হজরত মোহাম্মদ (সাঃ) লইয়া ছবি আর কবিতা
০২ রা আগস্ট, ২০০৭ রাত ১২:০০
ব্লগে কয়েকদিন আগে ছবি আর কবিতা নিয়া বেশ পানি ঘোলা হইল। সকলে খেইপা একটা নিরাপরাধ লোকরে খেদাইয়াও দিলো। কারু জায় নামাজে বইসা কান্দা আইলো আবার কেউ একটা ক্ষনিকের ভুলরে পক্ষ ব্যাপি পলিট্রিকস (পেটেন্ট রাইট ত্রিভূজ) করল। আমার এতো পলিট্রিকস দেইকা জিনিষটা সমন্ধে আগ্রহ বাড়ল। কয়েক দিন ব্যাপক পড়া শুনা করলাম। ভাবলাম কোরআনে এই বিষয়ে কি বলা আচে, হাদিসে কি বলা আচে, আর কি ধরনের ফিকসনাল সাহিত্য কর্ম হজরত মোহাম্মদ (সাঃ) র লইয়া আচে।
ফিকসনাল সাহিত্য কর্ম কইলে প্রথমে আসে, সালমান রুশদির ছোট গল্ল স্যার্টানিক ভারসেস, আবার পড়লাম, পড়লাম না, কোন জায়গায় রাসুলরে অপমান করা হইসে, স্যার্টানিক ভারসেস নাম লইয়া গ্যান্জাম করসে, কেনোনা কোরআনের প্রারম্ভিক কিসু আয়াতে মেদিনার প্যাগান গডগো কাসে প্রার্থনা করার পারমিসন ছিল। এই আয়াত গুলান একন কোরআনে নাই, আর বেশীর ভাগ মুসলিম জানেওনা যে আয়াত গুলান ছিল। আরেকটা গ্যান্জাম হইল, রাসুলের স্ত্রীগো নামে পতিতা আচে, আরে বাংলাদেশে তো রিয়াল লাইফে পতিতা থাকতে পারে, তাই বইলা কি রাসুলের স্ত্রীগো আমরা সম্মান করিনা। আরেকটা গ্যান্জাম লাগল জিব্রাইল আর শয়তান রুপক অর্থে ব্যবহার করা হইসে, তাতে সমস্যা কি বুজলাম না? পুরা ব্যাপারটা একটা নীচু দরের ইসলাম লইয়া ফিকসনাল ফিলোসফি আলোচনা। যেহেতু কু-আলোচনা তাতে ইসলামের কি ক্ষতি হইসে বুজলাম না, আর রুশদি কইলে একটা ১৪০০ বছরের ধর্ম ব্যবস্হা নষ্ট হইবও কেন? হজরতের স্ত্রী আয়েশারের গল্পে একিউজ করে, যে আল্লাহ আপনার দরকার মত সুরা নাজিল করে কেন? এইটা তো আমগো ব্লগের নাস্তিকরা কইসে, কোরআনের সুরা ৩৩ আয়াত ৫০-৫১ লইয়া,
" নবী! আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি, যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন| আর দাসীদেরকে হালাল করেছি, যাদেরকে আল্লাহ্ আপনার করায়ত্ব করে দেন এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচাতো ভগ্নি, ফুফাতো ভগ্নি, মামাতো ভগ্নি, খালাতো ভগ্নিকে যারা আপনার সাথে হিজরত করেছে| কোন মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পন করে, নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল| এটা বিশেষ করে আপনারই জন্য-অন্য মুমিনদের জন্য নয়| আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশে| মুমিনগণের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার জানা আছে| আল্লাহ্ ক্ষমাশীল, দয়ালু
আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা কাছে রাখতে পারেন| আপনি যাকে দূরে রেখেছেন, তাকে কামনা করলে তাতে আপনার কোন দোষ নেই| এতে অধিক সম্ভাবনা আছে যে, তাদের চক্ষু শীতল থাকবে; তারা দু:খ পাবে না এবং আপনি যা দেন, তাতে তারা সকলেই সন্তুষ্ট থাকবে| তোমাদের অন্তরে যা আছে, আল্লাহ্ জানেন| আল্লাহ্ সর্বজ্ঞ, সহনশীল| "
তাতে কি ইসলাম মইরা গেসে? আরেকটা ব্যাপারে গ্যান্জাম লাগসে সে হইলও গিয়া যে গল্পের একটা চরিত্র কইসে, সব কিসুর লগে আইন ক্যান, পাদার লাইগা আইন আচে, হাগার পরে হাত ধোয়ার আইন আচে, কেমনে কি? বুজলাম না তাতে কি আসে যায়? জিবরাইলরে গল্পে রক্ত মাংসের মানুষ হিসাবে দেকানো হইসে, ইসলামের আনেক সাহিত্য জিবরাইল ফেরেসতা মানুষের ভেষ নিছে দেকাইসে। কি যায় আসে তাতে?
সবচেয়ে আচানক ব্যাপার হইতেসে গল্পের মূল নায়িকা চরিত্রর নাম আয়েশা, যে নিজেরে গ্রামের লোকজনরে ধর্মাচারনের জন্য মদিনাতে যাইতে আহবান জানায় আর নেতৃত্ব দেয়।
যা কইসিলাম, রুশদি যা কইসে সেগুলান বহুবার ইসলাম সম্পর্কে কইসে, তাতে ইসলামের ক্ষতি হয়নাই। যারা ভালোবাসে, তারা একনো ভালোবাসে। ক্ষতি হইসে খোমেনীর ফতোয়া, সারা পৃথিবীর লোক দেকলো আমরা অসহনশীল আরা রাস্ট্রীয় ভাবে একটা লোকরে খুন করার আহবান জানইসি।
পূনস্চ: আগামী পর্বে ডান্তের ডিভাইন কমেডিতে হজরত আলী আর হজরত মোহাম্মদ (সাঃ) নিয়া লেকার আশা রাকি
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৭ রাত ১:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ডাক্তার আইজউদ্দিন বলেছেন:
ডাক্তার আইজউদ্দিন লিখিত আর দ্যা এ টীম প্রকাশিত।লেকার মূল রচনার দায়িত্ব এ টীমের নয়
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
তু তো গায়া...
অমিত বলেছেন:
সেন্চুরির আর কত বাকি ডক্টর ?
ডাক্তার আইজউদ্দিন বলেছেন:
৩৯
অমিত বলেছেন:
কি ব্যাপার , পেইড ব্লগাররা একজনও নাই কেন ?
ডাক্তার আইজউদ্দিন বলেছেন:
অশ্রু কোন লাইন গুলান উস্কানি মূলক?
অমিত বলেছেন:
ডিভাইন কমেডির অপেক্ষায় থাকলাম। এই ব্যাপারে ভাসাভাসা আইডিয়া আছে।
আসল ট্র্যাপ বলেছেন:
পরের পর্ব তাড়াতাড়ি নামান।
ডঃ ফচটাচ বলেছেন:
এই ধরণের উস্কানিমূলক পোস্টের মানে কি? আপনারা কি আবার ব্লগে আগুন লাগাতে চাইছেন্?আল্লাহ আপনার হেফাজত করুন- আমিন
নূরে আলম বলেছেন:
দি এ টিমের লেখা খুবই উল্টাপাল্টা। আর একটা কথা শুনে রাখুন, খোমেনী কোন দোষ করেননি। তিনি উচিত কাজই করেছেন। আমার বাসার সামনে দিয়ে যদি এখন রুশদি(doom on him) হেঁটে যেত, আমি নিশ্চিত খুন করতাম। আশা করি আপনি কথার ধরন পরিবর্তন করবেন।
দ্বিতীয়নাম বলেছেন:
আহরে! অশ্রু, নূরে আলম, ডঃ ফচটাচগো ঈমান টুইটা যাইতাছে। আইজউদ্দিন থামেন মিয়া, অরিল মিয়ার ঈমান নাড়া দিলে আপনার খবর আছে।
হাসিব বলেছেন:
নুরা আলুমের সাতে একমত । এটিমের লেখা খুবই উল্টাপাল্টা । শুধুশুধু আলেম ওলামাদের পিছনে লাগে । আল্লাহ এটিমের হেফাজত করুন ।
এস্কিমো বলেছেন:
নুরা আলুমের সাতে একমত । এটিমের লেখা খুবই উল্টাপাল্টা । শুধুশুধু আলেম ওলামাদের পিছনে লাগে । আল্লাহ এটিমের হেফাজত করুন ।
র্দশক বলেছেন:
আমার ধর্ম আমার কাছে। বিভিন্ন ধর্মের কে কি বলল তাতে আমার কি যায় আসে। রুসদী যা বিশ্বাস করে না তা নিয়ে লাফালাফি জাপাজাপি করছে। আর আমরা অপমানিত হয়ে মরে গেলাম। সহনশীলতা বড় জিনিষ। সব ধর্ম বা মত কে সম্মান করুন। আরেকজনের মনে কষ্ট দিয়ে কি লাভ?
বেনামী বলেছেন:
আল্লাহ এটিমের হেফাজত করুন ।
উদাসী স্বপ্ন বলেছেন:
ইসলামকে নিয়ে, নবিজী (সাঃ) কে নিয়ে এসব লেখা কোনো সুস্হ মস্তিস্কের নয়। আল্লাহ তাদের হেদায়েত করুন এটা বলতে চাই না কারণ আমি ওতো ভালো নই।আমি চাই এদের গজব দিক। কঠিন শাস্তি তাদের দুনিয়াতেই দিক।
মদন বলেছেন:
দি এ টীমদুনিয়াতে উস্কানীদাতাদের অভাব হয় না। আমার বা আপনার বাবা কে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তাহলে আমি বা আপনি কি করি? সর্বোচ্চ প্রতিবাদ করি। যেমর আরেকটু স্পর্শকাতর উহাদরন দেই। বঙ্গবন্ধুরে নিয়া যদি কেউ মস্করা করে বা আমার মহান মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ মস্করা করে তাইলে কি হয় তা এই ব্লগে ভুরি ভুরি উদাহরন আছে। সেখানে ধর্ম এবং নবীকে নিয়ে মস্করার ফলাফল দুনিয়া ব্যপি কি হবে তা সহজেই অনুমেয়। সবচেয়ে বড় কথা হলো এসব উস্কানীর পিছনে কাজ করে পুজিবাদী সমাজ। যাদের কাজ হলো পৃথিবীর সব কিছুতেই ব্যবসা খুজে বের করা। তারা মাঝে মাঝে ইস্যু তৈরী করে মাথা গরম মুসলমানদের উস্কে দেয়। আর এই কার্যক্রমে আগুনে ঘি ঢালে লাদেনের মতো পুজিবাদীদের পুতুল রা। আর সে সুযোগে সহজ হয় আফগানিস্তান বা ইরাক দখলের।
উদাসী স্বপ্ন বলেছেন:
@মদন, এ টিমরে উচিত কথা বলার জন্য তুমারে ৫!
আউটসাইডার বলেছেন:
আমি আপনার লেখা কয়েকবার পড়ব, তবে একটা প্রশ্ন করতে চাই-আপনি লিখেছেন:" কোরআনের প্রারম্ভিক কিসু আয়াতে মেদিনার প্যাগান গডগো কাসে প্রার্থনা করার পারমিসন ছিল। এই আয়াত গুলান একন কোরআনে নাই, আর বেশীর ভাগ মুসলিম জানেওনা যে আয়াত গুলান ছিল।"
এইটা কি আপনার কথা?নাকি সালমান রুশদীর বইতে লেখা?যদি সালমান রুশদী আপনার এই লেখার সোস' হয় তবে আমার কিছু বলার নাই, কিন্তু এটা যদি আপনার উব'র মস্তিস্ক আর সো কল্ড পড়াশুনা থেকে প্রাপ্ত ইনফরমেশন হ্য় তাহলে বলতে বাধ্য হছ্ছি যে আপনার পড়াশুনা ভুল।আমি ক্ষমা চেয়ে নিছ্ছি আগেই কারণ আমি ঠিক বুঝতে পারছিনা যে এই কথা গুলি আপনি রুশদীর বই থেকে লিখেছেন নাকি নিজে বিশ্বাস করে, পড়াশুনা করে পেয়েছেন!দয়া করে ক্লিয়ার করবেন।
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
মদন ঠিক বলেছেন। এটিমকে বলি আপনারা বোঝার চেষ্টা করুন। অহেতুক বিতর্ক সৃষ্টি করে কি লাভ।তার েচয়ে আসুন ব্লগিং করি। ইসলামি অনেক সুন্দর পোস্ট দেয়া যায়।
আমার মনে হচ্ছে সেই নিরপরাধ লোকটাই হল, দি এ টীম।
সাঈফ শেরিফ বলেছেন:
'মদন' খুব সম্ভব এ ব্লগের ১০০% নিরপেক্ষ ব্লগার। তার প্রতি রইল শ্রদ্ধা।বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে ইনকিলাবে একটা প্যারোডি প্রকাশ হয়েছিল বহু আগে........তাতে দেশপ্রমিক সচেতন বাঙালি মহল, বুদ্ধুজীবীরা রাম রাম করে দেশ গেল, জাত গেল রব তুলে গোটা মিডিয়া মাতিয়ে রেখেছিল..........
কেউ যদি এখন বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা নিয়ে প্যারোডি ছবি কবিতা লেখা হয় আশা করি বাংলাদেশের মানুষ আহত হবেনা কারণ এতে.........."তাতে কি ইসলাম মইরা গেসে? " এর মত বলা যায়
"তাতে কি দেশ মইরা গেসে??"
"দি এ টিম" ..একটা কথা বলি......যে জিনিসে আপনার বিশ্বাস /মহবত নাই.......তা নিয়ে মষকরা করলে সমস্যা কিনা ..সেটা আপনি কোন দিনও বুঝবেন না.........আঘাত টা পাবে বিশ্বাসীরা আর আপনারা প্রতিক্রিয়াশীল নরপশু হয়ে আঘাত দিয়ে আনন্দ লুটার ব্যবসা করতে থাকবেন...........
হাসিব বলেছেন:
"সাইফ শেরিফ" ..একটা কথা বলি......যে জিনিসে আপনার বিশ্বাস /মহবত নাই.......তা নিয়ে মষকরা করলে সমস্যা কিনা ..সেটা আপনি কোন দিনও বুঝবেন না.........আঘাত টা পাবে বিশ্বাসীরা আর আপনারা প্রতিক্রিয়াশীল নরপশু হয়ে আঘাত দিয়ে আনন্দ লুটার ব্যবসা করতে থাকবেন...........
কক্সবয় বলেছেন:
ভাইজানের হায়াত দরাজ করুক।সবাই বলেন আমিন!!
শওকত হোসেন মাসুম বলেছেন:
পরের লেখার অপেক্ষায়
জায়দান বলেছেন:
পরের নিকের অপেক্ষায়
হাসিব বলেছেন:
আপনের পুরা নাম কি জায়দান ? আপনেরে চিনা চিনা লাগে । খেলাধুলার কিছুতে জড়িত আছিলেন নাকি ?
অহংকার বলেছেন:
হ
খামোশ বলেছেন:
দি এ টিম কে বলছি, জানেন কি ? রাসুল (সাঃ) এর আবির্ভাবের শুরুতে আরব বিশ্বে মেয়ে সন্তান হলে তাকে মেরে ফেলা হতো। রাসুল (সাঃ) ইসলাম প্রচারের মাধ্যমে তা' বন্ধ করেন।যদি তাই হতো তাহলে আপনার এই দুনিয়াতে আসা কতটুকু সহজ হতো তা' একটু ভাবনার বিষয়। আপনি কোন ধর্ম বিশ্বাস করেন আমার জানা নাই। যদি মুসলিম হোন তাহলে আল্লাহ ও তার রাসুল কে বিশ্বাস করুন । নাপারলে জানার চেষ্টা করুন। এমন উদ্ভট সমালোচনা করে অন্যের সময় নষ্ট করার মানে হয় না।
এদেরকে থুথু...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















