আমাদের দেশ নিয়ে হাজারো চিন্তা মাথার মধ্যে কিলবিল করে....কিন্তু দেশের রাজনীতি বা রাজনীতিবিদদের কথা মনে হলেই এক ধরেনের বিবমিষা হয়....
হঠাৎ করেই আইডিয়াটা মাথায় আসা; আমাদের মাননীয় নির্বাচন কমিশন হয়তো এ ব্যাপারে উদ্যোগ নিতে পারেন।
এটা সম্ভবত আমাদের ১০ বা ১১ তম সংসদ হতে যাচ্ছে!!! দুঃখিত সঠিক তথ্য না জানার কারনে। নির্বাচন কমিশন বা কোন উদ্যোমী সাংবাদিকের কাছে আবেদন রাখবো যদি সম্ভব হয় তাহলে বিগত সব সংসদের মাননীয় সাংসদদের শিক্ষাগত যোগ্যতার একটা পরিসংখান যদি জাতির কাছে তুলে ধরতে পারেন তাহলে মনে হয় আমরা আগামী সংসদ নির্বাচেন ভোট দেয়ার ক্ষেত্রে আমাদের দেশের জনগনকে আরেকটু সচেতন করতে পারবো। তাছাড়া আমরা নিজেরাও বুঝতে পারবো আমরা এতোদিন কাদেরকে ভোট দিয়েছি বা কারা আমাদের শাষন কর্তা ছিলেন।
কথিত আছে বিগত সংসদের উল্লেখযোগ্য একটা অংশই ছিল ব্যবসায়ী...পয়সার জোরে যারা নমিনেশান কিনে নিয়েছিল।
বোঝার সুবিধার্থে পরিসংখানটাকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে দেয়া যেতে পারে :
মোট সাংসদের -
১. শিক্ষাগত যোগ্যাতর ভিত্তিতে -
- মাস্টার্স বা তদুর্ধ
- ডিগ্রী বা তদুর্ধ
- এইচ এস সি বা তদুর্ধ
- এস এস সি বা সমমান
- এস এস সি'র নিচে (এদের সাংসদ হওয়া উচিৎ ছিল কিনা
জানি না!!!)
২. প্রফেশনাল ব্যাকগ্রাইন্ড (রাজনীতিবিদ, ব্যসায়ী, চাকুরে, শিক্ষকতা ইত্যাদি)
৩. বয়স (ধারনা পাওয়ার জন্য কোন বয়সের লোকেরা সংসদে বেশী)
আপনাদের আরো কোন আইডিয়া থাকলে যোগ করতে পরেন। অনেকেই হয়েতা বলবেন, রাজনৈতিক দলের প্রতিনিধিত্বটাও এ্যাড করা যায়!!!
আমিও এটার পক্ষে....কিন্তু আমি পুরো পরিসংখ্যানটাকে দলীতার উর্ধে রেখে করার পক্ষে। তারপরেও যদি রাজনৈতিক দলের (কোন দল কতটি আসন) ব্যাপারটাও আনা যায় তাহলে মনে হয় এটা আরো পরিপুর্ণতা পাবে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


