আমার প্রিয় পোস্ট

মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ

০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

শেয়ারঃ
0 0 0

মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি বিশেষজ্ঞ টিম এর অর্থনৈতিক সম্ভাবতা যাচাই শুরু করেছে। বিশ্লেষণ করছে এর অর্থনৈতিক নানা দিক। মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ ছাড়তে হলে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) থেকে কক্ষপথ (অরবিট) বরাদ্দ নিতে হয়। বিটিআরসি এরই মধ্যে কক্ষপথ বরাদ্দ চেয়ে আইটিইউএর কাছে আবেদন করেছে। টেলিকম বিশেষজ্ঞরা বলেছেন, মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ ছাড়তে পারলে বাংলাদেশ প্রতি বছর শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্র তৈরি হবে। সেই সঙ্গে দেশের অভ্যনত্দরীণ নিরাপত্তা আরো সুরক্ষিত হবে।
টেলিকম বিশেষজ্ঞরা জানান, ভয়েস ও ডেটা কমিউনিকেশন খাত ছাড়াও দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো তাদের সম্প্রচারের জন্য বিদেশি স্যাটেলাইট প্রতিষ্ঠানকে প্রতি বছর মোটা অংকের বৈদেশিক মুদ্রা দিয়ে থাকে। বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) থাকলে এই টাকা দেশেই থাকতো।
রোববার বেটার বিজনেস ফোরামের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বিটিআরসি চেয়ারম্যান বলেছেন, সরকার বেসরকারি খাতের মাধ্যমেই স্যাটেলাইট ছাড়ার প্রকল্পটি বাসত্দবায়ন করতে চায়। তিনি ব্যবসায়ীদের জানিয়েছেন, আগামী দু'বছরের মধ্যে বাংলাদেশ মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ ছাড়তে পারবে। ম্যাঙ্গো টেলিসার্ভিসের এমডি টেলিকম বিশেষজ্ঞ মীর মাসুদ কবির জানান, মহাশূন্যে বাংলাদেশের জন্য যে জায়গা রয়েছে তা অন্যরা ব্যবহার করছে। আমাদের জায়গায় স্যাটেলাইট ছেড়ে অন্যেরা লাভবান হচ্ছে। আমাদের জায়গায় নিজস্ব স্যাটালাইট থাকলে এই লাভের অংশীদার আমরাও হতাম। তিনি বলেন, আরো অনেক আগেই মহাশূন্যে উপগ্রহ ছাড়ার উদ্যোগ নেয়া দরকার ছিল।
সূত্র: আমাদের সময়

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
সিহাব চৌধুরী বলেছেন:
চমৎকার খবরটি জানানোর জন্য অনেক ধন্যবাদ ।
২. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
প্রচেত্য বলেছেন: প্রশংসা করি এমন উদ্যোগের
সাধুবাদ জানাই
৩. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
লেখাজোকা শামীম বলেছেন: এই উদ্যোগটি আরও আগে নেয়া দরকার ছিল
৪. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
আনীলা বলেছেন: সিহাব,প্রচেত্য,শামীম, ধন্যবাদ আপনাদেরকেও।
৫. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
কাকতারু্য়া বলেছেন: ঠিক কইসেন। খাওয়ার দরকার নাই। কৃত্রিম উপগ্রহ দেইখাই প্যাট ভরবো। সাগল কইসে কারে। কৃত্রিম উপগ্রহ , ম্যাগনেটিক ট্রেন, আর ও কত কি !
৬. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০০
আশরাফ রহমান বলেছেন: নিঃসন্দেহে এটি একটি ভাল খবর্। শেয়ার করার জন্য ধন্যবাদ।
৭. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০২
আনীলা বলেছেন: দ্রব্যমূল্যের উদ্র্ধগতি এখন বিশ্বব্যাপী। ক্যামেরুর,সেনেগাল,মরক্কো, মিশরের অবস্থা জানেন? আর সেকারণে কি আমরা বাকি সব কাজ বন্ধ রাখবো?
৮. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
আনীলা বলেছেন: ধন্যবাদ,আশরাফ।
৯. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
লেখাজোকা শামীম বলেছেন: কাকতারু্য়া বলেছেন: ঠিক কইসেন। খাওয়ার দরকার নাই। কৃত্রিম উপগ্রহ দেইখাই প্যাট ভরবো। সাগল কইসে কারে। কৃত্রিম উপগ্রহ , ম্যাগনেটিক ট্রেন, আর ও কত কি !

ভাই কাকতাড়ুয়া , স্যাটেলাইট টিভি দেখেন কিনা। নাকি চালের দাম বাড়ার কারণে স্যাটেলাইট টিভি দেখা বন্ধ করে দিয়েছেন। আপনি কি জানেন, এই স্যাটেলাইট টিভি চালানো বাবদ কত টাকা দেশ থেকে চলে যাচ্ছে ? চালের দাম না কমা পর্যন্ত আপনার তো টিভি দেখা উচিত না।
১১. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
সুন্দর সমর বলেছেন: কি যে কন এই সব
উল্টা-পাল্টা কথা
উপগ্রহ খামু
সারবে ক্ষুধার ব্যথা!!!
১২. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২০
আনীলা বলেছেন: আহারে অবোধ শিশু!!!!!
১৩. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
শেষ প্রহর বলেছেন: খবর টা শুনে খুব ভালো লাগল।
১৪. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
সুন্দর সমর বলেছেন: আহা সে অবোধ শিশু
২০০৮ সালের
ক্ষুধা কাতর যিশু!!!
১৬. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৭
নতুন বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: কাকতারু্য়া বলেছেন: ঠিক কইসেন। খাওয়ার দরকার নাই। কৃত্রিম উপগ্রহ দেইখাই প্যাট ভরবো। সাগল কইসে কারে। কৃত্রিম উপগ্রহ , ম্যাগনেটিক ট্রেন, আর ও কত কি !

ভাই কাকতাড়ুয়া , স্যাটেলাইট টিভি দেখেন কিনা। নাকি চালের দাম বাড়ার কারণে স্যাটেলাইট টিভি দেখা বন্ধ করে দিয়েছেন। আপনি কি জানেন, এই স্যাটেলাইট টিভি চালানো বাবদ কত টাকা দেশ থেকে চলে যাচ্ছে ? চালের দাম না কমা পর্যন্ত আপনার তো টিভি দেখা উচিত না।

সহমত শামিম ভাই...
১৭. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:০১
সকালে উঠিয়া তিনি মনে মনে বলেছেন: দেশটা যদি আজ দ্বিধাবিভক্ত না হতো তবে আমরা কবেই হয়তো কৃত্রিম স্যাটেলাইটের মালিক থাকতাম। হায় রে বাংলা(ভাঙ্গা)দেশ! দেশ আজ ভাতের জন্য হাহাকার করে। কয় গেল বঙ্গবন্ধু, কয় গেল তার স্বপ্নের বাংলাদেশ! “পানিতে ডুবাইবা মারমু, না খাওয়াইয়া মারমু”। আসেন জাতির পিতা। দেখে যান আপনার সন্তানেরা আজ নীরব দুর্ভিক্ষে খেয়ে না খেয়ে দিনযাপন করছে। দেখে ঈর্ষা হয় আজ পাকিস্তানের নাগরিকরা গর্ব করে বলতে পারে আমরা পারমানবিক শক্তিধর দেশের নাগরিক, কুচ পরোয় নেহি!
১৮. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪০
বীর বলেছেন:

ভালো খবর।

আরো আগে উদ্যেগ নেয়া দরকার ছিলো।
১৯. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪২
রাতমজুর বলেছেন:
ভাত দে সরকার, নাইলে স্যাটেলাইট খামু...
২০. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৭
মুকুট বলেছেন: শেষ পর্যন্ত স্যাটেলাইট পাঠালে, তবেই সার্থকতা, তা নাহলে এই ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই হবে না!
২১. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৮
বহুরূপী মহাজন বলেছেন: হা হা হা হা @রাতমজুর।

এত ভাল খবর দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার মুখে ফুল-চন্দন পড়ুক। বাংলাদেশ মহাকাশে নিজস্ব স্যাটেলাইট পাঠাচ্ছে, আমাদের ভূখন্ড থেকে আমরা রকেট লঞ্চ করছি, এমন একটা দিনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি।

খুব আশা বেচে থাকতে থাকতে এ দিন দেখে যেতে পারবো। :)
২২. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫২
অমিত বলেছেন: সকালে উঠিয়া তিনি মনে মনে (পাকিদের গু সাফ করেন) ,
দূরে গিয়া মর, ছাগল কুনখানকার
২৩. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:১৩
কাস্তের মত চাদঁ বলেছেন: কাকতারুয়ার সাথে সহমত--ঠিক কইসেন। খাওয়ার দরকার নাই। কৃত্রিম উপগ্রহ দেইখাই প্যাট ভরবো। সাগল কইসে কারে। কৃত্রিম উপগ্রহ , ম্যাগনেটিক ট্রেন, আর ও কত কি ! '

কৃত্তিম উপগ্রহ ছাড়তে কি মানের প্রযুক্তি আর টাকা লাগতে পারে তার কোন ধারনা নাই আপনার মনে হচ্ছে। মাত্র অল্প কয়টা দেশ উপগ্রহ ছেড়েছে।
একটা গাড়ি পর্যন্ত তৈরি হয়না যে দেশে সেখানে স্যাটেলাইট!!! দিল্লী বহুদূর............, পথিক।
২৪. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:১৩
রোকন বলেছেন: নিঃসন্দেহে ভালো খবর। আনীলা, কোনো সোর্স দিতে পারেন রেফারেন্স হিসেবে?

শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৫. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:১৬
রোকন বলেছেন: দুঃখিত, আমাদের সময়ের তথ্যসুত্রটা চোখে পড়েনি।
২৬. ০৮ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:২৬
সামিউল জাহান বলেছেন: @রাতমজুর, খাইলা স্যাটেলাইট,ভাত নাই।
২৭. ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২১
নেমেসিস বলেছেন:
বহুরূপী মহাজন বলেছেন: বাংলাদেশ মহাকাশে নিজস্ব স্যাটেলাইট পাঠাচ্ছে, আমাদের ভূখন্ড থেকে আমরা রকেট লঞ্চ করছি, এমন একটা দিনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি।

খুব আশা বেচে থাকতে থাকতে এ দিন দেখে যেতে পারবো। :)

>>> ধারনাটা ভুল হচ্ছে ।

 

মোট সময় লেগেছে ০.৯৭৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই