বন্ধুর ভালোবাসা চাইতে যে সব গান লেখা হয়েছে তার মধ্যে ইদানিং সবচেয়ে ভাল লাগা গানটি কৃষনো কলির "তবু বন্ধু ভালোবেসো একবার"।
= = = = = = = = = = = = =
ছুঁয়ে ছুঁয়ে আছো আমার বর্ডার
মাঝে মাঝেই মার একি
এশিয়ান হাইওয়ে দিচ্ছি প্রিয় বন্ধু
সে পথে দেখো সাত-বোনের রূপ একি
তবু বন্ধু ভালবেসো একবার
যা ছিল সব (বেরুবাড়ী, তালপট্টি, সমুদ্রসীমা)
দিয়েছি দেবার।
বিশাল বিশাল নদী ছোট্ট এ দেশ
অনেকটাই জলে ভাসা আর কিছু মাটি
তুমি বন্ধু বেঁধেছো বিরাট বাঁধ
সে বাঁধ পেরিয়ে, শূন্যতা ভরা
পদ্মার মিছে আশা
তবু বন্ধু ভালবেসো একবার
যা ছিল সব (বেরুবাড়ী, তালপট্টি, সমুদ্রসীমা)
দিয়েছি দেবার।
নদীতে জল কণা নেই
পদ্মায় জল পরি কই
মরূপ্রায় পানি শুন্য পদ্মা সুরমা একা একা
ফারাক্কা আর টিপাইমুখ পানে চেয়ে দু চোখে স্বপ্ন নিয়ে
তবু বন্ধু ভালবেসো একবার
যা ছিল সব (বেরুবাড়ী, তালপট্টি, সমুদ্রসীমা)
দিয়েছি দেবার।
হাজারে হাজরে স্বপ্ন বাজারে
বাপের স্বপ্ন ঝুলি
একা একা আর, থেকে হাহাকার
কি করি কি করি
তবু আর্মি পুঁতে রেখে বিডিআর বেঁধে
ক্ষমতায় টিকে আছি
তবু বন্ধু ভালবেসো একবার
যা ছিল সব (বেরুবাড়ী, তালপট্টি, সমুদ্রসীমা)
দিয়েছি দেবার।
= = = = = = = = = = = = = = = = = = = =
[গানটি নিয়ে মজা করার জন্য এই গানটির সকল ভক্ত শ্রোতাদের কাছে এবং গানটির গীতিকারের কাছে ক্ষমা প্রার্থী, আশা করি আপনারা বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।]
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


