ভালবাসতে শুরু করেছিলাম
আমার অনাগত ভবিষ্যতের দিকে চেয়ে
আমার আশৈশব লালিত স্বপ্নের
রাজকুমার। সে আমার ভালবাসা
আমার দূর্বলতা বলে ধরে নিল।
আমার রাজপুত্রকে ভালবাসতে গিয়ে
আমি আবিস্কার করলাম অন্য কোন গ্রহ।
যেখানে আমার জন্য হতাশা আর প্রবঞ্চনা
রাতের আকাশে চাঁদ দেখতে মান।
হঠাৎ করে বদলে গেল
রাজপুত্রের রাজকীয় গন্ডি।
আমি ভীষন জেদি মেয়ে
ভীষন জ্বরে ভুল বকছি আমি
আমাকে দেখতে আসেনি বলে
কথা পাড়তেই পালিয়ে গেল সে
ক্ষমা চাইতেও আসেনি
ভালবাসতেও না।
তখন আমার বয়স কতই বা
বড় জোর বারো কি তের।
আমার ব্ন্ধুরা আমায় বলল-
ওর বাবা মস্তবড় অফিসার
আমার মত হা ঘরে মেয়ের সাথে
তার ছেলেকে চলতে দেখেছে বলে
তার মান সম্মান ধুলায় মিশে গেছে
আমি নাকি রুপের হাটে
পসরা সাজিয়ে বসেছি।
চোখে এল জল, পেলাম না জবাব।
রাজপুত্র ! আমি ডানে এলে সে যাবে বামে।
কথা বলতেই নাক সিটাকায় সে।
অতঃপর চোখের জলে বিচ্ছেদ ........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



