আপনি জানেন কি?-১ পড়তে এখানে ক্লিক করুন
Why is the alphabet on the telephone keypad/dial?-
টেলিফোনের কিপ্যাড/ ডায়ালপ্যাডে কেন অক্ষর(abc..) থাকে?
যদি মনে করে থাকেন এস.এম.এস. অর্থাৎ সংক্ষিপ্ত বার্তা পাঠানোর জন্য টেলিফোনের কিপ্যাডে অক্ষর সন্নিবেশিত করা হয়, তাহলে আপনার ধারণা সম্পুর্ণ ভুল। ১৯২০ সালে প্রথম টেলিফোনের কিপ্যাডে অক্ষর সন্নিবেশিত হয় তখন টেলিফোনে এসএমএস প্রেরনের সুবিধাই ছিল না।
১৯২০ সালে একটি গবেষণায় বলা হয় ‘কোন মানুষকেই ৪ডিজিট এর বেশি নাম্বার মনে রাখতে বলা উচিত নয়’(‘No human being should be asked to remember more than a four-digit number’)। কিন্তু বড় বড় শহরের হাজার হাজার গ্রাহকদের জন্য ৬ডিজিট এর নম্বার এর দরকার দেখা দিল। এ সমস্যার সমাধানের জন্য ফোন কোম্পানিগুলো সকল ফোন নম্বরকে ২টি সংখ্যা এবং ৪টি নম্বরে পুনরবিন্যাস করে। একটি উদাহরণ দিলে ব্যাপারটা আরো পরিস্কার হবে। যেমন ধরুন আপনি একটি নম্বরে ডায়াল করবেন যা 52-6978. এটি Lancaster নামক প্রতিষ্ঠানের ফোন নম্বর। এক্ষেত্রে আপনাকে ডায়াল করতে হবে LA-6978. LA উক্ত প্রতিষ্ঠানের নামের প্রথম ২ অদ্যাক্ষর। মানে হল আপনাকে শুধু 6978 এই অংশটুকু মনে রাখলেই চলবে।
1এবং 0 এই দুই বোতামে কোন অক্ষর নাই কারণ, 0 ডায়াল করে কলার অপারেটর এর সাথে সংযুক্ত হত এবং 1 প্রেস করে ফোনসেটের বিভিন্ন সেটিং ঠিক করে নেওয়া হত।
(Facts of life, Reader’s Digest, Page24, April2008 থেকে অনূদিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

