অনেক ব্লগ বন্ধুরা আমার মুখোশ খুলিয়া দেওয়ার আনন্দে অনেকেই মিষ্টিমুখ করিতেছেন। তাহাদের মুখে মিষ্টি তুলিয়া দিতে কে কখন কাটাচামচ ব্যবহার করিয়াছেন হা বলিতে পারিব না। বা কাহার মুখের মাঝে কাটা চামচ লাগিয়া কাটিয়া গিয়াছে তাহার খবর অদ্যবধি জানিতে পারি নাই। আমার প্রিয়ব্লগার কালপুরুষকে লইয়া অনেকে অনেক কটু কথা বলিয়াছেন। তাহাদের জন্য আমার আজকের ব্লগ লেখা।
আমার প্রিয় বন্ধু জয়ন্ত । একটা বে-সরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। মাস দুয়েক আগে আমাকে ফোনে জানালো। অনু তোর ছবি পেলাম ইন্টারনেটে। আমি নির্বাক হয়ে শুধু ওর কথা শুনেছিলাম। কোন কথা বলার ছিলনা। আমি শুধু প্রশ্ন করেছিলাম, সেটা ভাল না মন্দ? ও বলেছিল, একে বারে মন্দ না। আমি ওকে বেশ কয়েকবার ফোন করে অনুরোধ করার পর আমাকে ছবিটার সাথে সাথে ওর ভালবাসা আমাকে পাঠিয়ে ছিল। তাতে লিখেছিল, অনু ছবিটার হাসির মাঝে আমি তোর মুখ খুঁজে পেয়েছি। তাই আমার পক্ষ থেকে তোকে সারপ্রাইজ হিসাবে দিলাম। যদি আমার ধারনা সত্যি হয় তাহলে আমাকে জানাবি। হ্যাঁ ওর ধারণা সত্যি । কারণ ওর হাতে তোলা একটা ছবির সাথে আমি নিজেকে মেলাতে পেরেছিলাম। তাই ছবিটাকে আমার বন্ধুর আবিস্কারের জন্য নিজের করে রেখে দিয়েছিলাম। সেটা আমার বেড রুমে এখনো টাঙানো আছে।
আমার ব্লগ বন্ধুদের প্রতি আমার বন্ধু জয়ন্তর জন্য শুভ কামনা প্রার্থনা করি। যারা আমাকে আবিস্কারের আনন্দে মিষ্টিমুখ করেছিলেন তারা এখন আমার চোখের দিকে তাকিয়ে জল পান করুন। না হলে গলায় বেধে যাবে।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



