৪০ লাখ টাকা যোগাড় করা গেলে শ্রাবণীকে সুস্থ করে তোলা যাবে । যা তার পরিবারের পক্ষে সম্ভব নয় । আমরা সবাই প্রত্যেকে ১ টাকা করে দিলে মাত্র ৪০ লক্ষ জন লাগে। ৪০ লক্ষ মানে আমাদের জনসংখ্যার ২.৫ শতাংশ। দেশের বাইরে আমাদের প্রায় ৭০ লক্ষ প্রবাসী বাঙ্গালি আছেন!
১০ টাকা করে দিলে সেটি নেমে আসে ৪ লক্ষে! আর ১০০ টাকা করে দিলে সেটি হয় ৪০ হাজার!
কিন্তু এই ৪০,০০০ লোককে জানানো এবং রাজি করানোও সহজ নয় । আমাদের অনেকের পক্ষেই নানা ঝামেলায় পরে আর এরকম কাজে পাশে দাড়ানো হয় না । কিন্তু সবাই যদি নিজের ১০০ ফেসবুক বন্ধুকে এ ব্যাপারে সচেতন করতে পারি তাদের মধ্যে দশজনও যদি এগিয়ে আসে তাহলেই বেচে যেতে পারে একটি অমূল্য জীবন, একটি সদ্য শুরু হওয়া জীবন উপন্যাস ।
ইতিমধ্যে ১৩ লক্ষ ৮৬ হাজার ৩৬৯ টাকা জোগাড় হয়েছে ফেসবুক আর নেটিজেনদের সাহায্যেই । তবে আরো প্রায় ২৬ লক্ষ টাকা প্রয়োজন । তাই আসুন আমাদের কমপক্ষের একদিনে জন্য হলেও ফেসবুক স্ট্যাটাস ও প্রোফাইল পিকচারকে শ্রাবনীর জন্য কাজে লাগাই । কত কার্টুন, ইমোই ব্যবহার করলাম আমরা, একবার কারো বিপদে কাজে লাগলে অনেক ক্ষতি হয়ে যাবে কি ?
আমি আজ থেকে কমপক্ষে তিনদিনের জন্য সব স্ট্যাটাস ও প্রোফাইল পিকচারে শ্রাবনীর কথা তুলে ধরব । আপনিও কি এই প্রচেষ্টায় এগিয়ে আসবেন ?
এছাড়াও এই পোষ্টের লিংক কিংবা আইডিয়াটা বন্ধুদের সাথে শেয়ার করুন । প্রথমে নিচের ছবিটি সেভ করুন তারপর প্রোফাইল পিকচাররুপে ফেসবুকে আপলোড করুন । তারপর প্রোফাইল পিকচারেরে ক্যাপশনে "শ্রাবনীকে বাচাতে পাশে দাড়ান" লিখে তার জন্য তৈরী হওয়া ফেসবুক পেজটির লিংক দিয়ে দিন http://on.fb.me/sraboni । পারলে সেই ছবিতে বন্ধুদের ট্যাগ করুন ।
এছাড়াও শ্রাবনীর পেজটি বন্ধুদের সাজেস্ট করতে পারেন, পেজের লিংক সহ কিছু কথা বন্ধুদের মেইল করতে পারেন । কতক্ষণ আর লাগবে ? আধঘন্টা ? একটি জীবনের মূল্য কি এর চেয়ে বেশী নয় ?
[পোষ্টের মধ্যাংশ মুনি হাসান স্যারের পোষ্ট থেকে নেয়া । Click This Link । স্যার নিজেও শ্রাবনীর ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছেন ]
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



