আজ প্রায় ৪ মাস হয়ে গেছে অষ্ট্রিয়াতে আসলাম।আসার পর একজন বাংলাদেশী পেয়েছিলাম কিন্তু ২মাস পর উনিও চলে গেলেন ইংল্যান্ডে।একজন বাংলাদেশী ও নাই এখন আমি যে শহরে থাকি।
ইউনিভার্সিটিতে ->ইংলিস,রাস্তায় বাজারে-দোকানে-যানবাহনে-> জার্মান,আর যেখানে কাজ করি সেখানে->হিন্দি।
দিনরাত এই তিন ভাষার সঙ্গে বসবাস।আর ভাল লাগেনা,মন খুলে কথা বলতে পারিনা,পথেঘাটে চলতে পারিনা এভাবে কত থাকা যায়।
নিজের ভাষা আর স্বভাবতই দেশের প্রতি টান দিন দিন কেবল বাড়তেছে।একটা কবিতার লাইন প্রায়ই মনেপড়ে স্কুলে পড়েছিলাম
"বিনা স্বদেশী ভাষা পুরে কি মনের আশা"
মনেপড়ে ফেলে আসা দিনগুলো,
হায়রে কত আনন্দে ঘুরতাম,পথের মোড়ে সবাই মিলে চায়ের আড্ডা,গরম গরম সিঙ্গারা সমুচা আলুপুরী কবে আবার পাব।
হয়ত বেশি দিন বাকি নেই।বড় কিছু হওয়ার আশায় ভীন দেশে পড়তে আসা।আগামী দিনে উজ্জ্বল স্বপ্ন সত্যি হবে এই আশায় কিছু ত্যগ না-হয় করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

