somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারই প্রথম নারী ভোটাররাই সংখ্যাগরিষ্ঠ

২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন ভোটার তালিকায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ১৪ লাখ বেশি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এবার ছবিসহ ভোটার তালিকায় সারাদেশে নিবন্ধিত হয়েছেন আট কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার তিন কোটি ৯৮ লাখ ২২ হাজার ৫৪৯। আর নারীর সংখ্যা চার কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৪৯ জন।

আগের নির্বাচনের সময়ের চেয়ে এবার নারী ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ লাখ। আর পুরুষ ভোটার বেড়েছে মাত্র ১৩ লাখ।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা ১৪ লাখ ১৩ হাজার ৬০০ বেশি। আগের আটটি সংসদ নির্বাচনে কখনোই এমনটি হয়নি।

মিহির সারওয়ার জানান, সংসদ নির্বাচনের জন্য ৩৫ হাজার ২১৬টি ভোটকেন্দ্র এবং এক লাখ ৭৭ হাজার ১০৭টি ভোটকক্ষ ঠিক করা হয়েছে। নির্বাচনে ভোটগ্রহণের জন্য পাঁচ লাখ ৬৬ হাজার ৫৩৭ জন কর্মকর্তা নিয়োগ করা হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান জানান, ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল তিন কোটি ৫২ লাখ পাঁচ হাজার ৬৪২ জন। এর মধ্যে নারী ও পুরুষ ভোটার কত ছিল সে তথ্য কমিশনের কাছে নেই।

১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার তিন কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ২৩৯ জনের মধ্যে নারী ছিল এক কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৫২২ জন। পুরুষ ভোটার ছিল দুই কোটি ৩৪ হাজার ৭১৭ জন।

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল চার কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৯৭৯। এর মধ্যে নারী ভোটার দুই কোটি ২৩ লাখ ৮৯ হাজার ৮৯৩ জন এবং পুরুষ ভোটার ছিল দুই কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ৯৯৩ জন।

এস এম আসাদুজ্জামান জানান, ১৯৮৮ সালের চতুর্থ সংসদ নির্বাচনে মোট ভোটার চার কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৮২৯ জনের মধ্যে নারী ভোটার ছিল দুই ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন। পুরুষ ভোটার ছিল দুই কোটি ৬৩ লাখ ৭৯ হাজার ৯৪৪ জন।

১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ছয় কোটি ২০ লাখ ৮১ হাজার ৭৯৩। এর মধ্যে নারী ভোটার দুই কোটি ৯০ লাখ ৪১ হাজার ৩৬ জন এবং পুরুষ ছিলেন তিন কোটি ৩০ লাখ ৪০ হাজার ৭৫৭ জন।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল পাঁচ কোটি ৬৭ লাখ দুই হাজার ৪২২ জন।

একই বছর ১২ জুনে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে নারী ভোটার ছিল দুই কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ৯৪১ জন। পুরুষ ভোটার ছিল দুই কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ৯৯৪ জন।

এছাড়া, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল সাত কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ৩৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ছিল তিন কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন। আর পুরুষ ভোটার ছিল তিন কোটি ৮৫ লাখ ৩০ হাজার ৪১৪ জন।
তথ্যসূত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×