আমার প্রিয় পোস্ট

অল্প সময়ে ফেসবুক, ফ্লিকার, ইমেজসহ্যাক সহ ওয়ার্ডপ্রেস, ব্লগার, সামহোয়্যারইন ব্লগ, টেকটিউনস ইত্যাদিতে একসাথে অনেকগুলো ছবি আপলোড করুন কোন ঝামেলা ছাড়াই

২৬ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

শেয়ারঃ
0 0 0

টাইটেলটা কেউ চিনতে পেরেছেন ? কেউ না পারলেও একজনের চিনতে কোন অসুবিধাই হবে না । সেটা হলেন রনি ভাই । কারন এটা যে তারই জটিল পোষ্টের টাইটেলের হুবহু কপি পেষ্ট ! আবারও একজনের পোষ্ট কপি করা হল ! কিন্তু এবার একটা Twist আছে । Twistটা হল রনি ভাই যে Rightload এর কথা বলেছিলেন আমি সেটাকে একটু মডিফাই করলাম । আজ সারাদিন এটার পিছেই গেছে ।

কি কি মডিফাই করলাম:

Rightload সফটওয়্যারটা ছিল ইনস্টলার বেসড । অর্থাৎ ইন্সটল না করে ব্যবহার করা যাবে না । কিন্তু এবারেরটা পোর্টেবল । ইনস্টলেশনের ঝামেলা নাই । ভার্সিটির ল্যাব , সাইবার ক্যাফে অথবা নিজের বাড়ি , যেখানে ইচ্ছা চালাতে পারবেন । কোন সমস্যা নাই । একটা ফিচার যেটা একেবারেই ইউনিক পৃথিবীর কোন সফটওয়্যারে নাই!! (থাকার কথাও না , এটা আহামরি কিছু না) । সেই ফিচারটা হল সামহো্যারের ট্যাগ পাবার সুবিধা । যারা সামুতে ব্লগ করেন তারা ভালই জানেন যে সামুতে নরমাল html ট্যাগ চলে না । ইমেজের জন্য লিখতে লাগে । এবার আপলোড দিয়ে একক্লিকেই এগুলো পেয়ে যাবেন । টাইপ করে লিখতে লাগবেনা । যারা ফটোব্লগ করেন তাদের জন্য আরাম ই আরাম ! আর কিছু করি নাই । ও আরো একটা আছে । আগে এটা চালু করলেই ফেসবুকের আপলোডের অপশন আসত , এটা চেন্জ করে আগে Imageshack দিলাম । কারন ব্লগারদের বারবার এতো চেন্জ করতে অনেক অসুবিধা হয় ।

যেভাবে চালাবেন:

১. ডাউনলোড করে যে ফোল্ডারে রাখতে চান সেখানে যেয়ে এটা রান করুন ।




২. সেখানে একটা ফোল্ডার (এতে মেইন সব ফাইল আছে) ও একটা শর্টকাট তৈরী হবে । একই সাথে যারা বাসায় চালাবেন তাদের সুবিধর জন্য ডেস্কটপেও একটা শর্টকাট তৈরী হবে ।



৩. ছবি আপলোড করতে , সব ছবি সিলেক্ট করে যেকোন শর্টকাটের উপর ড্রাগএন ড্রপ করুন ।




৪. ডিফল্টভাবে Imageshack সিলেক্ট করা আছে , ইচ্ছা হলে চেন্জ করে নিন । ও Upload চাপুন ।




৫. একটা উইন্ডো আসবে এটাতে Yes চাপলে একই সাথে ইমেজগুলোর Thumbnail ও তৈরী ও আপলোড হবে ।




৬. এবার ইমেজের ডাইরেক্ট লিংকগুলো পাবেন ।

৭. সামুর ডাইরেক্ট ট্যাগ পেতে "Select tag:" হতে Somewhereinblog URL সিলেক্ট করুন ।





এটা Vista, XP ও Seven এ টেস্টেড । না চললে আপনার দোষ :)

ডাউনলোড

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডাউনলোডপোর্টেবলসফটওয়্যার ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:১৫
রনি রাজশাহী বলেছেন: Bapre! Net er speed valo hole try korbo. Ami to vabsilam keu amar post copy korche tai tumi seita dhoraia dia postaicho ;-) . Amar post e comment kore ei post er link ta die dio. Salar speed nia je jhamelai achi . :-(
৩. ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪১
যাযাবর রাজিব বলেছেন: একখান ফটুক দিয়া টেষ্ট করলাম,কামে দিছে


লন কিছু +++
৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪০
রনি রাজশাহী বলেছেন: ভাই, চরম একটা কাজ করেছ। আমার ওয়ার্ডপ্রেস ব্লগে প্রকাশ করলাম পোস্টটা। আপত্তি থাকলে জানিয়ো। মুছে দেব।
৬. ৩০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩০
ত্রিশোনকু বলেছেন: "৭. সামুর ডাইরেক্ট ট্যাগ পেতে "Select tag:" হতে Somewhereinblog URL সিলেক্ট করুন ।"

-তারপর কি করবো?

টেকি হেল্প প্রয়োজন-সামুতে ফটো আপলোড করতে।

রনি রাজশাহীর কাছ থেকে হদিস পেয়ে আপনার এ পোষ্টে এসেছি।অনেক কষ্টে এদ্দিনে (১৩ দিনে)সফট ওয়্যারটা আজ ডাউনলোড করতে পেরেছি।

কিন্তু প্রথমে ৫ টি ফটো আপলোড করে Somewhereinblog URL select করেছি। তারপর কি করবো?

পরে আবার ৩৮টি ছবি আপলোড করার জন্যে সিলেক্ট করার পর আর নিচ্ছিল না। তখন start uploadএ চাপ দিয়ে দেখি কমান্ড নিচ্ছেনা।

অনুগ্রহ করে সাহায্য করুন। কম্পিউটারে আমি আবার অঘা।
৭. ১১ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৯
নিশম বলেছেন:


মাশাল্লাহ ! পারছি !

 

মোট সময় লেগেছে ০.৯৫৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আজাইরা পেঁচাল http://bn.nezami.in
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই