somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্ভে , গেষ্টবুক , কুইজ , রেজিষ্ট্রেশন ফরম যা ইচ্ছা বানান , Google আছে না !

০৭ ই মার্চ, ২০১০ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের প্রায় সবারই কোন না কোন কাজের জন্য অনলাইনে সার্ভে , গেষ্টবুক , কুইজ পেজ , রেজিষ্ট্রেশন ফরম ফিড ব্যাক ফরম ইত্যাদির দরকার হয় । যখনই দরকার হয় হন্য হয়ে কোথায় এগুলো ফ্রিতে ব্যবহার করতে দেয় তা খুজতে লাগে । তাও আবার নানান শর্তে দেয়া থাকে । অবধারিতভাবে থাকে বিজ্ঞাপন । আমি নিজের উদাহরনই দেই , প্রায় এক বছর আগে একটি কোর্সের জন্য জরিপ করার দরকার হয় । বিষয় ছিল ডিজিটাল বাংলাদেশ । তাই ভাবলাম জরিপটাও ডিজিটালভাবেই করি । অনেক খোজাখুজি, অনেক ট্রায়াল ইউজ করার পর পেলাম সার্ভে মান্ংকি । তাতেও ঝামেলা ফ্রি ইউজর একাউন্টে সর্বোচ্চ ১০০ জন ভোট দিতে পারবে ! তখন পিএইচপি জানতাম না, না হলে গল্পটা নিশ্চিত অন্যরকম হত । তবে আপনার আর পিএইচপি শেখার দরকার নাই । আপনার দোস্ত Google আছে না । Google SpreadSheets সার্ভিস ব্যবহার করে , স্বাধীনভাবে অনলাইন সার্ভে , গেষ্টবুক , কুইজ পেজ , রেজিষ্ট্রেশন ফরম যা ইচ্ছা বানাতে পারবেন । সাথে নো শর্ত , নো ঝামেলা ফ্রি ! আসুন দেখে নেই কিভাবে কাজ করতে হবে Google SpreadSheets-এ ।

ধাপ ১. প্রথমে Google Spreadsheet এ যেয়ে লগইন করুন ।


ধাপ ২. তারপর নিচের মত একটি পাতা দেখতে পাবেন তার "Create New" ও তারপর "form" –এ ক্লিক করুন ।


ধাপ ৩. এবার নিচের মত একটি পাতা আসবে। এটিকে নিজ প্রয়োজনানুসারে কাষ্টমাইজ করে নিন । “Untitled form" এর স্থলে ফরমের নাম লিখুন ।


ধাপ ৪. "Question Type" মেনু থেকে কি ধরনের প্রশ্ন ও উত্তরের বক্স চাচ্ছেন তা ঠিক করে নিন । প্রতিটি প্রশ্নের জন্য আলাদা আলাদা ধরন ব্যবহার করতে পারবেন ।


ধাপ ৫. "Add Item" থেকে আরো প্রশ্নযোগ করতে পারেন ।

ধাপ ৬. "Theme" ট্যাবের ভিতর বেশ কিছু থিম পাবেন । পছন্দেরটি বেছে নিন ।

ধাপ ৭. পৃষ্টার নিচের দিকে "You can view the published form here:" এরপর যে লিংকটি দেয়া থাকবে তাই আপনার ফরমের লিংক তা কপি করে নিন । লিংকটি দেখতে বেশ বড় তাই dot.tk থেকে ছোট ডোমেন নিতে পারেন, তাছাড়া নিজের সাইট থাকলে তো আর কথাই নেই ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×