somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

SAVE LIGHT- SAVE EARTH

১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাকৃতিক আলো ব্যাবহার করুন

++ঘরের দেয়ালটাকে ধূসর সাদা(Pale shades) রঙ করে নিন। অন্ধকার রুমে আয়না ব্যাবহার করুন, যা প্রাকৃতিক আলো প্রতিফলিত করবে।
++উজ্জ্বল রোদের দিনে আপনার ঘরের পর্দা এবং ব্লাইন্ড খুলে দিন যাতে করে বেশি করে আলো প্রবেশ করতে পারে।
++যদি আপনার ঘরটি অন্ধকার হয় তবে বড় জানালা লাগিয়ে নিন, জানালাগুলো চওড়া করে না বানিয়ে লম্বা করে তৈরি করান এতে বেশি আলো পাবেন।
++আপনার কাজের জায়গা যেমনঃ পড়ার টেবিল, কিচেন ইত্যাদি প্রাকৃতিক আলোর উৎসের কাছে রাখুন।

কোন ধরনের লাইট ব্যাবহার করবেন?

++প্রচলিত ইনক্যানডিসেন্ট বাল্ব ব্যাবহার করা কমিয়ে দিন। এই বাল্ব আলো জ্বালানোর চেয়ে তাপ উৎপাদন করতেই বেশি বিদ্যুত খরচ করে। যদিও এই বাল্ব অনেক কমদামে
পাওয়া যায় তথাপি এটা কিন্তু ঘনঘন পরিবর্তন করতে হয়। শুধুমাত্র, যেসব জায়গায় আপনার তাৎক্ষণিক কিন্তু স্বল্পকালীণ আলো দরকার সেখানে এই ইনক্যানডিসেন্ট
বাল্ব ব্যাবহার করতে পারেন।
++ যেখানে খুব উজ্জ্বল আলো দরকার (যেমনঃ কোন পেইন্টিং এ আলোর প্রতিফলন) সেখানে হ্যালোজেন বাল্ব ব্যাবহার করতে পারেন। এটা প্রায় প্রাকৃতিক আলোর মতন
উজ্জ্বল আলো দেয়। হ্যালোজেন বাল্বে বিদ্যুত খরচ বেশি হলেও সাধারণ বাল্বের চেয়ে দীর্ঘস্থায়ী হয়।
++ফ্লুরুসেন্ট বাল্ব(যেমনঃ টিউব লাইট এবং এনার্জি সেভিং বাল্ব) ব্যাবহার করুন। ফ্লুরুসেন্ট বাল্ব সাধারণ ইনক্যানডিসেন্ট বাল্ব এর থেকে চারভাগ বিদ্যুত খরচ করে মাত্র অথচ ১৫ গুন বেশি
দীর্ঘস্থায়ী হয়।
++যেখনে দীর্ঘ সময় ধরে আলো দরকার, সেখানে ফ্লুরুসেন্ট লাইট বায়বহার করুন। যেমনঃ আপনার লিভিং রুম বা কিচেন।
++পরবর্তিতে যখনই আপনার বৈদ্যুতিক বাল্ব পরিবর্তন এর প্রয়োজন হবে, চেষ্টা করুন ফ্লুরুসেন্ট বাল্ব কিনতে। এভাবে পর্যায়ক্রমে, আপনার সকল ইনক্যানডিসেন্ট বাল্ব
পরিবর্তন করে ফেলুন।
++ ফিটিং ও লাইট আলাদা থাকে এমন টিউব লাইট কিনুন।ফলে পরিবর্তনের দরকার হলে শুধুমাত্র লাইট কিনলেই চলবে।
কৃত্রিম আলোর প্রকারভেদ
লাইটের ধরণ ক্রয় মুল্য আয়ু-ঘন্টা বিদ্যুত খরচ
ফ্লুরুসেন্ট- মধ্যম - ৬০০০-১৫০০০ - নিন্ম
হ্যালোজেন - মধ্যম - ২০০০-৪০০০ - মধ্যম
ইনক্যান্ডিসেন্ট - নিন্ম - ১০০০-২৫০০ - উচ্চ


কিভাবে কম খরচ করে বেশি আলো পাবেন?

++ গ্রহনযোগ্য মানের ওয়াট সম্পন্ন বাতি ব্যাবহার করুন। বেশি ওয়াটের লাইট মানে বেশি বিদ্যুত ব্যয়।
++যখনই আপনি রুমের বাইরে যাবেন, তখনই আপনার লাইটের সুইচটা অফ করে দিতে ভুলবেন না। তবে লক্ষ্য রাখুন, ফ্লুরুসেন্ট টিউব লাইট বারবার অন-অফ করলে
এর আয়ু কমে যায়।
++একাধিক বাল্ব ব্যাবহার না করে সমশক্তির একটি বাল্ব ব্যাবহার করুন। যেমনঃ ২৫ ওয়াটের ৪টি বাল্ব ব্যাবহার না করে, ১০০ওয়াটের ১টি বাল্ব ব্যাবহার করুন। কারণ,
১০০ওয়াটের একটি বাল্বের সমপরিমান আলোর জন্য ৬টি ২৫ ওয়াটের বাল্ব প্রয়োজন।
++ এমন লাইট ফিটিং ব্যাবহার করবেন না যা আলোর প্রক্ষেপনে বাধাঁর সৃষ্টি করে।

**প্রয়োজন শেষে আপনার লাইটের সুইচটা অফ করে রাখুন। এতে করে আপনি শুধুমাত্র বৈদ্যুতিক বিলই কমাচ্ছেন না, পৃথীবির শক্তিও সঞ্চয় করছেন। সাহায্য করছেন
সবুজ পৃথীবি তৈরি করতে।



সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৫
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×