somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ততততততততততততততত
এস.এস.সি পাশ ২০০৯। ডিপ্লোমা-ইন-মেকানিক্যাল ইন্জিনিয়ারিং শেষ ২০১৩। বি.এস.সি. ইন কম্পিউটার সায়েন্স ইন্জিনিয়ারিং শেষ ২০১৮। এবং বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিয়ে এখন নিউরো-সাইন্স নিয়ে গবেষণা করছি।

কয়েকটি গুরুত্বপূর্ণ হাদীস

১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রহমানির রাহিম

০১) আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, নাবী (সাঃ) বলেছেন, আল্লাহ তা’আলা বলেনঃ কিছু সংখ্যক মানুষ আমার প্রতি মিথ্যা আরোপ করেছে, অথচ তাদের জন্য এরূপ করা উচিৎ নয়, কিছু সংখ্যক মানুষ আমাকে গালি দিয়েছে, অথচ তাদের এরূপ করা উচিৎ হয়নি, আমার উপর তাদের মিথ্যা আরোপ করা হল এই যে, তারা বলেঃ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু পুনরায় তিনি আর জীবিত করবেন না; অথচ তাদেরকে পুনরায় জীবিত করার চেয়ে প্রথমবার সৃষ্টি করা আমার জন্য সহজ ছিলনা। আমাকে তাদের গালি দেয়া হল এই যে, তারা বলেঃ আল্লাহ নিজের জন্য সন্তান নির্ধারণ করে নিয়েছেন। অথচ আমি একক ও সব কিছুই আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নই, আমি কাউকে জন্ম দেইনি, আমাকেও কেহ জন্ম দেয়নি, আর আমার কোন সমকক্ষ শক্তিও নেই। (সহীহ বুখারী, কিতাবুত তাফসীর, সূরা ইখলাস)

০২) আবূ যুরয়া বলেনঃ আমি আবূ হুরাইরা (রাঃ) এর সাথে মদীনার এক বাড়ীতে প্রবেশ করলাম। তিনি দেখতে পেলেন, এক ব্যক্তি গৃহের উপরিভাগে ছবি অংকন করছে। তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, আল্লাহ সুবহানাহু বলেছেনঃ আমার সৃষ্টির মত যে লোক কোনো প্রাণী (মূর্তি) সৃষ্টি করতে চায় তার চেয়ে বড় যালিম আর কে আছে? তাহলে তারা একটি শষ্যদানা এবং একটি অনু অথবা যবদানা সৃষ্টি করুক তো দেখি?

এরপর আবূ হুরাইরা (রাঃ) পানির একটি পাত্র আনলেন এবং বগল পর্যন্ত পানি পৌঁছিয়ে তাঁর উভয় হাত ধৌত করলেন। আমি জিজ্ঞেসা করলামঃ হে আবূ হুরাইরা! আপনি কি রাসূলুল্লাহ (সাঃ) থেকে এ ব্যাপারে কিছু শুনেছেন? তিনি বললেনঃ জান্নাতে অলংকার পরানো হবে অযুতে ধৌত করা স্থান পর্যন্ত। (সহীহ বুখারী, কিতাবুল লিবাস। ছবি ভেঙ্গে ফেলা অনুচ্ছেদেও উল্লেখ করেছেন)

০৩) আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ তা’আলা বলেনঃ তোমার উম্মাত সর্বদা এটা কে সৃষ্টি করল, ওটা কে সৃষ্টি করল এ ধরণের প্রশ্ন করতে থাকবে, এমনকি এ প্রশ্নও জিজ্ঞেসা করবে যে, সকল কিছুই তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? (সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, অনুচ্ছেদ- ঈমানে কু-মন্ত্রনা দেয়া)

০৪) আবূ হুরাইরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, বানী ইসরাঈলের মধ্যে দুই লোক ছিল; একজন পাপকাজ করতো, অন্যজন ইবাদতে ছিলো মুজতাহিদ। মুজতাহিদ ব্যক্তি অন্যজনকে সর্বদা পাপ কাজ করতে দেখলে বলতোঃ পাপ কাজ পরিত্যাগ করো। তখন সে প্রতিউত্তরে বলেঃ আমার ও আমার রবের ব্যাপারটি তুমি পরিত্যাগ করো, তুমি কি আমার উপর রক্ষণাবেক্ষণকারী হিসাবে প্রেরিত হয়েছো? তখন মুজতাহিদ বলেঃ আল্লাহর শপথ! তিনি তোমাকে ক্ষমা করবেন না অথবা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না। এক অবস্থায় আল্লাহ সুবহানাহু তাদের রুহ কবয করেন। তারা দু’জনে রব্বুল ‘আলামীনের নিকট প্রকত্রিত হয়। আল্লাহ সুবহানাহু মুজতাহিদকে বলেনঃ তুমি কি আমার সম্পর্কে অবগত ছিলে, নাকি আমার হাতের সকল কিছুর তুমি মালিক ছিলে? আর পাপিষ্ঠকে বলেনঃ যাও, আমার রাহমাতে জান্নাতে প্রবেশ করো। আর দ্বিতীয়জনকে বলেনঃ একে নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। আবূ হুরাইরা (রাঃ) বলেনঃ লোকটি এমন এক কথা বলে, যার ফলে সে তার দুনিয়া ও আখিরাত বিনষ্ট করে দেয়। (সহীহ আবূ দাউদ ৩/৪৯০১, অনুচ্ছেদ- সীমা লংঘন করা হরাম)

০৫) আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ (তাঁর মালায়িকা/ফিরিশতাদেরকে) বলেনঃ আমার বান্দা কোন অসৎ কাজ করার ইচ্ছা করলে, তা না করা পর্যন্ত তার জন্য কোন গুনাহ লিপিবদ্ধ কর না; তবে সে যদি উক্ত গুনাহের কাজটি করে ফেলে তাহলে কাজটি অনুপাতে তার গুনাহ লিখ, আর যদি আমার কারণে তা পরিত্যাগ করে তাহলে তার জন্য একটি সাওয়াব লিপিবদ্ধ কর। আর যদি সে কোন সাওয়াবের কাজ করতে ইচ্ছা করে, কিন্তু তা না করে তাহলেও তার জন্য একটি সাওয়াব লিপিবদ্ধ কর, আর যদি তা করে তাহলে কাজটির অনুপাতে তার জন্য দশগুণ থেকে সাতশ’গুণ পর্যন্ত সাওয়াব লিপিবদ্ধ কর। (সহীহ বুখারী, কিতাবুত তাওহীদ, অনুচ্ছেদ-তারা আল্লাহর বিধানের পরিবর্তন করতে চায়)

আল্লাহ আমাদের সৎপথ পরিচালিত করার তৌফিক দান করুন। আমীন
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×