ইউআরএল শর্টেনার বানানো অনেক সোজা এর জন্য আপনার পিএইচপি ও MySQL সহ একটি ওয়েব হোস্টিং সার্ভার থাকা লাগবে । তাছাড়া যারা গুগল এ্যাপস ব্যবহার করেন তারা এগুলো ছাড়াই পেতে পারেন । এই পর্বে শর্টনার বানানোর ৫টি জটিল ওপেন সোর্স স্ক্রিপ্টের সাথে পরিচিত হব এবং আগামী পর্বে যেকোন একটির ইন্সটলেশন দেখাব ।
১.Kissa.be: এটি একটি পিএইচপি বেসড ইউআরএল শর্টেনার স্ক্রিপ্ট । এটি টেক্সট , মেইল , ইউ , ও ইমেজ এই চার ধরনের ইনপুট সাপোর্ট করে । এটি ইন্সটল করা সহজ এবং ব্যবহার করাও সহজ ।
Demo. Download.

২.TightURL: এটি ও পিএইচপি বেসড ইউআরএল শর্টেনার স্ক্রিপ্ট । এর বিশেষ ফিচার হল স্পেমমুক্তকরন সুবিধা । কোন ইউআরএল গ্রহনের আগে এটি ডেটাবেস পরীক্ষা করে নেয় ।
Demo. Download.

৩. PHPurl: এটি একটি সিম্পাল স্ক্রিপ্ট । এটি ইনস্টল করতে চাইলে এর সাথের দেয়া Read me ফাইল থেকে আরো বিস্তারিত জানতে পারবেন ।
Demo. Download.

৪. Yourls: এটি অন্যতম শ্রেষ্ট পিএইচপি বেসড ইউআরএল শর্টেনার স্ক্রিপ্ট । এটি প্রাইভেট , পাবলিক এমনকি ওয়ার্ডপ্রেস প্লাগইন হিসেবেও ব্যবহার করা যায় । এর অ্যাডমিন প্যানেল ও ভীষন শক্তিশালী ।
Demo. Download. WP plugin.

৫. Shorty: এটিও একটি শক্তিশালী পিএইচপি বেসড ইউআরএল শর্টেনার স্ক্রিপ্ট । এর এ্যাডমিন প্যানেল ও অনেক ভাল ।
Demo. Download.

আরো জানতে চাইলে Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


