আজকের প্রথম আলোই প্রকাশিত শিশিরের কার্টুন। কার্টুনটি আমরা নিচের মত করেও দেখতে পারি।
দেশের অবস্থা দেখে মনে হচ্ছে একটা যুদ্ধ প্রস্তুতি চলছে। যমুনার সামনে বাঙ্কার তৈরী করে সেনা মোতায়েন করা হচ্ছে। শোনা যাচ্ছে পলাতক বিডিআর এর সাথে জেএমবি হামলা করতে পারে। এদিকে আজকের ইত্তেফাকে তদন্ত কমিটির বরাত দিয়ে খবর এসেছে "এতক্ষন পর্যন্ত বিডিআর হত্যাকান্ডের সাথে জেএমবির কোন সংশ্লিষ্টতার প্রমান পাওয়া যায়নি"। কিন্তু সরকার পক্ষ জেএমবি নিয়ে মুখে ফেনা তুলছে, যেখানেই সরকারের ব্যার্থতার সম্ভবনা সেখানেই তারা জেএমবির ভুত দেখতে পাচ্ছে। কারনে অকারনে ভিন্ন মতাবলম্বিদের সাথে একটি জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা প্রমান করার চেষ্টা চলছে। যেমনটি করেছে মার্কিনিরা, যেখানেই তারা বোমা মারতে চেয়েছে সেখানেই তারা তালেবান উপস্থিতির ভুত আবিষ্কার করেছে। যুক্তরাষ্ট্রে বসে আওয়ামিলীগের উপদেষ্ঠা জয় সাহেব মার্কিনীদের যথার্থই কপি করছেন বলে মনে হচ্ছে। আর তার উপদেশেই বোধ হয় আমরা পেতে যাচ্ছি একজন হামিদ কারজায়ী।
একটা প্রবাদ আছে "চোরের মন পুলিশ পুলিশ" । সরকারের আচরন ঠিক ঐ চোরের মত মনে হচ্ছে, পাছে ধরা পড়ে যায় সেই ভয়ে ঘটনা প্রবাহ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
মালযেশিয়াই শ্রমিক নিয়ে দিপু মনির কুটনৈতিক ব্যার্থতা ঢাকতে দোষ দেওয়া হচ্ছে যুদ্ধাপরাধীদের নেটওয়ার্ককে।
সরকারের কোন দোষ নাই অর্ধেক দোষ জেএমবির আর অর্ধেক দোষ যুদ্ধাপরাধীদের ।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



