আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

জামাতীদের ইসলামী মুখোশ:

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১০:৪৭

শেয়ারঃ
0 0 0

ডেনমার্কে প্রকাশিত কার্টুনে প্রিয় নবী মুহাম্মদ (স:) কে অবমাননা করার প্রতিবাদে সারা পৃথিবীতে মুসলমানরা সোচ্চার ও প্রতিবাদমূখর। অনেক জায়গায় মুসলমানরা শান্তিপূর্ণ প্রতিবাদের পরিবর্তে রক্তক্ষয়ী বিক্ষোভ শুরু করেছে। হঠাৎ করে প্রাচ্য ও পাশ্চাত্যের খবরের মাধ্যমগুলো ফলাও করে প্রতিবাদ ও বিক্ষোভের খবর পরিবেশন করছে। আমি আজকের দৈনিক সংগ্রামের পাতা উল্টিয়ে দেখতে চাইলাম জামাতী রাজাকাররা কিভাবে প্রতিবাদ করছে। দু:খজনকভাবে দেখলাম, না তাদের পএিকায় এব্যাপারে তেমন কোন আওয়াজ নেই। বিশ্বের দেশে দেশে বিক্ষোভ হচ্ছে একথা জামাতী মুখপাএ দৈনিক সংগ্রামে বললেও বাংলাদেশে তারা কিভাবে প্রতিবাদ করছেন তার কোন খবর নেই। কি বিচিএ!!! অথচ আজ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাইতুল মোকাররমের উওর পার্শ্বের গেটে কি বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হতো, সরকারকে আল্টিমেটাম দেওয়া হতো, কথার তুবড়িতে ইসলামী বিপ্লব হয়ে যেত। মন্ত্রী নিজামী ছাএশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপল েক্ষ ছাএশিবিরের জাতি গঠনমূলক কাজে সবাইকে সহযোগিতা করার আবেদন জানালেন। কিন্তু ডেনমার্কে প্রকাশিত এই কার্টুন সম্পর্কে টুঁ শব্দ করলেন না। এটাকেই বলে সুবিধাবাদী ইসলামী আন্দোলন। এটাই হচ্ছে হঠকারী রাজাকার জামাতীদের স্বরূপ। এরা চিরকাল ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে গেল আর এদেশের সাধারণ মুসলমানদেরকে প্রতারিত করে গেল।

স্মরণ করে দেখুন, তায়েফে ইসলাম প্রচারের সময় নির্যাতিত ও রক্তাত্ম নবী (স:) ধৈর্যের সাথে শত্রুর মোকাবেলা করেন। মক্কা বিজয়ের পর তিনি তায়েফ বা মক্কাবাসীদের উপর প্রতিশোধমূলক নিযর্াতনের আশ্রয় নেননি। এটা হচ্ছে আমাদের নবীর সুন্নাত। আর আমরা মুসলমানরা 1400 বছর পর তার প্রদর্শিত পথ থেকে অনেক দূরে সরে গেছি। তাই রক্তক্ষয়ী প্রতিবাদ বা বিক্ষোভ নয়, বরং মুসলমানদের প্রয়োজন কৌশলগত পদক্ষেপ নেয়া। পৃথিবীর প্রতি 6 জন মানুষের 1জন হচ্ছে মুসলমান। আমরা ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে পারি। লোক দেখানো দু:খ প্রকাশ নয়। বরং ডেনীশ মিডিয়া কিভাবে সংবেদনশীলতা ও সহনশীলতার সাথে মুসলমানদের ধমর্ীয় অনুভূতিকে মযর্াদা দিবে তার জন্যে তাদের গণমাধ্যমে একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নে তাদের সরকারকে বাধ্য করতে হবে। এধরণের ঘটনার পুনরাবৃওি রোধে সরকারী নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত ডেনীশ দুধ, ক্রীম আর অন্যান্য উপাদেয় খাবার, ও খেলার লেগো মুসলমানরা সারা বিশ্বব্যাপী বর্জন অব্যাহত রাখবে। এধরণের সিদ্ধান্ত নিয়ে কোন প্রতিবাদলিপি আমাদের তথাকথিত ইসলামী দলগুলো কোন দূতাবাসে দিতে যাননি। তার কোন উদাহরণ থাকলে জাতির সামনে তা তুলে ধরা প্রয়োজন। যেখানে রাজনৈতিক ইসলামের উত্থান, সেখানে মুসলিম স্বার্থরক্ষায় এধরনের গঠনমূলক সামাজিক ও রাজনৈতিক কর্মসূচী অনুপস্থিত। সংগত কারণেই এখন সযত্নে চলছে পদলেহন পর্ব। কারণ, কেউ নারাজ হয়ে গেলে সমূহ বিপদ। এই হঠকারী ইসলামী রাজনীতির অবসান হওয়া দরকার। ইসলাম শেখায় মহত্ব, ক্ষমা, সহনশীলতা, ও ধৈর্য। ইসলাম শেখায় কাঁটা আর আবর্জনা নিক্ষেপকারী অমুসলিম বৃদ্ধার কুশল নেয়ার মতো মহত্বের শিক্ষা। সেধরণের ইসলামী সহনশীলতা ও সহিষ্ণুতা কেন হারিয়ে যাচ্ছে?

 

প্রকাশ করা হয়েছে: মৌলবাদ ও ধর্মান্ধতা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১০:০২
অতিথি বলেছেন: আমার আওয়ামী (বাল- বাংলাদেশ আওয়ামি লিগ) বাইজান আপনি মনে হয় জানেন না জামায়াতের অফিসে ড্যানিশ এম্বেসেডর এসেছিলেন তার সাথে দীর্ঘ 2 ঘন্টা এই ব্যাপার নিয়ে বচসা হয়। শেষ পর্যন্ত ড্যানিশ এম্বেসেডর পত্রিকাতে ক্ষমা চাওয়ার জন্য বলে। এবং এম্বেসেডর রাজি হন। অন্য দিকে আমাদের নিজামী সাহেব ইউরোপীয়ান ইউনিয়নের কাছে চিঠি পাঠিয়ে প্রতিবাদ করেন। পারলে আজকের ইত্তেফাক স্ক্রল করে একেবারে নিচে নেমে অন্যান্নখবর পড়ে আসবেন। আর সরকার থাকা অবস্থায় আন্দোরনের বাস্তবায়নের জন্য রাজপথের রাজনীতি জামাতের করতে হয়না। এটা আওয়ামী সান্ডাদের কাজ। কিভাবে মানুষদের রাস্তাঘাটে উলংগ করেছিলেন আপনার মনে আছেতো?
২. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১০:০২
অতিথি বলেছেন: জামায়াতের নোঙরা রাজনীতির অবসান চাই। যুদ্ধাপরাধী নিজামী-মুজাহিদের বিচার চাই।
৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৬:০২
ভূত বলেছেন: আড্ডাবাজ, কৌশলে নিজের অবস্থানটা এড়িয়ে গেলেন। আপনি কি মনে করেন এই ঘটনার প্রতিবাদ হওয়া উচিৎ? আপনি কি মনে করেন এটা মুসলমানদের ঈমানী দায়িত্ব? যদি এটা মুসলমানদের ঈমানী দায়ীত্ব না হয় তাহলে কেন জামায়াতের ভূমিকার প্রশ্ন করছেন? আর যদি সত্যিই মনে করে থাকেন যে এটা মুসলমানদের ঈমানী দায়ীত্ব তাহলে সেটা একটু খোলাসা করে বলুন।

যাকগে, আপনি কি ভাবলেন এতে আমার কিছু যায় আসে না। তবে আপনার জ্ঞাতার্থে বলে রাখি, গতকাল দেশের সর্ববৃহৎ প্রতিবাদ হয়েছে শিবিরের উদ্যোগে। আরো হবে। আস্থা রাখুন। আমরাওতো মুসলমান। পৃথিবীর সকল মুসলমানরা এই ঘটনার প্রতিবাদ করে যে পরিমান "নির্বুদ্ধিতার" পরিচয় দিলেন সেই দলে যে আমরাও শরীক হতে চাই।
৪. ২৭ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৩
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: ভাইজান, আপনার বয়ান শুনে মনে হচ্ছে আপনি ইসলামের মর্মবাণী বেশ ভালভাবেই উপলব্ধি করতে পেরেছেন। তাহলে আপনি কেন মুসলমানদের নেতৃত্ব দিতে এগিয়ে এসে আপনার ভাষায় সুবিধাবাদী ইসলামী রাজনীতিবিদদের খপ্পর থেকে সাধারণ মুসলমানদেরকে বাঁচিয়ে প্রকৃত ইসলামের দিকে নিয়ে যাচ্ছেননা?

 

মোট সময় লেগেছে ০.৯৫৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ