শেষ বিকেলের প্রেম

২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩১

শেয়ার করুন:                   Facebook

পড়ন্ত বিকেলের রোদ
তুলেছে আলোর জোয়ার,
নীলাকাশ ছুয়ে বেদনার রঙ
খুলেছে হৃদয় দৃয়ার।

একঝাক বুনো হাস
ফিরে গেছে নীড়ে,
সাথী তার সাথে
হারায় প্রিয়দের ভীড়ে।

আমার হৃদয় আজি
করে ওঠে হাহাকার।
কল্পনায় জমা হয় নীল
বেদনার সংসার।

দুরে দেখ মাথা তুলে
দাড়িয়ে প্রহরী।
সময় বয়ে চলে নিরবে
ডাকে হাত ঘড়ি।

নদীর স্বচ্ছ জলে দেখি
আমার বেদনার্ত মুখ,
তুমি নেই বলে আমি একা
হয়তো এতেই আমার সুখ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিরহের কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ১৬ টি মন্তব্য
  • ১১৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫
comment by: জিয়াউল বলেছেন: ভাল লাগল কবিতা।:)
২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ ।

২. ২১ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩
comment by: মেঘবালক অর্ভনীড় বলেছেন: শেষ মুহূর্তে পাওয়া ভালবাসা
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: পেয়েছেন বুঝি?

৩. ২১ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৭
comment by: জেমসবন্ড বলেছেন: ভালবাসার দুঃস্বপ্ন সহচরী,

আপনার কবিতা লেখার হাত খুব ভাল । মনে হয় একেবারে মনের কথা গুলো সুন্দরভাবে মুক্তোর দানার মতো ছড়িয়ে পড়ছে ।.....

আপনার কাছ থেকে নিয়মিত কবিতা আশা করি ।.............+

নদীর স্বচ্ছ জলে দেখি
আমার বেদনার্ত মুখ,
তুমি নেই বলে আমি একা
হয়তো এতেই আমার সুখ।
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২৮

লেখক বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাললাগলো। আমি লিখবো।

৪. ২১ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩
comment by: জটিল বলেছেন: ডিস্প্লে ফটুক এর মেয়েটা সুন্দর , তা ভাই মেয়েটা কে ?
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২৯

লেখক বলেছেন: আমার স্বামী নয় নিশ্চয়?

৫. ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: নিহন বলেছেন: ভালবাসা আমাকে কাদিয়েছে ??
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩০

লেখক বলেছেন: ভালবাসা কাদায় তাই কাদতে হয়, ভয় পাবার কিছু নেই।

৬. ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
comment by: মাহমুদুল হক ফয়েজ বলেছেন:


ভাল কবিতা
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: কালপুরুষ বলেছেন: কবিতা নিঃসন্দেহে ভাল হয়েছে। কিছু বানান শুদ্ধতার দাবী রাখে।
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩২

লেখক বলেছেন: ভাই কালপুরুষ আমার মনে হচ্ছে আপনি আমার সবগুলো পোস্ট পড়ছেন, সে জন্য কৃতজ্ঞ। আসলে লিখতে গিয়ে সমস্যা হয় মাঝে মাঝে তাই । তবে চেষ্টা করবো .... আপনার কথা রাখতে।

৮. ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
comment by: আকাশনীল বলেছেন: কোবতে ভাল্লাগসে +++:)
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: আমারো ভাললাগলো

 

 


ভালবাসার দুঃস্বপ্ন সহচরী
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৫৬৭