিনিষ মনে হইতাছে......
১৫. ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৩
অর্ণব আর্ক বলেছেন: ভাইজান কোন কাজ হয়নাই ..। কেউ কি বলবেন একসেস লি এর ফ্রি হোস্টিং কিভাবে ব্যব্হার করা যায়।
১৬. ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৭
রাসেল মাহদুদ বলেছেন: কাজ হয় কি না কেউ বলবেন কি? আমি ট্রাই করছি অবশ্য।

 

মোট সময় লেগেছে ১.০৬৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আজাইরা পেঁচাল http://bn.nezami.in
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই