প্রতিবেদনটি অবশ্যই দেশীয় ব্লগের অগ্রদূত রেজওয়ানের তৃতীয় বিশ্বের চোখে ব্লগ দিয়ে শুরু হয়েছে। সতীর্থ রেজওয়ান বাংলাদেশকে পরিচিত করে দিয়েছে তার জনপ্রিয় ব্লগের মাধ্যমে। তার মতে, 2003 সালে হাতে গোণা ক'জন ব্লগার থেকে বর্তমানে ইংরেজীতে প্রায় পাঁচ শতাধিক ও তিন হাজারের উপর ব্লগার বাংলায় ব্লগিয়ে যাচ্ছেন। খুব আনন্দের কথা। রুবেলের সালাম ঢাকা ব্লগটি রাজনীতির ব্যাপারে তার নিজস্ব আগ্রহ নিয়ে শুরু হয়েছে।
ব্ল্লগের ক্ষেএে বিপ্ল্লব এনেছে সামহোয়্যার ইন। বাঁধ ভাঙ্গার আওয়াজ সম্পর্কে হাসিন হায়দার বলেন, প্রায় 5000 ব্লগার এক বছরের একটু বেশী সময়ে প্রায় 31,000 পোস্টিং করেছেন আর মন্তব্য লিখেছেন প্রায় সাড়ে তিন লাখ। যদিও প্রতিবেদনটিতে বলা হয় এটি ডেনিশ বাংলাদেশী সাইট, তবে আমার জানামতে এটি হচ্ছে নরওয়েজীয়ান একটি উদ্যোগ।
এডকম ফার্মের নাজিম ফারহান চৌধুরী নিজেও একজন ব্লগার । তিনি বলেন ব্লগিং পণ্যের বিজ্ঞাপন ও বিপণনের জন্য কেবল জনপ্রিয় মাধ্যম না, রাজনৈতিক ভাবনা তুলে ধরার জন্যও ডিনামাইটের মতো। ব্ল্লগের জগতে সদ্য আসা সজীব ওয়াজেদ জয় বলেন মোটামুটি বছর খানেক ধরে চিন্তা ভাবনার পর ব্লগিংকেই তিনি বেছে নিয়েছেন নিজস্ব ভাবনা ও চিন্তা তুলে ধরার জন্য। বাংলাদেশে একসময় কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন স্টিফেন মরিস। ব্ল্লগ সম্পর্কে তিনি বলেন বাংলাদেশে ব্ল্লগ কিন্তু নতুন গতিধারা লাভ করেছে। আহমেদ হোসেইন একজন সাংবাদিক এবং ব্লগার । তার মতে ব্লগিং এখনও শিক্ষিত ও প্রযুক্তিবিশারদদের হাতে অন্তরীণ। তিনি বলেন, দু:খজনকভাবেই রোজনামচার বাইরে দেশীয় ব্লগগুলো এখনও রাজনৈতিক ও মানবাধিকার ইসু্য নিয়ে সোচ্চার হতে পারেনি। সিটিজেন জার্নালিজম বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে। ওয়াশিংটন ডিসি থেকে আরিয়ানা হাফিংটনসারা বিশ্বে জনপ্রিয় ব্লগগুলোর প্রথম পাঁচটির একটি। তাসনীম খলিলের ব্লগ সমকালীন রাজনীতি ও সমাজ নিয়ে আলোচনার জন্য যথেস্ট জনপ্রিয়তা লাভ করেছে।
ব্লগের কথা বলতে গিয়ে চলে আসে ব্লগের মাধ্যমে এন্ড্রু টাকা জোগাড় করছেন বাংলাদেশের মহিলা আইনজীবিদের উদ্যোগে মেয়েদের হোস্টেল তৈরীতে সাহায্যের জন্য। ব্ল্লগ শুরু করুন একটু কস্ট করে। হয়তো মাহফুজের মতো আপনার নিজের ব্লগও হতে পারে। অথবা অন্য কারও মতো। আমি আড্ডাবাজ নিজেও ভাবি ব্লগ হচ্ছে আমাদের ভাবনা ও চিন্তা প্রকাশে নতুন এক পরিশীলিত হাতিয়ার। ভাল হোক খারাপ হোক, শুরু করুন আপনার ব্লগ। অথবা আমার মতো যোগ দিতে পারেন দেশী ভয়েসে। সামহোয়্যারে হোক আর অন্য কোথাও হোক সমস্যা কি? কেউ তো লেখক হিসেবে জন্মায় না, লিখতে লিখতেই হয় লেখক, কবি আর ভাবুক। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা..অন্তত ব্ল্লগের জগতে হলে মন্দ কি
?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



