somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবেক বিক্রির বিজ্ঞাপন:

১৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজনীতির পালে খুব শীঘ্রি হাওয়া কি লাগছে? মনে হয় না। রাজনীতির মারপ‌্যাঁচ সত্যি বড্ডো জটিল। কখন যে কোনদিকে বাতাস লাগবে তা আচঁ করা সত্যি দুরুহ। এদেশে মিডিয়া সুর বদলায় খুব দ্রুত । নতুন আর কি? আমাদের চোখ অভ্যস্ত। হঠাত আমার এক বান্ধবীর বাবার কথা মনে পড়ল। ভদ্রলোক পেশায় সাংবাদিক ছিলেন। সেটাই তার জন্য কাল হয়েছিল। সামরিক প্রশাসক জিয়ার সময় তাকে জেলে পুরে রাখা হয়েছিল। কোন বিচার হয়নি। লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি নেননি। তিন বছর বিনা বিচারে জেলের পানি খেয়ে বাড়ী ফিরেন।

স্বৈরতন্ত্র একেক সময় একেক রুপে আসে। এরশাদও দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করতে এসেছিলেন। তারপর কি হয়েছে তা নতুন করে বলার দরকার নেই। আজকে জেবতিক আরিফের লেখাটা মনে করিয়ে দিলো কি চমতকারভাবে এদেশে মিডিয়া সুর বদলায়। তোষামোদকারী চাটুকারের দল চিরকালই মেরুদন্ডহীন হয়ে থাকে।

সেইদিন এক সাংবাদিক বন্ধুর সাথে দেখা। জিগ্যেস করলাম, কি আসছে না কি? বলল, সরাসরি তো আসবে না। কিন্তু সোজা আঙ্গুল দিয়ে কি ঘি উঠে? কিন্ত বাঁকা করলেই তো সবাই বুঝে ফেলবে। তবে গত ১৬ বছরে দেশে একটা গুনগত পরিবর্তন হয়েছে। লোকজনকে বারবার বোকা বানানো সম্ভব না। আর আঙ্গুল বাঁকা করে ঘি তুলতে গেলে বাইরের দুনিয়ার লোভনীয় ঘিয়ের সরবরাহ বন্ধ হয়ে যাবে। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন একজন সাংবাদিক উপকথার নায়কের মতো স্মরণীয় হয়ে আছেন। অসম্ভব সাহসিকতার সাথে তিনি রিপোর্ট করতেন। স্মরণ করি সাহসী সাংবাদিক মোনাজাতউদ্দীনকে। সময়ের টানে সবকিছু নস্টদের হাতে গেলেও সবাই কিন্তু বিবেক বিকিয়ে দিবে না। সময় যে অনেক বদলে গেছে। এটা ভুলে গেলে বড্ডো বোকামী হয়ে যাবে। সংবাদ ও যোগাযোগ মাধ্যমে যে অকল্পনীয় পরিবর্তন এসেছে তা মনে রাখা খুব জরুরী।

একই সাথে ইউনিআড্ডা আর দেশীভয়েসে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ৮:৪৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×