আমার প্রিয় পোস্ট

ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করুন প্রাইভেট ব্লগিং এরিয়া

১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪২

শেয়ারঃ
0 0 0

ওয়ার্ডপ্রেস ব্লগিং প্লাটফর্ম এখন জনপ্রিয়তার শীর্ষে । কি নেই যা করা যায় না ওয়ার্ডপ্রেস দ্বারা ? ফোরাম , সিএমএস সব সম্ভব । তেমনি সম্ভব পার্টিকুলার গ্রুপের জন্য প্রাইভেট ব্লগংসাইট বানানো । অর্থাৎ এমন একটি সাইট বানানো যার কমেন্ট করাতো দূরে থাক পোষ্ট দেখতেও পারবে না সাধারন ভিজিটররা । প্রশ্ন হল এমন সাইট কেন দরকার ? অনেক কারনেই হতে পারে । যেমন আপনার ভার্সিটি বা ফ্রেন্ড গ্রুপের জন্য ব্লগসাইট বানাতে বা আপনার একান্ত ব্যাক্তিগত ডাইরীর মত ব্লগ বানাতে বা চাচ্ছেন পোষ্ট পড়ার জন্য ভিজিটররা টাকা দিবে । আরো অনেক কারন হতে পারে ।

কিভাবে করবেন ?
প্রথমেই আপনার দরকার "Members Only" প্লাগইনটি । এটি খুবই দরকারী প্লাগইন । এটি আপনাকে প্রাইভেট ব্লগিং এরিয়া বানানোর সব সুবিধা দিবে । এটি রেজিস্ট্রশন ছাড়া কোন ভিজিটরকেই সাইটের কনটেন্ট দেখতে দিবে না । কোন ভিজিটর আসলে আপনার ইচ্ছামত যেকোন পাতায় বা লগইন পেজে রিডাইরেক্ট করতে পারবেন । প্লাগইনটি ইনস্টল দিলে Admin প্যানেলের Settings মেনুতে "Members Only" নামে অপশন দেখতে পাবেন । তাতে সব সেটিংস সহজেই পরিবর্তন করতে পারবেন ।

এবার রেজিস্ট্রেশন বন্ধ করতে চাইলে Admin প্যানেলের "Settings" মেনুতে "General" তে যেয়ে Membership এর ডানপাশের "Any One can register" এর বাম পাশের টিক চিহ্ন যদি দয়া থাকে তাহলেতা তুলে দিন , টিক না দেয়া থাকলে আর কিছু করতে হবে না ।




ডাউনলোড করুন Member Only

টিউনটির সূত্র WPart

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ওয়ার্ডপ্রেসপ্লাগইনব্লগিং ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২০
সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ চমৎকার post টির জন্য । Plus দিলাম এবং প্রিয়তে রাখলাম ।
১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১২

লেখক বলেছেন: আমি ধন্য , আমি ধন্য ।

 

মোট সময় লেগেছে ০.৯২১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আজাইরা পেঁচাল http://bn.nezami.in
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই