আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

জামাতী গুনগান:

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:১৯

শেয়ারঃ
0 1 0

পুরোটা বাংলা ব্লগ জামাত বিরোধী লেখাতে ছেয়ে গেছে। ইসলামী আন্দোলনের কমর্ীদের এভাবে নাজেহাল করা কি সংগত? মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জামাতকে ধরাশায়ী করা কি উচিত? ইতিহাস থেকে বলুন, আর স্মৃতি থেকে বলুন, আর প্রত্যক্ষদশর্ী হয়ে বলুন, সবই মিথ্যে প্রচারণা!!! তাই না? আড্ডাবাজের এই বক্তব্যে কেউ আহত হলে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি তো, জামাত বিরোধী কথা বলা এখন ফ্যাশন হয়ে দাঁিড়য়েছে। তাই, আমি জামাতীদের পাঠ্য বইগুলো আবার ধুয়ে-মুছে নতুন করে পড়া শুরু করলাম। তাই, আর ইতিহাস নয়, চেতনা নয়, নতুন প্রজন্মের ভাবনা নয়, "খাস জামাতী নেতার বই থেকে সরাসরি নসিহত করব"। চারদিকে ইসলামী আন্দোলনের শিবির কমর্ীদের মন্তব্যের ছড়াছড়ি দেখে আমি বলেই ফেললাম, "হালা যুদ্ধেই আর যামু না"। এখন থেকে জামাতী নসিহত আপনাদের শুনতে হবে ও বিচার করতে হবে মুক্তমন নিয়ে।

সচেতন ব্যক্তিবর্গ, আপনারা যারা জামাত-শিবির সম্পর্কে জানেন না, তাদের বলি, জামাত-শিবির করতে হলে আর বুঝতে হলে আপনাকে জামাত-শিবিরের পাঠ্য বই পড়তে হবে। তার মধ্যে তাদের পাকিস্তানী গুরু কথাশিল্পী মওদুদীর বই ও পবিএ কোরআনের ব্যাখ্যা "তাফহিমুল কোরআন" না পড়লে জামাত-শিবিরের জেহাদী জোশের স্বাদ পাবেন না। আধুনিক প্রকাশনী আর কাঁটাবন মসজিদের সামনে লাইব্রেরীতে গেলে সুলভ মূল্যে এই বইগুলো কিনতে পারবেন। মওদুদী প্রাতিষ্ঠানিক ধমর্ীয় শিক্ষা না পেলেও তার লেখাগুলো বেশ চমকদার ও উওেজনামূলক। তাই, জামাতীদের বাংলাদেশ বিরোধিতা নিয়ে যারা বেশী লাফালাফি করেন, তাদেরকে বলি, মওদুদী ও জামাতী চিন্তা কখনো স্বাধীনতার প েক্ষ ছিল না। তা 71'এ হোক আর 47'এ হোক।

বৃটিশদের হাত থেকে ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার জন্য যখন বৃটিশ বিরোধী আন্দোলন তুঙ্গে, তখন জামাতের নেতা মওদুদী সেই স্বাধীনতার আন্দোলনকে ভর্ৎসনা করে বৃটিশপ্রীতি দেখাতে গিয়ে বলেন, "যদি আপনার ইংরেজের সাথে শত্রুতা এজন্য যে, সে ইংরেজ, ছ'হাজার মাইল থেকে এসেছে, আপনার দেশের বাসিন্দা নয়, তবে আপনার এ শত্রুতা ইসলামী শত্রুতা নয়- অজ্ঞতাপ্রসূত শত্রুতা" (আবুল আলা মওদুদী, সিয়াসী কাশমকাশ, 1ম খন্ড, পৃষ্ঠা 35)। দয়া করে এবার বলেন না, এগুলো রাজাকার-জামাত বিরোধী প্রচারণা, আমি আড্ডাবাজ নতুন পাঠক। বাংলা ব্লগে কেবল জামাতীদের কথাই বলছি। ইসলামী আন্দোলন এবার বেগবান হবে বৃটিশ আর পাকিস্তানী শক্তির আশীর্বাদে।

 

প্রকাশ করা হয়েছে: মৌলবাদ ও ধর্মান্ধতা  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:০২
ভূত বলেছেন: আড্ডাবাজ, আমি আবার আপনার মতো মওদূদী ভক্ত না। তাই বইটা আমার কাছে নেই। যদি দয়া করে পুরো প্যারাটা কোট করতেন তাহলে আমার মন্তব্য করতে সুবিধে হতো (সেই সাথে আপনার জারিজুরি ফাঁস হয়ে যেতো)।
২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:০২
ধানসিঁড়ি বলেছেন: জামায়াত সম্পর্কে একটা প্রচলিত ভুল ধারণা যে জামায়াত পাকিস্তানী সরকারের খাস পেয়ারের সংগঠন। কথাটি আদৌ সত্য নয়। যারা জামায়াতের সমালোচনা করেন তারা এ কথা কি জানেন জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী (রঃ) পাকিস্তানী সরকার কর্তৃক কি নির্যাতনের শিকার হয়েছেন। পাকিস্তান শামরিক জান্তা তাকে মৃতু্যদন্ডের রায় পর্যন্ত দিয়েছিল। তখন তার পরিবার ও সমর্থকদের উদ্দেশ্যে তার ভাষণের একটি উলেল্লখ যোগ্য অংশ হচ্ছে "হায়াত অর মৌত কা ফায়সালা আসমান মে হোহি হ্যায়, না কো জমিন মে" উর্দু হয়তো ঠিক ভাবে লিখিনি তবে এর অর্থ এই যে জীবন মৃতু্যর ফায়সালা আসমানে হয়, জমিনে নয়। আর কি আশ্চর্য ব্যাপার দেখুন তাকে কিন্তু পাকিস্তান শাসক গোষ্ঠী হত্যা করতে পারে নি। বার বার তিনি কারা নির্যাতন ভোগ করেছেন যা তার জন্য শাপে বর হয়েছে। তিনি তার যুগান্তকারী তাসফীর ":তাফহীমুল কুরআন"-এর একটি বিরাট অংশ জেলে থেকে লিখেছেন। আপনাদেরকে খোলা মনে তাফহীমুল কুরআন পড়ার আহবান জানাচ্ছি। বাংলায় পাওয়া যাবে। বাঙ্গালী হিসেবে বাংলায় পড়াই ভালো, তবেই বিভ্রান্তি কম হবে। উদর্ূ রেফারেনস দিলেই যে কেউ তার প্রতিবাদ করতে পারবে না বইয়ের অপর্যাপ্ততা ও ভাষা জ্ঞানের অভাবের জন্য। আর মুক্তমনা যদি কেউ থাকেন তবে দয়া করে বিভিন্ন লিফলেট থেকে কোন রেফারেনস নিয়ে আলোচনার ঝড় উঠাবেন না, বরং নিজেই লিফলেটটির রেফারেস সঠিক কিনা তা যাচাই করুন।
৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:০২
ধানসিঁড়ি বলেছেন: জামায়াত বাংলাদেশের শত্রু নয়, জামায়াত 71 সালের পাকিস্তান বিভক্তির বিপক্ষে ছিল মাত্র। স্বাধীনতা পরবর্তীতে জামায়াত এমন কিছুই করে নি যা দ্্বারা তাদেরকে দেশদ্রোহী বলা যায়। আর রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। 71 এ তাদের সিদ্ধান্তের আমিও পক্ষপাতি নই।তাদের মত হয়তো 25 মার্চ কালো রাতের পূর্ব পর্যন্ত ঠিক ছিল কিন্তু এমন গণহত্যার পর জোড়া তালি দিয়ে পাকিস্তান টিকিয়ে রাখার সিদ্ধান্তটি অবশ্যই ভুল ছিল।
৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:০২
আবু নাবিল বলেছেন: আড্ডাবাজ সাহেবরা বরাবরই এই রকম। কোন উদ্ধৃতির আংশিক দিয়েই নিজেদের ফায়দা হাসিল করতে চান।
এরা যদি বলেন যে কোরআনে মদ পান করাকে যায়েজ বলা হয়েছে তাহলে তাও বলতে পারেন। কেননা, কোরআনে তো বলা হয়েছে- "তোমরা যখন মাতাল থাকো তখন নামাজের ধারে-কাছেও যেয়ো না"। এর মানে তো এই হয় যে, ইসলামে মদ পান করা বৈধ!!!! নাকি আড্ডাবাজ সাহেব???
তাই ভূত সাহেবের সাথে একমত হয়ে আমি বলছি, অযথা বিভ্রান্তি ছড়ানোর জন্য আংশিক কোট করবেন না। কোট করতে হলে পুরোটাই করবেন।
যেমনিভাবে মদ হারাম হওয়ার আয়াত বাদ দিয়ে শুধু মাতাল অবস্থায় নামাজ পড়তে বারণ করার আয়াতটি উল্লেখ করলেই চলবে ন া।
৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:০২
অতিথি বলেছেন: ধানসিড়ি'কে বলছি, 71এর কথা আমরা ভুলিনি । মওদুদি পাকিস্তান সরকারের কতটা প্রিয় বা অপ্রিয় সেটাও আমাদের দেখার বিষয় নয় । শুধু এইটুকু জানলেই হবে যে জামায়াত বাংলাদেশের শত্রু ।
৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:০২
অতিথি বলেছেন: আবু নাবিল'কে বলছি, বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুেদধ সরযনত্র করা শুধুমাত্র জামায়াতের পকখেই সম্ভব । এটা আমাদের দেশ, জামায়াতিদের নয় ।
৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:০২
অতিথি বলেছেন: "জামায়াত 71 সালে পাকিস্তান বিভক্তির বিপখে ছিল মাত্র" এটাইকি জামায়াত বাংলাদেশের শত্রুতা বোঝার জন্ন যথেষ্ট নয় ????
৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:০২
অতিথি বলেছেন: মওদুদী ছাহেবকে দুষ্টু পাকিস্তানীরা জেলে পুরেছিলো কেন? এমন কোন মহৎ সংগ্রামের জন্য নয়, হাজার হাজার নিরীহ মানুষ হত্যার উসকানি দেয়ার অপরাধে। শ্রদ্ধেয় বিচারপতি রুস্তম কায়ানী তো মওদুদী ছাহেবকে ইস জমিন পর হি মওত কা সাজা দিয়েছিলেন। কোন আসমানী গায়েবী হস্তক্ষেপে মওদুদীর প্রাণ রক্ষা হয়নি, সৌদী বাদশার সক্রিয় বাধাদানে সেবারের মতো জানে বেঁচে গিয়েছিলেন আবুল আলা। আবুল আলার চ্যালারা আবুল আলার জীবনী পড়ুন।
আর '71 সালে জামাত তো শুধু নীতিগত বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লুনঠন করেছে, অগি্নসংযোগ করেছে। আবুল আলার চ্যালাবৃন্দ, জামায়াতে ইসলাম এই দেশের মাটিতে সর্বাধিকসংখ্যক মুসলমান হত্যাকারী গোষ্ঠী। ইসলামের বিপরীত শব্দ বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে জামায়াতে ইসলাম।
৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:০২
অতিথি বলেছেন: জামাতের মন্ত্র
আমরা পিঠে বেধেছি কুলো
আমরা কানে দিয়েছি তুলো
আমরা চোখে দিয়েছি ঠুলি
ইসলাম মহান জপি ইষ্ট( আবুল আলা মওদুদ) নাম

কোরান হাদিস ভুয়া কথা
বাবার বাবা মাওদুদি বাবা

.। বাচ্চা লোগ লাগাও তালিয়া..........

শুকরিয়া শুকরিয়া শুকরিয়া
১০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:০২
অতিথি বলেছেন: আমার ভাবতে অবাক লাগে যে আপনারা জামাতিরা কোরাণ হাদিসের মত সুস্পষ নিদেশনা থাকতে মওদুদীর বই পড়ার উপদেশ দিচেছন।আপনাদের এই ধারনাও ভূল যে ঐ বই আপনারা ছাড়া আর কেউ পড়েননি।মওদুদী যে সব বিষয়ে ভিন্নমত পোষন করেন সেই অনুযায়ী তিনি ইসলাম থেকেই বরং দুরে সরে গেছেন সাথে আপনারাও।
১১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:০২
অতিথি বলেছেন: সৌদি বাদশা কেনো ইসলাম কে পুন্যভুমি আরব থেকে এক্সপোর্ট করার ধান্দা করছে এবং কেনো হারামাইন কে ইসলামি জঙ্গিবাদের পৃষ্টপোষক হিসেবে আমাদের সবছেয়ে বড় ইসলামি দেশ ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ করছে, কেনো বাংলাদেশের(ভবিষ্যত ইসলামি খেলাফতের পুন্যভুমি) তে নিষিদ্ধ করা হলো।
প্রশাসন জবাব চাই।
আচ্ছা জামায়াত কেনো এর বিরোধিতা করলো না??
১২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:০২
অতিথি বলেছেন: জামায়াতের ক্ষমতায় যাওয়ার আদর্শ মানে যে সত্যিকার ইসলাম নয়, তা নিয়ে কথাবার্তা হচ্ছে দেখে ভালো লাগলো।

মওদুদীর তাফসীরকে সুন্নী মুসলমান ইমাম সমাজ গ্রহণ করে না। একে তারা বলে মওদুদী ইসলাম, ওহাবী ইসলাম ও খারেজি ইসলাম। অর্থাৎ খারেজি ইসলাম থেকে আসা একটি শাখা। খারেজি ইসলাম, শিয়া ও সুন্নীর মত ইসলামের একটি শাখা। কেউ যদি বিশদ জানতে চান জানাতে পারি।

সমাজে বিতর্ক হওয়া ভালো। তাতে সত্যি বের হয়ে আসে। মওদুদীর প্রচুর বই আমি পড়েছি। আমাদের স্কুলে ধর্মীয় শিক্ষকের উৎসাহে ইসলামি বই পাঠের প্রতিযোগিতা হতো। মওদুদীর বই থেকে হাজার হাজার উদাহরণ দেয়া যাবে যা প্রমাণ করে ইসলামকে তিনি নিজের মত ব্যাখ্যা দিয়েছেন। তার মূল উদ্দেশ্য ছিল ইসলামকে কমিউনিজমের মত একটি রাষ্ট্র দখলের আদর্শে পরিণত করা। সেজন্য জেহাদের উপর তিনি বিন লাদেনের মত জোর দিয়েছিলেন।
১৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:০২
ধানসিঁড়ি বলেছেন: আচ্ছা কথার স্বার্থে মেনে নিলাম। তাহলে আপনাকে আরেকটা অনুরোধ করবো। দয়া করে অন্য যে কোন তাফসীর (তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে ফি জিলালিল কুরআন ইত্যাদি) যে কোন একটি নিয়মিত অধ্যয়ন করুন। সাথে পারলে বুখারী শরীফ। এরপরে আপনি নিজেই বুঝতে পারবেন ইসলামের আলোকে আপনার দায়িত্ব কি? সে দায়িত্ব যদি জামায়াত থেকে ভিন্ন হয় তবে তাই আপনাকে জান্নাতে পৌছাবে ইনশাআল্লাহ।আসলে আমরা যারা মুসলমান তারা কিন্তু একটা জিনিসই কামনা করি। আর তা হলো আল্লাহর সন্তুষ্টি তথা জান্নাত। জান্নাতে যাওয়াটাই মূখ্য, কোন পথে গেলেন তা মূখ্য নয়। জামায়াত না করে যদি জান্নাতে যাওয়া যায় তো তাতে কারো কোনো মনকষ্ট থাকার কথা নয়।
মুখফোড় কে বলছি, আপনিই বলুন সৌদি বাদশা একজন কাফেরকে কেন বাঁচালেন? মনে রাখবেন সৌদি বাদশাহই কিন্তু প্রধান দুই উপাসনালয় (হারামাইন শরিফাইনের) তত্বাবধায়ক। এমন লোক নিশ্চয়ই কোন কাফেরকে রক্ষা করবে না।
১৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:০২
ধানসিঁড়ি বলেছেন: জেনে খুশি হবেন যে, আমি মুহাম্মদ (সাঃ) কেই আমার আদর্শ মনে করি। আল্লাহ ও আল্লাহর রাসূলের নীতি পরিপন্থী কোন কিছুকেই আমি পরোয়া করি না। মওদূদী (রঃ) এর অধিকাংশ বই আমি পড়েছি। আমি তার একজন মুগ্ধ পাঠক। তার লেখা আমাকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে মাত্র, সঠিক পথ হিসেবে তার লেখাকে আদর্শ মনে করি না।
১৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১২:০২
অতিথি বলেছেন: ধানসিড়িকে বলছি।সৈৗদী বাদশাহ এই পৃথিবীতে এই মূহুতে একজন আদশ ব্যক্তিত্ব নয়।তার মওদুদীকে খমা করাই প্রমান করে না যে তার সমস্ত কাযকলাপ ইসলাম সম্মত।আপনার লেখা দেখে মনে হচেছ না আপনি খুব বেশি পড়াশুনা করেছেন।আরো পড়াশুনা করুন।মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে চাইলে মওদুদীকে বাদ দিয়ে বরং মুহম্মদ সাঃ কে নিয়ে ভাবুন।
১৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১:০২
ধানসিঁড়ি বলেছেন: জামায়াত শিবিরের সিলেবাসে কিন্তু কমিউনিজমের বই এমনকি অন্য ধর্মের বইও রয়েছে।জামায়াত শিবিরের ছেলেদের প্রতিটি ধাপেই সব ধরণের বইয়ের উপর পরীক্ষা দিয়ে তবেই আগাতে হয়। আর ক্যাডার মানেই কিন্তু খারাপ কিছু নয়। ওয়ানের পরীক্ষা শেষে কি আপনি কাউকে ওয়ানেই রাখবেন না টু'র ক্লাসে দেবেন। ওদের ক্যাডার ব্যবস্থাও শ্রেষ তাই। ভালোকথা আমার বাসায় লেলিনের রচনা সমগ্র আছে। সম্ভবত 53টি ভলু্যম।
১৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১:০২
অতিথি বলেছেন: ধন্যবাদ। আমিও হীরক লস্করের সাথে একমত হয়ে বলব মৌলবাদী জামাতীদের চিন্তাধারার মুল ভিওি হচ্ছে মওদুদীর লেখা বই। ক্যাডারভিওিক জামাত-শিবির আন্দোলনে কেউ উপরেরর দিকে উঠতে পারবে না, যদি না মওদুদীর বই না পড়ে ও আলোচনা না করে। যারা জামাত-শিবির করেন, তারা এটা ভালভাবেই জানেন। কিনতু যখনই মওদুদীর বক্তব্যের অন্তসারশূন্যতা সপ্রমানে বেরিয়ে আসে তখন সেই একান্ত মওদুদী তাদের অপরিচিত ও তার ভক্ত না বলে দাবী করার চেস্টা। জামাতীরা প্রমান করুক মওদুদী এধরণের কথা বলেননি, তাতো পারবে না। তাই, চোখ-দিল খুলে মওদুদী চর্চা করলে ভারি বিপওি। যুক্তিহীনতার নির্বাসন। সস্তা আবেগের অনুশীলন। তারপর ও সেনাজুরি।
১৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৩:০২
ভূত বলেছেন: আড্ডাবাজ, লস্কর, মুখফোড়, ও রাসেলের কথা শুনে মনে হচ্ছে যেন মওদূদী একটি নতুন ধর্ম নিয়ে এসেছিলেন এ দুনিয়ায়। আর জামায়াত সমর্থকরা তাকে পয়গম্বর মানতে শুরু করেছে। প্রকৃত সত্য হচ্ছে মওদূদী জামায়াত নামক দলটির প্রতিষ্ঠাতা - যে দলটি কোরআন এবং সুন্নাহর আলোকে সমাজ গঠনের কথা বলে। মওদূদী ইসলামের নতুন কোনো সংস্করণের প্রবক্তা নন। ইসলাম একটি ওপেন সোর্স ধর্ম। কোরআন এবং হাদীস এর মূল উৎস। এই উৎসগুলো ঘেটে যে কেউ নিজের মতো সিদ্ধান্ত নিতে পারেন। মওদূদীকে জ্যাঠা মানতে হবে এমন কোনো শর্ত নেই জামায়াতে। যারা এসব বলে বেড়ায় তারা জামায়াত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না।
২০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৮:০২
ভূত বলেছেন: নীতু, বললাম তো জামায়াত সম্পর্কে আপনারা না জেনে চিল্লান। শুধু সেকেন্ডারি কেনো টারশিয়ারি বা এর পরের প্রায়রিটিগুলোতেও মওদূদী নেই। আর আড্ডাবাজকে বলেছিলাম পুরো প্যারাটা কোট করতে। তাহলে মওদূদীর বৃটিশপ্রীতির রূপ জানতে আমার উত্তরের জন্য অপেক্ষা করতে হতোনা।
২১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৮:০২
নীতু বলেছেন: মজার ব্যাপার হলো ভূত ও তার সাংগোপাংগোরা সব কথাই বলছে, কিনতু মওদুদীর এই বৃটিশপ্রীতি নিয়ে কোন কথা বলছে না। পুরো মুখে কুলুপ দিয়ে আছে। এধরনের তথ্যমূলক লেখা আরও চাই। জামাত রক্ষার জন্য মওদুদীকে এখন সেকেনডারী বানাতে চায়। খুব মজার ব্যাপার না? সুবিধাবাদী ইসলামী আন্দোলন।
২২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:০২
অতিথি বলেছেন: মিঃ ভূত।জামাত এমন একটা রাজনৈতিক দল যারা 71'এর গনহত্যার সাথে সরাসরি জড়িত ।এটা অশ্মীকার করার কোন উপায় নেই কারণ এখনও অনেক প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রমাণ রয়েছে।ধম' নিয়ে রাজনীতি করে নিজেরা লাভবান হচেছন ঠিকই কিন্তু ধমে'র কোন উপকার হচেছ না।মানুষ ভাবছে আপনারা ইসলামের প্রতিনিধিত্ব করছেন কিন্তু আপনারা যে সব কম'কান্ড করছেন ,তা একজন মুসলমান কেন একজন সমাজ বিরোধী লোকও তা করে না ।সুতরাং ইসলাম রক্ষার নামে ইসলামকে ধ্বংস করবেন না াজামাত সৃষ্টির আগেও ইসলাম ছিল এবং ভালভাবেই ছিল।
২৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:০২
ওয়ালী বলেছেন: জামায়াত বিরোধীরা প্রথম থেকেই তাদের যতটুকু প্রয়োজন তাই নেয়। আগের লাইন এবং পরের লাইন বাদ দিয়ে দেন। এবং অপ ব্যাখ্যা করেন। এদের কোন কালেই আক্কেল বুদ্ধি হবেনা। তারা সুবিধার জন্য ইংরেজ প্রেমিক রবিন্দ্রনাথকে বাঙ্গালী প্রেমিক বলেন এবং সমস্যা হলেই মওদূদীর মতো মানুষকে ইংরেজ প্রেমিক বলেন। তাদের এই আহম্মকি শেষ হবেনা। এরা একটি জাতির জন্য ইউজল্যাস এলিমেন্ট।

মন্তব্য করতে চাচ্ছিলাম না কারন আড্ডাবাজের মন্তব্য ডিলিট করার অভ্যাস আছে।
২৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:০২
ভূত বলেছেন: বোকাই, ওই অভিযোগটা অস্বীকার করার বিস্তর পথ খোলা আছে।এতই যদি প্রমান থেকে থাকে আপনাদের কাছে তাহলে যুদ্ধাপরাধীদের বিচারে বাঁধা কোথায়? 35 বছরেও কেনো এ কাজটা হয়নি? নাকি সাক্ষী-প্রমান ছাড়াই জামায়াতীদের কতল করতে চান?
২৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:০২
অতিথি বলেছেন: যতই সময় যাচ্ছে ততই দেখছি জামায়াত পন্থিরা এখানে ভরে যাচ্ছে । এটাতো মনে হচ্ছে কেয়ামতের আলামত । কেননা হজরত মো : (সা:) বলেছিলেন, একটা সময় আসবে যখন ইসলামের নামে অনেকে মনুষকে ধোকা দিবে আর পাপি লোকে পুরো দুনিয়া ভরে যাবে ।
২৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:০২
অমি রহমান পিয়াল বলেছেন: দেশ : বাংলাদেশ, স্থান : হতে পারে যে কোনো জায়গা।
একটি যুবক। উনি প্যান্ট শার্টই পড়েন। তবে ফুলস্লিভ। আর প্যান্টের পা গোড়ালির ওপর। চপপল আছে। মুখে হালকা দাড়ি। উনি পাড়ার মুরব্বীদের সবাইকে সালাম দেন। হাত মেলান সমবয়সীদের সঙ্গে। তাকে কেউ কখনো সিগারেট খেতে দেখে নাই, দেখে নাই মেয়েদের উত্তক্ত করতে। মোটামুটি মহল্লার সবাই ইমপ্রেসড। এই যুবক যদি আপনাকে ইসলামের দাওয়াত দেন, আপনি অবশ্যই তা গুরুত্বের সঙেগ নেবেন। জামাত কর্মীদের পাবলিক ইমেজটা এমনই। তাই অন্যসব দলগুলোর জিনস টিশার্টমোবাইল কাম সিগারেট ফোকা 'হাম রাতা হ্যায়' ভাবের চেয়ে তারা পাবলিকের (আম জনতা, যারা শান্তি চায়) বেশি গ্রহনযোগ্য। এইভাবেই তাহারা পাবলিককে দিয়া খাল কাটাইয়া (শহীদ জিয়া যেই কর্মসূচীর উদ্যোক্তা) কুমীর হইয়া ঢুইকা পরেন।
এমন কুমীরে দেশটা ছাইয়া গেছে। তাদেরকে রুখতে হবে তাদের স্টাইলেই। কিন্তুএই স্যাটেলাইট সংস্কৃতির যুগে সেটা সম্ভব নয় কোনোভাবেই।
চেতনা অবশ্য ভিন্ন জিনিস। কিন্তু জাতিগত ভাবেই আমরা যতক্ষন না নিজের ঘরে আগুন লাগে, প্রতিবেশীর কি হইল তা নিয়া ভাবি না। জামাতরে গালি দেন আর যাই দেন, তারাই সরকার। এখন ছায়া বটে, তবে আগামীতেই ইনশাল্লাহ কায়া। তখন এইসব লেখালেখির জন্য পস্তাইতে হইবে।
২৭. ০৬ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭
অতিথি বলেছেন: হা হা, কমেন্ট মনে হয় ভয়ে লুকিয়ে আছে। কারণ, এসেছিল অন্যপাশ থেকে...মনে হয় ব্লগের আপডেটে বাগ আছে।
২৮. ০৬ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭
কনফুসিয়াস বলেছেন: আড্ডাবাজ,
শুভ-র ওখানে লিংক পেয়ে পড়তে এলাম। কিন্তু কোন কমেন্টই দেখতে পারছি না! :-(((
২৯. ০৬ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭
হযবরল বলেছেন: এই নিয়ে আর বেশি লিখাতো দিলেন না।
৩০. ০৭ ই জুলাই, ২০০৬ ভোর ৪:০৭
কনফুসিয়াস বলেছেন: আড্ডাবাজ, এই লেখাটা কন্টিনিউ করেন প্লিজ।
এটা আমার না, সময়ের দাবী।
৩১. ০৭ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
শুভ বলেছেন: থ্যাংকস আড্ডাবাজ, লিংকটা দেয়ার জন্য।
৩২. ০৯ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
অতিথি বলেছেন: মনে হচ্ছে মওদুদীর আরও কিছু গুণগান লিখতে হবে। শুভ অনেক তথ্য দিয়ে লিখেছেনhttp://www.somewhereinblog.net/suvroblog/post/13117

কিন্তু আরও লেখার দরকার অন্তত: মন্তব্যকারীদের স্বার্থে।
৩৩. ০৯ ই জুলাই, ২০০৬ সকাল ৯:০৭
অতিথি বলেছেন: ভূতরে দেখা যায় না বহুদিন ।
৩৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:৫১
অতিথি বলেছেন: এক ছাত্রকে তার অংকের টিচার বলছেন- তোকে তো অনেক দিন ধরে পড়াচ্ছি তো কেমন পড়া শিখেছিস আজকে একটু মৌখিক পরীক্ষা নেব। তুই সব অংক শিখেছিস তো ? ছাত্রটি বললো- জ্বি স্যার। টিচার বললেন- শতকরা, লাভক্ষতি, সব ? সে বললো- জ্বি হ্যাঁ । তো টিচার তাকে বললেন- বলতো মূলধন কাকে বলে ? ছাত্রটি বললো- মারবেন না তো ? টিচার বললেন-সঠিক বলতে পারলে মারব কেন ? তখন ছাত্রটি বললো- পুকুরে গোসল করে কাপড় পাল্টানোর সময় মাথা নীচু করলে যেটা দেখা যায় তাকে মূলধন বলে। ঠিক আপনি ইসলামের ঐরকম মূলধন বুঝেছেন।জামায়াতীরা ভ্রান্ত পথে থাকলে আপনি তাদেরকে সঠিক পথে নিয়ে আসুন । আজকের যারা জামায়াত-শিবির করে তারা সময় হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, তারা কারোক্ষতি করেনা (প্রমাণ কেউ দেখাতে পারবেন ?) কারো পোঙ্গায় বাঁশ দেয়না, আ'লীগের মত মানুষ হত্যার রাজনীতি করেনা। কারো সম্পর্কে মন্তব্য করতে হলে আগে তাদের সম্পর্কে ভালোভাবে জানতে হয় । তাই, আপনি আগে তাদের সম্পর্কে ভালোভাবে জানুন ।
৩৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:৩৮
অতিথি বলেছেন: জামাত সম্পর্কে ভালোভাবে জানার জন্য কি করতে হবে? গোলাম আযমের মূলধন চাটতে হবে?
৩৬. ০১ লা মে, ২০০৭ সকাল ১০:৪২
আড্ডাবাজ বলেছেন: অনেকগুলো মন্তব্য উধাও। আশায় রইলাম, ফেরত পাব।
৩৭. ২১ শে মে, ২০০৭ রাত ৯:৩৮
আড্ডাবাজ বলেছেন: বৃটিশদের আশীর্বাদে জামাতের সৃস্টি কি না, তার রেফারেন্স এই লেখায় আছে। জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী ভারতের স্বাধীনতার বিপক্ষে আর বৃটিশ প্রভুদের পক্ষে কি নির্লজ্জভাবে ওকালতি করেছেন, তার প্রমান রয়েছে তার লেখায়। মনে করিয়ে দেওয়ার জন্য ঠেলে তুললাম। ধন্যবাদ।
৩৮. ২১ শে মে, ২০০৭ রাত ৯:৪৯
সুমন চৌধুরী বলেছেন: মওদুদী রহ:!!!! ওরে মামারে ওরে কাকারে ওরে ভাবীরে ....
DOFL
৩৯. ২১ শে মে, ২০০৭ রাত ১০:০৮
আশরাফ রহমান বলেছেন: সিয়াসী কাশমকাশ বইটির বাংলা নাম কি? - বইটি কি বাজারে পাওয়া যায়? জনাব আড্ডাবাজ
৪০. ২১ শে মে, ২০০৭ রাত ১০:১৩
ধুসর গোধূলি বলেছেন: আশরাফ ভাই, আপনে টাইপরাইটারে লেখেন নাকি হাতে কাম চালান?
৪১. ২১ শে মে, ২০০৭ রাত ১০:২০
আড্ডাবাজ বলেছেন: আশরাফ,
জামাতীগো লাইব্রেরীতে আছে। মওদুদীর বই জামাতীদের সিলেবাসে পাঠ্য। ধন্যবাদ।
৪২. ২১ শে মে, ২০০৭ রাত ১০:২৩
আশরাফ রহমান বলেছেন: বাংলা নামটা তো বললেন না। আপনি তাহলে উর্দু বইটিই পড়েছেন?
৪৩. ২১ শে মে, ২০০৭ রাত ১০:২৮
আড্ডাবাজ বলেছেন: আশরাফ,
না পড়েই লাফাচ্ছেন...পড়ুন। আর পৃষ্ঠা মেলাতে না পারলে বলুন জামাতের লাইব্রেরী থেকে ফ্যাক্স করে পাঠিয়ে দেওয়া হবে।
৪৪. ২১ শে মে, ২০০৭ রাত ১০:৩৫
ধুসর গোধূলি বলেছেন: লাফায়??
তিনকোণা থাইকা বসরার দিকেও লাফানী ব্যামো রওনা দিছে?
৪৫. ২১ শে মে, ২০০৭ রাত ১১:৫১
হোসেইন বলেছেন: আইচ্ছা,একানে যে নিকগুলা দেকা যায়,তার কয়টা আশরাফের ?সবগুল নাকি?

 

মোট সময় লেগেছে ১.০১৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ