আমার প্রিয় পোস্ট

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বাস

তাহলে কি ইন্ডিয়া'ই আমাদের পৃথিবী???

১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:১৭

শেয়ারঃ
0 2 0

আমাদের পৃথিবী ইন্ডিয়া, আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকতে চায় না, যত দ্রুত সম্ভব আমাদের উচিত ইন্ডিয়ান হাইওয়েতে যোগ দেওয়া। শুনতে উল্টা পাল্টা মনে হলেও সত্য এটাই এশিয়ান হাইওয়ের গতিপথ নিয়ে হাসিনার বক্তব্যের অর্থ এরকমই দাঁড়ায়।
তাই আর দেরী নয় সমস্ত রীতিনীতি লঙ্ঘন করে এশিয়ান হাইওয়ের নামে প্রকৃত পক্ষে ইন্ডিয়ান হাইওয়েকে অনুমোদন দিতে যাচ্ছে আমাদের সরকার। আমরা অতি স্বত্তর পৃথিবীর অন্তর্ভুক্ত হতে যাচ্ছি। তবে মুল নীতি গুলোর ভিত্তিতে না। এশিয়ান হাইওয়ে অন্তর্ভুক্ত দেশগুলি এই হাইওয়ের বিষয়ে কিছু মূল নীতিতে সম্মত হয়েছিল যার কোনটিই বাংলাদেশের ক্ষেত্রে মানা হচ্ছে না, কারন তাতে পৃথিবীর(ইন্ডিয়া) ক্ষতি হবে, পৃথিবীকে ঠকিয়ে শুধুমাত্র দেশের স্বার্থ চরিতার্থ করা হাসিনার পক্ষে সম্ভব না। পাঠকের জ্ঞাতার্থে মূলনীতি গুলো উল্লেখ করতে চেষ্টা করছি ; প্রধান জাতীয় সড়ক গুলোর সর্বোচ্চ ব্যবহার করে নতুন সড়ক নির্মান কমানো, রাজধানী থেকে রাজধানী সংযোগ, যত সম্ভব স্থল, নদী ও সমুদ্র বন্দর গুলোর কাছাকাছি দিয়ে যাওয়া ইত্যাদি।


এমতাবস্থায় বাংলাদেশের জন্য নির্ধারীত হলো নেপাল-ইন্ডিয়া-বাংলাদেশ-ইন্ডিয়া রাস্তা, আমরা পৃথিবীর মধ্যে শান্তিতে থাকলাম। কিন্তু বরাবরের মত বাঁধ সাধলো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি (তখন ক্ষমতায়)। তারা বলল আমরা এই চুক্তিতে স্বাক্ষর করবো না কারন আমরা শুধু পৃথিবীর মধ্যে থাকেতে চায় না আমরা চাই একাধিক দেশের সাথে যোগাযোগ রাখতে এবং এশিয়ান হাইওয়ের মূলনীতিগুলোর বাস্তবায়ন। এভাবে তারা চুক্তি স্বাক্ষরের ডেডলাইন ৩১-ডিসে:২০০৫ ফেল করলেন। তারা প্রস্তাব করলেন নেপাল-ইন্ডিয়া-বাংলাদেশ-মায়নমার এই পথ। (এখানে উল্লেখ্য যে, এদশের মুক্তিযুদ্ধের প.শ এবং বি.শ প্রায় সামান তাই, একবার এরা পরের বার ওরা এইভাবে ক্ষমতায় থাকে)

কথা ছিল রুট পরিবর্তনের ক্ষেত্রে সংযুক্ত দেশগুলোর আপত্তি না থাকলে কর্তৃপক্ষ তা মেনে নিবে। তখন মুক্তিযুদ্ধের বি.শ
মায়নমারের সাথে আলোচনা করে তাদের সম্মতি আদায় করতে সমর্থ হলেন। তারা প্রস্তাব করলেন নেপাল-ইন্ডিয়া-বাংলাদেশ-মায়নমার এই পথ। এভাবে তারা আমাদেরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করলো।
তার পরপরই ক্ষমতায় এলেন মুক্তিযুদ্ধের চেতনাধারী মুক্তিযুদ্ধের প.শ আওয়ামিলীগ, তাদের নেত্রী শেখ হাসিনা সিদ্ধ হস্ত আমাদেরকে পৃথিবীর মুখ দেখাতে। তিনি পুনরায় নেপাল-ইন্ডিয়া-বাংলাদেশ-ইন্ডিয়া পথটি সামনে আনলেন এবং চুক্তি স্বাক্ষরের ঘোষনা দিলেন। আমরাও এশিয়ান হাইওয়ে দিয়ে ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে পৃথিবীর মুখ দেখার সুযোগ পেলাম।


 

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ। টিপাইমুখের আড়ালে কোরিড়োরের বিষয়টা এশিয়ান হাইওয়ের মাধ্যমে সেরে ফেলতে যাচ্ছে ইন্ডিয়া।

১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: lethal ই বটে। এ অবস্হা চলতে থাকলে অচিরেই শ্লোগান দিতে হবে .
ঢাকা না দিল্লী, ঢাকা ঢাকা।

৩. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:২৩
সিটিজি৪বিডি বলেছেন: রিতীনিতী লঙ্ঘন করে এশিয়ন

রীতিনীতি...............এশিয়ান................ হবে বস।


আর দোয়া করি আপনি যেন সব সময় ভাল থাকেন।
১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ গুরু। ঠিক করে দিয়েছি, তবে আরও চেক করতে হবে গুপি গায়েন বলেছে.... ।


যে আমাকে আমার একটা ভুল ধরিয়ে দেয় আল্লাহর করুনা তার উপর বর্ষিত হোক।........ হযরত ওমর (রাঃ)

৪. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:২৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। এটা হলে বাংলাদেশ অভিন্ন নদ নদী, বাণিজ্যিক ঘাটতি ইত্যাদি বিষয়ে ভারতের সাতে আর কোন দিনই বার্গেনিং করতে পারবে না। সরাসরি প্রিয়তে।
১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৫২

লেখক বলেছেন: ভারত নামের এই অক্টোপাস তার সমস্ত সাঁড়াশী দিয়ে চেপে ধরছে আমাদেরকে, একটা কেঁটে ছাড়াতে চাচ্ছি তো ওমনি আরেকটা। টিপাইমুখ ঝুলিয়ে রেখে এই ফাকে এশিয়ান হাইওয়ে দিয়ে কোরিডোর নিতে চাচ্ছে।

৫. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৩
জ্বিনের বাদশা বলেছেন: "তখন মুক্তিযুদ্ধের বি.শ
মায়নমারের সাথে আলোচনা করে তাদের সম্মতি আদায় করতে সমর্থ হলেন।"

কে বলেছে আপনাকে যে মিয়ানমার সম্মতি দিয়েছে? কোথায় পেলেন এই তথ্য? আমি তো জানি মিয়ানমারের ঘাড়ত্যাড়ামোর জন্য বাংলাদেশ তার বেস্ট রুটটা পেলোনা ...
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: লেখক বলেছেন: প্রথমে ত্যাড়ামু করলেও পরে সম্মতি দিয়েছিল।

Click This Link

১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:০২

লেখক বলেছেন: Click This Link

The latest positive sign of support from the two countries was aired at the recent bilateral talks between Dhaka and Yangon, and Dhaka and Beijing, he said.

The chief adviser of the caretaker government undertook his first bilateral overseas tour to China last month and played host to a senior Myanmar leader in Dhaka last week.

The communication secretary said construction of a tri-nation highway to establish a road link among the countries, which Dhaka wanted to be its main Asian Highway route, was discussed prominently.

“We have made lot of progress on the issue during the talk,” added the communication secretary.

৬. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৬
গুপী গায়েন বলেছেন: দারুণ লিখেছেন। খালি বানান গুলো একটু চেক করে চেঞ্জ করেন।
১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন:
আপনার জন্য শুভ কামনা।

যে আমাকে আমার একটা ভুল ধরিয়ে দেয় আল্লাহর করুনা তার উপর বর্ষিত হোক।........ হযরত ওমর (রাঃ)

৭. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৮
তানহা তাবাসসুম বলেছেন: এই সরকার বাংলাদেশকে শেষ পর্যন্ত বেচেই দিল............ হায়রে বাংলাদেশ............... হায়রে আমাদের তথাকথিত সরকার............ বাংলাদেশ সব হারাইছে............ এখানেই বাংলাদেশের শেষ অধ্যায় রচিত হয়েছে...............
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: এখন ভারত বিরোধিতা বাদ দিয়ে প্রথমে এই ভারতীয় দালাল গুলোকে ক্ষমতা থেকে সরানো দরকার। তা ছাড়া হায় হায় করতে করতে একদিন দেখবো আর কিচু বাকী নাই।

৮. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৫০
রাজর্ষী বলেছেন: হ ইন্ডিয়াই পৃথীবি। যেই দিকে দিয়া বাইর হইতে চাই হেইদিকেই তো ইন্ডিয়া, অহন কি করবেন।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: কি আর করার চলেন বঙ্গোপসাগরে ঝাপ দিয়া মরি।

৯. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৩
লেখাজোকা শামীম বলেছেন: মায়ানমার নামে একটা পৃথিবী ছিল সেইটা তো বন্ধ। তাই ইন্ডিয়া ছাড়া গতি নাই।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: মায়ানমার নামক পৃথিবীটাকে উম্মুক্ত করার চেষ্টা করা হচ্ছে কি? জোট সরকার কিন্তু চেষ্টা করেছিলেন এবং আলোচনায় সম্মতিও এসেছিল। গতি নাই বলে চালিয়ে দিলে চলবে কেন।

১০. ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৮
ফিরোজ-২ বলেছেন: হায়রে বাংলাদেশ............... হায়রে আমাদের তথাকথিত সরকার............
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: হায় হায় আর করতে চাই না, আসুন বিদ্রোহ করি।

১১. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৭
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: কিন্তু এগুলো আমাদের জন্য অনিবার্য হয়ে উঠছে।

গন জোয়ার অত্তাসন্ন
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন:

অত্তাসন্ন গন জোয়ারের অপেক্ষায়........

১২. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৬
ধীবর বলেছেন: আমার তো এখন সন্দেহ হয়। আওয়ামী লিগ আসলেই কি জনগণের ম্যান্ডেটে এতগুলি আসন পেয়েছিল? নাকি নেপথ্যে কারো কারসাজি ছিল? কারণ ভারতের ফরমাইসগুলি অগ্রাধিকারের ভিত্তিতে একের পর এক যেভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তাতে এই সন্দেহই কিন্ত সত্যি বলে মনে হচ্ছে। প্লাস।

বাবু ভাই, মনে হচ্ছে, আমাদের ছবিতে " টিপাই মুখ + এশিয়ান হাইওয়েকে না বলুন" লাগাতে হবে।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:২২

লেখক বলেছেন: সন্দেহের কিছু নাই, এটা নিশ্চিত। যার কারেন এরা জনগনকে দেওয়া ইশ্তেহারের বাদ দিয়ে ভারতকে দেওয়া নির্বচনী ইশ্তেহার বাস্তবায়ন করছে।

একটা না চুকতেই আরেকটা, ছবিতে আর কয়টার জায়গা দিব।

১৩. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৯
জ্বিনের বাদশা বলেছেন: ধন্যবাদ ... এব্যাপারটা জানতামনা ... মিডিয়ায় আলোচিত হয়নি অথবা মিস করেছি ... ঐ সময়কার পেপারগুলো ঘেঁটে দেখতে হবে

তবে, এখন বর্তমান সরকারকে গালি দেয়া ছাড়া আর কোন পথ থাকলোনা ... কথা যখন এগিয়েছেই তখন চট্টগ্রাম থেকে বার্মা হয়ে থাইল্যান্ডে যাবার রুটের ব্যাপারটা ফাইনাল করাটা ছিলো একেবারে ফরজ ... কারণ, এই রুট ছাড়া এশিয়ান হাইওয়ে আমাদের জন্য জঙ্গী আমদানী ছাড়া আর বেশী কোন কাজে লাগবেনা ... শুধুই ভারতের সেভেন সিস্টার্সের উন্নতির কাজে লাগবে ... বাহ্, গ্রেট!!!
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: এভাবেই সবাই নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যাস্ত, আর আমরা ব্যবহৃত হচ্ছি তাদের স্বার্থ রক্ষায়। আমরা ব্যবহৃত হচ্ছি সরকারের প্রত্যাক্ষ সহযোগীতায় এটাই সবচেয়ে দুঃখ জনক।

১৪. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৩
আমি মনির বলেছেন: মনে হচ্ছে রাস্তা ঐ একটাই খোলা বঙ্গোপসাগরের দিকে.......

১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: মায়নমারের দিকে একটা বিশাল রাস্তা ছিল, কিন্তু ইচ্ছাকৃত না দেখলে আর কি করার......

১৫. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৫
তায়েফ আহমাদ বলেছেন: পুরা মাথা খারাপের দশা!
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: টিপাইমুখ ঠ্যাকাবো না হাইওয়ে............... সত্যিই, পুরা মাথা খারাপের দশা!

১৬. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:২৯
তানিয়া কবির লিজা বলেছেন: জনগনকে দেওয়া ইশ্তেহারের বাদ দিয়ে ভারতকে দেওয়া নির্বচনী ইশ্তেহার বাস্তবায়ন করছে।

গন জোয়ার অত্তাসন্ন.....।
১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন:

১৭. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৪
রোহান বলেছেন: সরকার ভালোই ভেজাল লাগাইছে :(

হাইওয়ে হইলে পুরা এশিয়ার লগেই হওন দরকার..
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: পুরা এশিয়ার লগেই হওন দরকার....

১৮. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১:৪২
কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: মুক্তিযুদ্ধের প.শ স্বঘোষিত চেতনা ব্যাবসায়ীদের (রাজনৈতিক দল বা দুর্বুদ্ধিজীবি বা অন্য যে কেউ) তাদেরকে 'মুক্তিযুদ্ধের যাতনা' টাইটেল দিলাম।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: টাইটেল ভাল হয়েছে।

১৯. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:০১
জুল ভার্ন বলেছেন: খুব ভালো ভাবে বিশয়টা উপ্সথাপন করেছেন।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

২০. ১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
কষ্টের নদী বলেছেন: দিন বদলের সরকার না?? সাথে প্রথম আলো ও দিন বদল করতাসে।

বাংলাদেশ কে ভারত এর অংগরাজ্য বানিয়ে দিন বদল করতেছে। বাংলাদেশ শুধু নামেই থাকবে। আমাদের দেশকে শোষন করবে ইন্ডিয়া।

৭১ এ করেছিল পাকিস্তান। আর এখন ইন্ডিয়া।

তাইলে এখনকার যারা দেশদ্রোহী তাদেরকে কি বলা হবে?

বলেই বা কি লাভ?? আমরা কিছুই করতে পারব না...শুধু এি ব্লগেই নিজেদের খোভটা ঝেরে শেষ। টিপাইমুখ বাঁধ ও হয়ে যাবে....
শুধু তাকাই তাকাই দেখব আমরা
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: বাচ্চাদের হাসিমুখ দেখতে চাই। আমরা বুড়ারা কষ্ট করি সমস্যা নাই। কষ্ট প্রাকাশের অন্য কোন ছবি দেওয়া যায় কি।

২১. ১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
মুহসিন বলেছেন: এটা অত্যন্ত আনন্দের বিষয়। হয়তো জনগণের বিপুল ভোটে নির্বাচিত সরকার চায় আমাদের দেশ অধিকতর উন্নত দেশের সাথে পুরোপুরি যুক্ত হলেই সিকিমের জনগণ যেমন লাভবান হয়েছে, আমাদের জনগণও লাভবান হবে। তবে স্বা. বি. শ. বাদে।

--আমরা স্বাধীনতা চাইনা, আমরা অধিকতর উন্নত দেশের হয়ে পরাধীন থাকতে চাই। জয় পরাধীনতা, জয় টিপাইমুখ, জয় করিডোর।
১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: কলিগ বলে "বেইচা দিল রে...., লইয়া গেল রে....." এই সব চিৎকার বাদ দিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসাবে যোগ দিই চলেন।

আমি মানি না, মানব না। ৭১এর প্রজন্ম তাদের দাযিত্ব পালন করেছে এখন আমাদের পালা।

২২. ১৭ ই জুন, ২০০৯ রাত ৯:০৫
সিদ্ধার্থ আনন্দ বলেছেন:
হতাশ লাগছে।
কখনো ট্রানজিট
কখনো টিপাইমুখ
কখনো এশিয়ান হাইওয়ে........

না জানি কপালে আর কি কি আছে?
১৮ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: আরও আছে সমুদ্র সীমানা।

২৩. ১৭ ই জুন, ২০০৯ রাত ১০:২৬
দিগন্ত বলেছেন: আপনার দেওয়া মায়ানমার সংক্রান্ত লেখায় পরিষ্কার করে বলা আছে ঢাকা-রেঙ্গুন হাইওয়ের কথা, সেটাকে এশিয়ান হাইওয়েতে সংযুক্তির কথা মায়ানমার কিছু বলে নি। এই প্রস্তাব বাংলাদেশ আগে পাঠিয়েছিল, কিন্তু মায়ানমার, চিন সহ কেউই রাজী হয় নি। তারা আলাদা হাইওয়ে বানাতে ইচ্ছুক, কিন্তু এশিয়ান হাইওয়েতে সেটাকে সংযুক্ত করতে ইচ্ছুক নয়।
১৮ ই জুন, ২০০৯ সকাল ৯:৪১

লেখক বলেছেন: লেখক বলেছেন: মন্তব্য নং ২৯ ও ৩০ (জ্বিনের বাদশা ) দ্রষ্টব্য।

২৪. ১৮ ই জুন, ২০০৯ রাত ১:২৫
লুথা বলেছেন:
আমারে সবসময় আমার কিছু পরিচিত মানুষ বলতো, ইন্ডিয়ার সবচেয়ে বড দালাল হইতেছে আঃলীগ... এবং দেশ বিক্রি করা কাকে বলে এখন আমি বুঝতেছি...

প্রব্লেম নাই, কইদিন পরে আমারাও সিকিমবাসী দের মতো হয়ে যাবো... নেপালের মতো আমাদের দেশেও রুপী চলবে... ;)
১৮ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: জয় বাংলা ভুইলা যান, আমরা হবো হিন্দুস্তান..... ;)

২৫. ১৮ ই জুন, ২০০৯ রাত ১:৫২
বল বীর বলেছেন:

বর্তমান সরকার কে ভারতীয় স্বার্থে কিছু করে যাওয়ার জন্যই ক্ষমতায় বসানো হয়েছে।

টিপাইমুখ> ট্রানজিট/এশিয়ান হাইওয়ের নামে করিডোর> দশট্রাক অস্ত্র মামলার নামে গোয়ান্দা কর্মকর্তাদের নির্যাতন।
১৮ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: প্রথমেই হয়েছে বাণিজ্য যুক্তি, এর পর সমুদ্র সীমায় গ্যাস অনুসন্ধান ........ (চলবে)

১৮ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: আপনাকেও ++++++++++

২৭. ১৮ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৩
বাঙ্গাল বলেছেন: প্রিয়তে নিলাম... পরে রেফারেন্স দিবানে
১৮ ই জুন, ২০০৯ সকাল ৯:৫০

লেখক বলেছেন: সেই লেখাটার অপেক্ষায় থাকলাম।

২৮. ১৮ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৭
সোনার বাংলা বলেছেন:

বাঙালীরে হাইকোর্ট দেখানো খুবই সুজা।
১৮ ই জুন, ২০০৯ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: সুজা হইলে কি আর এতো কথা আইতো ? আ.লীগও কিন্তু হাই কোর্ট চেনে কিন্তু দাদাদের সাথে নেমকহারামী করবে কেন, তাদের একটা আদর্শ আছে না।

২৯. ১৮ ই জুন, ২০০৯ সকাল ৭:২০
জ্বিনের বাদশা বলেছেন: @দিগন্ত,
প্রথম লিংকটার হেডলাইনই হচ্ছে (Click This Link)

"Beijing, Yangon back Dhaka’s plea for Asian Highway route change"

আমি জানতাম বাংলাদেশের এই রুটচেঞ্জের প্রস্তাবে প্রধান বাঁধা ছিলো মিয়ানমার;
উপরের খবর অনুযায়ী তারা যদি রাজী হবারই সিগনাল দেয় তখন শেষ কূটনৈতিক চেষ্টাটা না করে তাড়াহুড়ো করে এশিয়ান হাইওয়ে সাইন করা কেনো, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন!!!
৩০. ১৮ ই জুন, ২০০৯ সকাল ৭:৪৪
জ্বিনের বাদশা বলেছেন: একটু ঘাঁটাঘাঁটি করে দেখা যাচ্ছে, থাইল্যান্ড সরকার এই জুনের শুরুতেও চিটাগাং-মিয়ানমার-থাইল্যান্ড রুটের পক্ষে তাঁদের সমর্থন ব্যক্ত করেছে ... থাই পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ""The option for a road from Chittagong to Myanmar and Thailand looks quite viable in terms of the international perspective ... So, why should we not extend the (Myanmar) roads to Bangladesh?"

লিংক: Click This Link

Click This Link

সরকারের অবশ্যই ক্লিয়ার করা উচিত যে এখনই এশিয়ান হাইওয়েতে সাইন করে ফেললে পরে এই চিটাগাং-মিয়ানমার-থাই রুট আসলেই পাওয়া যাবে কিনা ... না পাওয়া গেলে আরো লবিং করা দরকার ... তামাবিল পর্যন্ত রাস্তার আন্তর্জাতিকীকরণ আমাদের কোন কাজেই আসবেনা ... স্রেফ নাথিং ...
১৮ ই জুন, ২০০৯ সকাল ১০:০১

লেখক বলেছেন: তামাবিল পর্যন্ত রাস্তার আন্তর্জাতিকীকরণ আমাদের কোন কাজেই আসবেনা ... স্রেফ নাথিং .. এটা জেনেও সরকার খুব সচেতনভাবেই এই আত্মঘাতী(দেশের জন্য,তাদের জন্য না) সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দির্ঘদিন ধরেই আ.লীগ পন্থি কলামিস্টরা ভারতকে কোরিডোর দেওয়ার পক্ষে। এখন বিশ্বের সাথে সংযুক্ত হওয়ার অজুহাতে তাদের সেই পুরানো চাওয়া বাগিয়ে নিতে চচ্ছে।

নতুন তথ্যের জন্য ধন্যবাদ।

৩১. ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৮
কষ্টের নদী বলেছেন: এই পিচ্ছির ছবিটা আমার অনেক পছন্দ। দেখি অন্য কোন পছন্দের ছবি পাওয়া যায় কিনা
৩২. ২০ শে জুন, ২০০৯ সকাল ৭:৫৩
স্বপ্ন ব্যাকরণ বলেছেন:

প্রিয়তে নিলাম।


আমি এশিয়ান হাইওয়ে এবং যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের
মিথ্যাচার নিয়ে একটা পোষ্ট দিমু ভাবতেছি। আপনার পোষ্ট টি উপকারে আসবে। ধন্যবাদ
৩৩. ২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
ভিন্ন চিন্তা বলেছেন: কি ভাবে লেকাটা মিস করে ছিলাম।লজ্জিত।

ঠাই পাক প্রিয়তায়।
৩৪. ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩৯
দিগন্ত বলেছেন: @জ্বিনের বাদশা
তামাবিল পর্যন্ত রাস্তার আন্তর্জাতিকীকরণ আমাদের কোন কাজেই আসবেনা
-- এশিয়ান হাইওয়ে বাংলাদেশের সবথেকে বেশী লাভ যদি তা চট্টগ্রাম হয়ে মায়ানমার দিয়ে ঢোকে - এটায় আমি একমত। কিন্তু ইউনেস্ক্যাপের চুক্তি অনুসারে প্রকল্পে যোগদান না করলে রাস্তা পরিবর্তনের কথা উত্থাপন করা যায় না। সেজন্য আগে তো যোগদান করতে হবে, তারপরে রাস্তা পরিবর্তন। প্রথম খবরটিতে স্পষ্টই ছিল রুট চেঞ্জের ব্যাপারে সহমতের পরেই বাংলাদেশ যোগদান করবে আর সহমত পাওয়া গেছে। তবে পরে চিন বা মায়ানমার বেঁকে বসলে আলাদা ব্যাপার।
৩৫. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২১
এ হাকীম বলেছেন: আমরা মন্তব করতে পারব কিন্ত যারা বাংলাদেশকে ভারত বানাতে চায় তাদেরকে ভারতের রাজাকার বলার ক্ষমতা আমাদের নাই ।
৩৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: পোষ্ট ও কমেন্ট সহ এটা একটা তথ্যবহুল পোষ্ট। সরাসরি প্রিয়তে।++++
৩৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
ইরফান আহেমদ বলেছেন:
ভাঁড়ত থেকে একটি সড়ক বাংলাদেশের বুক চিড়ে আবার ভাঁড়তেই প্রবেশ করবে। আমি বুঝিনা ওটা কিভাবে এশিয়ান হাই ওয়ে হয়। তাহলে আম্লীগীয় দৃষ্টিতে ভাঁড়ত মানে এশিয়া।
ওই ভাঁড়তীয় প্রভুদের জুতার সুক তলায় এই ভাঁড় দেশ প্রেমিকদের যে স্বর্গসূখ।
৩৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২০
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information

 

মোট সময় লেগেছে ১.০০৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই