নোংরা জোক:
১০ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বহু বছর আগে বিশ্ববিদ্যালয়ে হাকিম চত্ত্বরে আড্ডা হচ্ছে। সেখানেই এই জোকের সূএপাত। এর সাথে দেশের বা রাজনীতির কোন সম্পর্ক ভুলেও খোঁজার চেস্টা করবেন না। গোল করে বসে আড্ডার মধ্যে সেদিন বুয়েটের দুই দোস্ত হাজির। সাধারণত: বুয়েটের ছেলেরা আমাদের এদিককার আড্ডায় যোগ দিত না। একটু ভাবের উপরই তারা থাকতো। যাক, কোন দুর্মতিতে এই দুই বন্ধু কেন হাজির হলো তা জানি না। তবে এক পর্যায়ে বন্ধু বান্ধবদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রেম বিষয়ক আলাপ হচ্ছে। এর মধ্যে বুয়েটের এক দোস্ত বলে উঠল, "ওতো সুন্দরী মেয়েদের নিয়ে প্রেম করলে কি হবে, বিশ্ববিদ্যালয়ের সুন্দরী মেয়েরা কিন্তু আমাদের বউ হিসেবে ঘরে ঢুকবে"। বিয়ের বাজারে ডাক্তার ইঞ্জিনীয়াররা অতি আকর্ষণীয়। কিন্তু তারপরেও এই কথায় খুব কস্ট পেল আমাদের এক বন্ধু। সে বলল, "দোস্ত ঠিকই বলেছিস, আমরা প্রেম করলেও বিয়ের বাজারে গিয়ে কিন্তু তোরা ইঞ্জিনীয়াররাই এখানকার সুন্দরী মেয়েদের পাবি। কিন্তু দোস্ত খুব খেয়াল করে, তোদের প্রথম বাচ্চা কিন্তু আমাদের চেহারা পাবে "! বুয়েটের দোস্ত এতোটাই ধাক্কা খেল যে সে বেলুনের মতো চুপসে গেল।
এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বাংলাদেশে আগামীদিনে গণতন্ত্রের প্রথম সন্তান কাদের চেহারা পাবে সেটা দেখার জন্য

।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন