আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

শুভ জন্মদিন শহীদ জননী:

০৩ রা মে, ২০০৭ সকাল ১০:৪৬

শেয়ারঃ
0 0 0

আজ মে মাসের তিন তারিখ। শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন আজ। আজকের সকালে হাসান মোরশেদ তার লেখা দিয়ে সবাইকে স্মরণ করিয়ে দিলেন। অসম্ভব সাহসী এক যোদ্ধা হচ্ছেন জাহানারা ইমাম। তিঁনি কি শুধু শহীদ রুমীর মা? অবশ্যই না। আজকের নতুন প্রজন্মের সবার জন্য উতসাহের অনন্ত উতস। তিঁনি কি শুধু সন্তানহারা মায়ের এক টুকরো শোকের স্মৃতি তুলে ধরেছেন? না, সাথে সাথে তিঁনি জুগিয়ে যাচ্ছেন অসম্ভব প্রেরণা, শক্তি, আর সামনে এগোবার সাহস।

একাততরের দিনগুলি বারবার মনে করিয়ে দেয় কতোটা দু:খ, কস্ট, ত্যাগ, সাহস বাঙ্গালী জাতি আজকের বাংলাদেশকে পেয়েছে। তারপরও বারবার এ দেশের যুদ্ধের ইতিহাস প্রতারিত হয়। স্বাধীনতা বিরোধী ঘাতক রাজকাররা ও তাদের বংশধররা আস্ফালন করে বেড়ায়। জাহানারা ইমাম ঘাতক দালাল নিমূল কমিটির মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তির বিচারকে একটি জাতীয় অঙ্গীকারে পরিণত করেন। তার সাথে সাথে অনুপ্রাণিত করেন আমাদের সবাইকে। দেশী ভয়েসে জামাল হাসানের পূনর্প্রকাশিত লেখাটা আবারও স্মরণ করিয়ে দিল শহীদ জননীর অনুপ্রেরণা আমাদের সমস্টিগত চেতনায়। সালাম আর প্রণতি জানাই শহীদ জননীকে।

 

প্রকাশ করা হয়েছে: বাংলাদেশ সবার সেরা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৭ সকাল ১১:৪৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৩ রা মে, ২০০৭ সকাল ১০:৫৬
যুঞ্চিক্ত বলেছেন: ঐ দিন মানুষের মিছিলে আমিও ছিলাম- সোহরাওয়ার্দী উদ্যানে। গো আজমের বিচারের গন আদালতে। দিন ছিল রে ভাই একটা......
৪. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:৪৫
আড্ডাবাজ বলেছেন: ধন্যবাদ সবাইকে। শহীদ জননী মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত করতে থাকুক আমাদের নতুন প্রজন্মকে। ৩ তারিখের শেষ প্রহরে এসে আবারও জানাই তাকে সশ্রদ্ধ অভিবাদন।
৫. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:৪৯
রাশেদুল হাফিজ বলেছেন: আমরা কি পারি না শহীদ জননীর অসমাপ্ত কাজটা শেষ করতে ??
৬. ০৩ রা মে, ২০০৭ রাত ১০:৫৯
আড্ডাবাজ বলেছেন: রাশেদুল,
আমি আপনি আমরা সবাই যখন সচেতন হয়ে এগিয়ে যাব মুক্তিযুদ্ধের চেতনায় তখনই আমরা পারব তার অসমাপ্ত কাজ শেষ করতে। সেই উপলদ্ধি ও বিশ্বাস চারদিকে ছড়িয়ে দেওয়ার খুব দরকার। ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৮৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ